তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল ‎আটপাড়ায় শিক্ষার্থীদের অনুষ্ঠান নস্যাৎ করতে সাকিবের ভুয়া কমিটি কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয় নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক

শরীয়তপুরের নড়িয়া থানার সাবেক ওসি ও উপ পরিদর্শক ও যুবলীগনেতাসহ ৪ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

পাঠক সংখ্যা
638

জেলা প্রতিনিধিঃ

শরীয়তপুরের নড়িয়া থানার সাবেক ওসি, উপ পরিদর্শক ও যুবলীগনেতাসহ ৪ জনের বিরুদ্ধে নির্যাতন ও চাঁদাবাজির মামলা দায়ের করেছেন এক বিএনপি নেতা। ২০২১ সালের ঘটনাকে কারণ দেখিয়ে তিনি এই চাঁদাবাজি ও নির্যাতনের মামলা করেন। এই থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা বাদী, নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর ।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নড়িয়া আমলী আদালতের বিচারক মোঃ সাকিব হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন এই বিএনপি নেতা। মামলাটি আমলে নিয়ে গোপালগঞ্জ পুলিশ বুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নড়িয়ার, পেস্কার মো: মামুন মামলার এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, মতিউর রহমান সাগর নামে নড়িয়া উপজেলা বিএনপির একজন, ৪ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলায় আসামীরা হলেন, নড়িয়া থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার অভনী শংকর কর (৫৫), থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী (৪০), উপজেলার সুরেশ্বর গ্রামের মৃতঃ হেলার খানের ছেলে যুবলীগ নেতা সুজন খান (৪৫), একই গ্রামের মৃতঃ জাফর খানের ছেলে আঃলীগ নেতা ফারুক খান (৬০)।

মামলার নথি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মতিউর রহমান সাগর গত ২০২১ সালে ঘড়িষার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বি.এন.পি সমর্থিত একজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এর আগের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ধানের শীষ প্রতিকে প্রতিদন্ধিতা করেছিলেন। বিএনপির কর্মী হওয়ায় স্থানীয় যুবলীগ নেতা সুজন ও আওয়ামীলীগ নেতা ফারুক এই নির্বাচন না করার জন্য নানানভাবে ভাবে হয়রানী ও ভয়ভীতি দেখাতেন ।

বাদী ব্যবসায়ী হওয়ার কারনে নগদ টাকার প্রয়োজন হওয়ায় তাঁর ছেলে জাহিদ তার আত্নীয়ের কাছ থেকে (তিন লক্ষ) টাকা নিয়ে ২১ সেপ্টেম্বর ২০২১ সুরেশ্বর হয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে, যুবলীগ নেতা সুজন ও ফারুক খান সহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে জাহিদ কে টাকা সহ একটি ঘরে জোরপূর্বক আটকিয়ে রাখে।

পরবর্তীতে তিনি খবর পেয়ে ৯৯৯ এর সহযোগিতা চাইলে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ছেলে মিজানুর রহমান জাহিদকে উদ্ধার করে। এই সময় অভিযুক্তদের আটক করে নড়িয়া থানায় নিয়ে আসেন। কিন্তু পরবর্তীতে অভিযুক্তরা ক্ষমতাসীন দলের হওয়ায় তাদের ছেরে দেয় নড়িয়া থানা পুলিশ ।

এই ঘটনার দিন নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকার জাফর আলী খানের ছেলে মোহাম্মদ ফারুক খান, মতিউর রহমান ও তার ছেলে জাহিদ বিরুদ্ধে একটি মানব পাচার মামলা দায়ের করেন। ঐ মানবপাচার মামলায় মতিউরের ছেলে জাহিদের কাছে ৩ লাখ টাকা জ্বব্দ করে পুলিশ। পরে মামলায় ১ লাখ টাকা জব্দ দেখায় পুলিশ। ৫ লক্ষ টাকা দিলে মামলার শেষ হয়ে যাবে মতিউরকে এমন প্রস্তাব দেয় ওসি অবনী শংকর কর। পরে মতিউর ওসি অবনী ও উপপরিদর্শক হায়দার কে পর্যায়ক্রমে ৫ লক্ষ টাকা প্রদান করেন। পাশাপাশি মতিউর ইউপি নির্বাচনের প্রার্থী হওয়ায় নির্বাচনের আগ পর্যন্ত মোট ২৬ দিন বিশ হাজার টাকা করে ৫ লক্ষ বিশ হাজার টাকা নেন।

