তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল ‎আটপাড়ায় শিক্ষার্থীদের অনুষ্ঠান নস্যাৎ করতে সাকিবের ভুয়া কমিটি কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয় নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক

আওয়ামীলীগ নেতার পুত্র গণপূর্তের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল এখনো বহাল তবিয়তে ঢাকায়!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
আওয়ামীলীগ নেতার পুত্র গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল চাকুরী জীবনের শুরু থেকেই ঢাকায় অবস্থান করছেন । প্রতি বছরে শতশত প্রকৌশলীকে সারাদেশে বদলী করা হলেও অজ্ঞাত কারণে তাকে ঢাকার বাইরে কোন জেলায় বদলী করা হয় না। এ যেন বাপ দাদার জমিদারি। কি রহস্য লুকিয়ে আছে এর নেপথ্যে? সে রহস্য উদঘাটনে অনুসন্ধান চালিয়ে পাওয়াগেছে চমকপ্রদ তথ্য। জানাগেছে তিনি খুলনা জেলার একজন আওয়ামী লগি নেতার পুত্র। আর সে কারণেই গোটা আওয়ামী লীগ আমলে অসীম ক্ষমতা প্রদর্শন করেছেন। তিনি সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর ক্যাশিয়ার ছিলেন। এ ছাড়া দেশ আলোচিত মাফিয়া ঠিকাদার জিকে শামীম সিন্ডিকেটের ঘণিষ্ট প্রকৌশলী হিসাবে স্বীকৃত। কেরাণীগঞ্জ জেলখানা (ঢাকা কেন্দ্রীয় কারাগার) নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করার দায়ে অভিযুক্ত।
জানাগেছে,তার মরহুম পিতা অর্ধেন্দু শেখর মন্ডল খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়াইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত একটি শোকপত্রে এ তথ্য জানা যায়। তিনি ২০০৪ সালে গণপূর্ত অধিদপ্তরে সহকারি প্রকৌশলী পদে চাকুরী লাভ করেন। এরপর তিনি এক মন্ত্রীর সুপারিশে ঢাকাতেই পোষ্টিং পান। অত:পর দলীয় লবিং মেইনটেন করে ভালো ভালো জায়গায় পোষ্টিং বাগিয়ে নেন। ্এক পর্যায়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দাপুটে বিদায়ী সচিব শহীদুল্লাহ খন্দকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে লোভনীয় বিভাগ ও জোনে পদায়ন নিয়ে বিগত ৭ বছর ধরে দু’হাতে অবৈধ অর্থ উপার্জন করেছেন। বনে গেছেন গণপূর্র্তের সুপারম্যান। আওয়ামী শাসনামলে তিনি সব থেকে বড় দলীয় সুবিধা ভোগ করেছেন। বর্তমানে তিনি এক হাজার কোটি টাকার মালিক বলে প্রচারণা রয়েছে।
উপসহকারি প্রকৌশলী,সহকারি প্রকৌশলী,নির্বাহী প্রকৌশলী,তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের বদলী ও পদায়নে তিনি সিদ্ধহস্ত হয়ে ওঠেন। শুরু করেন সীমাহীন বদলী বাণিজ্য। এছাড়া বড় বড় ঠিকাদারদের নিয়ে গড়ে তোলেন শক্তিশালী একটি মাফিয়া সিন্ডিকেট। তিনি কমিশন নিয়ে ঠিকাদারদের মধ্যে কোটি কোটি টাকার উন্নয়ন ও মেরামত কাজ বন্টনে মুখ্য ভুমিকা পালন করেন। এ পথে তিনি অল্প দিনেই শত কোটি টাকার মালিক বনে যান।সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত প্রায় ২ বছর পুর্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতিপ্রিয় সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকারের ইচ্ছায় ঢাকা নগর গণপূতের্র নির্বাহী প্রকৌশলী পদে যোগদান করেন। ঢাকা জোনের সবগুলো বিভাগের মধ্যে ঢাকা নগর গণপূর্ত বিভাগ হলো সব থেকে লোভনীয় স্থান। এই পদে পদায়ণ পেতে কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতেও নির্বাহী প্রকৌশলীরা দিধা করেন না। লোভনীয় এই ঢাকা সিটি ডিভিশনে যোগদান করেই তিনি বরাদ্দের চেয়ে কয়েকগুন অতিরিক্ত অর্র্থের টেন্ডার আহবান করে সরকারি টাকা লুটপাটের আয়োজন করেন।২০২৩/২৪ অর্থ বছরে তার ডিভিশনে বরাদ্দ ছিল ৩০ কোটি টাকা। কিন্তু তিনি ৬০/৬৫ কোটি টাকার টেন্ডার আহবান করে ঠিকাদার নির্বাচন ,কাজ বন্টন ও চুক্তিবদ্ধ করে ২০%৩০% কমিশন গ্রহন করেন।এছাড়া মেরামত কাজের ক্ষেত্রে কোন প্রকার কাজ না করেই কেবলমাত্র খাতা কলমে সব ঠিক রেখে ঠিকাদারদের সাথে ৫০/৫০ ভাগাভাগি চুক্তিতে বরাদ্দকৃত টাকার সিংহভাগ টাকাই নিজ পকেটে পুরেছেন। গত ২/৩ অর্থ বছরের মেরামত কাজের টেন্ডার ফাইলগুলো নীরিক্ষা করলেই এসব অপকর্মের প্রমাণ মিলবে মর্মে দাবী করেছেন বেশ কয়েকজন ঠিকাদার।
গণপূর্ত অধিদপ্তরের বেশ কিছু প্রকৌশলীর সাথে কথা বলে জানাগেছে, সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার দায়িত্বে থাকাকালে ঢাকা নগর গণপূতের্র নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল প্রায় সময়ই সচিবালয়ে অবস্থান করতেন। তাকে বেশিরভাগ সময়েই নিজ অফিসে পাওয়া যেতো না। সচিবের একান্ত লোক হিসাবে তার সুপরিচিতি ছিলো। তিনি তদবীর নিয়েই সব সময় ব্যস্ত থাকতেন। তিনি গণপূর্র্তের প্রধান প্রকৌশলীকেও পাত্তা দিতেন না। নিজের ইচ্ছা খুশি মত অফিসে আসতেন আবার বেরিয়ে যেতেন। দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়ম,দুর্নীতির কারণে প্রধান প্রকৌশলী তাকে বহুবার মৌখিক সতর্ক করেছেন কিন্তু তিনি তা কর্ণপাত করেন নি।প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে তদন্ত করে দেখা যায়, গত অর্থ বছরে তিনি প্রায় ২০ কোটি সরকারি টাকা ভুয়া বিল ভাউচারে আত্মসাৎ করেছেন।সুত্রগুলো আরো জানায়, নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল তার বন্ধু ও সতীর্থ মহলে নিজেকে ভারতীয় রাষ্ট্রিয় গোয়েন্দা সংস্থা “র” এর লোক বলে পরিচয় দেন। এই সংস্থার মাধ্যমে যে কোন ব্যক্তিকে তিনি মুহুর্তের মধ্যেই শায়েস্তা করতে পারেন বলে দম্ভোক্তি করেন। তার এমন ভীতকর কথায় সকলেই আতংকে থাকেন। গণপূর্ত বিভাগ থেকে অনিয়ম,দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট করে তিনি সে সব টাকা কি করেছেন ? কোথায় রেখেছেন ? এমন প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানাগেছে, তিনি তার অর্জিত সব টাকাই হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। বিশেষ করে ভারতে তার বাড়ী,গাড়ি,ব্যবসা প্রতিষ্ঠানসহ অগাধ সম্পদ রয়েছে। তিনি অবৈধ পথে উপার্জিত অর্থে দাপটে ঢাকা অফিসার্স ক্লাব ও ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) এর ২০২০ সালের নির্বাচনে প্রার্থী হয়ে কয়েক কোটি টাকা খরচ করেছেন। দুদকের মাধ্যমে অনুসন্ধান করলেই তার থলের বিড়াল বেরিয়ে আসবে।

