তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

পান্ডার নাম পরিবর্তনে ব্যয় কোটি টাকা

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

চীন থেকে উপহার হিসেবে পাওয়া দুটি বড় পান্ডার নাম পরিবর্তন করতে বিশাল এক কর্মযজ্ঞে নেমেছিল হংকং প্রশাসন। এ জন্য তারা খরচ করেছে ৯০ হাজার ডলারের বেশি অর্থ। বাংলাদেশি টাকায় যা ১ কোটির বেশি। করদাতাদের কাছ থেকে পাওয়া রাজস্ব থেকে এই ব্যয় হয়েছে এবং কাজের কাজ কিছুই হয়নি, সব অর্থ জলে গেছে।

এন এন এবং কে কে নামের ওই পান্ডা দুটি গত সেপ্টেম্বরে চীন থেকে উপহার হিসেবে হংকংয়ে আসে। পরের মাসে পান্ডা দুটির নাম পরিবর্তন করতে একটি প্রতিযোগিতার আয়োজন করে হংকং প্রশাসন। জনগণের কাছ থেকে নতুন নতুন নাম চাওয়া হয়।

প্রতিযোগিতার কার্যক্রম চালাতে একটি ওয়েবসাইট খোলা হয়, কর্মী নিয়োগ দেওয়া হয়, অনলাইনে এ জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। এশিয়ার বৃহৎ এই বাণিজ্য নগরীর রেলস্টেশনগুলোতেও বিজ্ঞাপন বোর্ড টাঙিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে বিজয়ীদের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়।

বিজয়ীর জন্য রাখা হয়েছিল বড় অঙ্কের অর্থ, দামি ঘড়ি এবং ওশান পার্কের সদস্যপদ ও ভাউচার। পান্ডা দুটিকে যে থিম পার্কে রাখা হয়েছে, সেটির নাম ওশান পার্ক।

কিন্তু প্রশাসনের এই উদ্যোগে বিচারকেরা পানি ঢেলে দেন। তাঁরা আদেশ দেন, পান্ডা দুটির যে নাম আছে, সেই নামই থাকবে।

তবে কেন এত অর্থের অপচয়? এমন প্রশ্নের ব্যাখ্যায় স্থানীয় সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জনগণ যে পান্ডা দুটির আসল নাম রেখে দেওয়ার পক্ষে মত দেবে, এমনটা কর্তৃপক্ষ আগে বুঝতে পারেনি।

সাধারণত, হংকংয়ে পান্ডাদের নাম রাখার ক্ষেত্রে জনগণের কাছ থেকে নাম চাওয়া হয় অথবা জন্মের পর যখন মায়ের দুধ খায়, তখন যে নামে ডাকা হয়, সেই নামই রেখে দেওয়া হয়। কর্তৃপক্ষ তাদের যে নাম দেয়, অনেক সময় সেই নামও থেকে যায়। দুই পান্ডার মধ্যে এন এন ছেলে এবং কে কে মেয়ে। উভয়ের বয়স পাঁচ বছর।

সবা:স:জু- ৩৪৩/২৪
Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পাচার করা টাকা ফেরানো সক্ষমতা বাড়াতে পদক্ষেপ ?

অর্থনৈতিক প্রতিবেদক॥ বাংলাদেশ থেকে পাচার করা টাকা দেশে ফেরানোর সক্ষমতা বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংকের কারিগরি সহায়তা পাওয়া যাবে। এ বিষয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একাধিক বৈঠক হয়েছে। আরও বৈঠক হবে। বিশ্বব্যাংকের সঙ্গেও ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে। এসব প্রক্রিয়ায় পাচার করা টাকা কোথায় কীভাবে রয়েছে, তা জানার চেষ্টা করছে সরকার। সেগুলো বাংলাদেশ থেকে কর ফাঁকি দিয়ে পাচার করা অর্থ- এমন দাবি সংশ্লিষ্ট দেশে তুলে ধরবে সরকার। ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে। সূত্র জানায়, বিশেষ করে গত সরকারের আমলে দখল হওয়া ব্যাংকগুলো থেকে মোটা অঙ্কের টাকা বিদেশে পাচার করা হয়েছে। এসব অর্থ কীভাবে ব্যাংক থেকে বের করা হয়েছে, সেগুলোর বিষয়ে অনুসন্ধান করছে কেন্দ্রীয় ব্যাংক। পরে ওইসব টাকা কোথায় কীভাবে নেওয়া হয়েছে, সেগুলোর সন্ধান করতে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করবে।

আরও পড়ুন
language Change