কিভাবে তিনি চাকুরী জীবনের শুরু থেকেই ঢাকাতেই অবস্থান (চাকুরী) করছেন সে বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি সার্ভিস রুলস অনুযায়ী একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা বা প্রকৌশলী বছরের পর বছর একই জেলায় বা একই বিভাগে কর্মরত থাকতে পারেন না। বিধিগত ভাবেই তাকে দেশের বিভিন্ন জেলা বা বিভাগীয় কার্যালয়ে দায়িত্ব পালন করতে হবে। সার্ভিস রুলস ভংগ করে কোন কর্মকর্তা যদি দীর্ঘ সময় একই জেলা বা বিভাগে কর্র্মরত থাকেন তবে তিনি বিভাগীয় শাস্তির মুখোমুখি হবেন। এমন কি তার চাকুরীও চলে যেতে পারে।এ বিষয়ে কথা বলার জন্য নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডলের সেল ফোনে বারবার কল করেও তার সাড়া পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শ্রীলঙ্কা প্রেসিডেন্ট পালালেন

স্টাফ রিপোর্টার॥ বড়ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের ভাগ্যই বরণ করতে হলো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে’কে। তবে তিনি এখনও পদত্যাগ করেননি। আজ জনতার রোষের মুখে তিনি সরকারি বাসভবন থেকে পালাতে বাধ্য হয়েছেন। শ্রীলঙ্কাভিত্তিক ডেইলি মিরর রিপোর্টে বলেছে, বিক্ষোভকারীরা আজ তার বাসভবনে জোর করে প্রবেশ করে। এর আগে তারা তার বাসভবন ঘেরাও করে অবস্থান করে। এক পর্যায়ে ঝড়ো গতিতে প্রবেশ করে ভিতরে। এতে সংঘর্ষ দেখা দেয় নিরাপত্তা রক্ষাকারীদের সঙ্গে। ফলে তাতে দু’পুলিশ সহ আহত হন কমপক্ষে সাতজন। প্রতিরক্ষা বিষয়ক একটি সূত্র ও স্থানীয় মিডিয়ায় এসব কথা বলা হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। পরিস্থিতি বেগতিক দেখে বাসভবন থেকে পালিয়ে যান গোটাবাইয়া রাজাপাকসে।   তবে কর্তৃপক্ষ বলেছে, প্রেসিডেন্ট পালান নি। তাকে উদ্ধার করা হয়েছে। আর্থিক সংকটে মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে

আরও পড়ুন
language Change