তার পরেও এ ঘটনায় আসামী ২ পুলিশ কর্মকর্তার বাদির যোগসাজোসে ঘটনা সাজিয়ে ২০১৩ সালের বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইনে চার্জশীট প্রদান করেন। পরে মতিউর বাদীদের নগদ ২লাখ টাকায় আপোষ করেন।

ঘটনার ৪ বছর পর মামলা দায়েরের কারণ সম্পর্কে জানতে চাইলে মামলার বাদী মতিউর রহমান সাগর বলেন, গত ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না। অবৈধভাবে সরকারের দায়িত্বে ছিল আওয়ামী লীগ। ওই সময় আওয়ামী লীগ ওসির বিরুদ্ধে মামলা তো দূরের কথা তাদের বিরুদ্ধে কথা বললেই তারা আমাকে প্রাণে মেরে ফেলতেন। তাই সেই সময় মামলা করতে পারিনি। উল্টো টাকা দিয়ে মামলার আপোষ করেছি। এখন দেশ স্বাধীন হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ জন্য আমি মামলা দায়ের করেছি।

সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলে আমি ন্যায়বিচার পাব। আর আমার ছেলে মালয়েশিয়াতে একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। ওই মামলার কারণে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। সে পরে আর মালয়েশিয়ার পড়াশোনা সম্পূর্ণ করতে পারেনি । আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি চাই আমারও আমার ছেলের সাথে যে অমানবিক ঘটনা ঘটেছে তার বিচার পাবো।

এই বিষয়ে বক্তব্য নেয়ার জন্য বিকাল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ওসি অবনী শঙ্কর করকে ফোন দিলে তিনি ফোন ধরেননি। খুদেবার্তা পাঠিয়েও তার কোন সাড়া পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই বিষয়ে উপপরিদর্শক হায়দার আলী মুঠোফোনে রাত ৮ টা ৫৫ মিনিটে বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজি যে অভিযোগ আনা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই ধরনের কোন কর্মকান্ডের সাথে আমি জড়িত নই। মূলত মতিউর রহমান সাগরে বিরুদ্ধে একটি মানব পাচারের মামলা হয়েছিল। আইনানুগ প্রক্রিয়া মেনেই ওই মানব পাচার মামলায় তার বিরুদ্ধে চার্জসীট প্রদান করা হয়েছিল।

এই বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো: নজরুল ইসলাম বলেন, অফিসিয়ালি দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি। আদালতের নির্দেশ পাওয়ার সাথে সাথেই, আমরা বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৪১ বছর বয়সী থিয়াগো সিলভা যোগ দিলেন পোর্তোতে

৪১ বছর বয়সী থিয়াগো সিলভা যোগ দিলেন পোর্তোতে

ডেস্ক রিপোর্টঃ চেলসি ও পিএসজির সাবেক ডিফেন্ডার থিয়াগো সিলভা ৪১ বছর বয়সে এফসি পোর্তোর সঙ্গে চুক্তি করেছেন। পর্তুগিজ ক্লাব সূত্র এই ঘোষণা দিয়েছে। তার প্রজন্মের অন্যতম সেরা সেন্টার ব্যাক হিসেবে জনপ্রিয় ব্রাজিলিয়ান সিলভা ঘরের ক্লাব ফ্লামিনেন্সে দুই বছর কাটিয়ে পোর্তোতে এসেছেন। ২০০৪-০৫ মৌসুমে ক্যারিয়ারের শুরুতে পোর্তো-বি দলের হয়ে খেলেছেন সিলভা। আর সময়ের পরিক্রমায় আবারও সেই ক্লাবেই ফিরে এলেন। পোর্তো-বি দলের পর তিনি ডিনামো মস্কোতে খেলেছেন। এরপর ফ্লামিনেন্সের সিনিয়র দলে সুযোগ পান। ব্রাজিলের ক্লাব ছেড়ে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে যোগ দিয়ে ২০১২ সালে পিএসজিতে যোগ দেবার আগ পর্যন্ত খেলেছেন। মিলানের হয়ে সিরি-এ শিরোপাও জয় করেছেন সিলভা। সাতটি ফরাসি লিগ শিরোপা জয়ের পর ২০২০ সালে পিএসজি ছেড়ে সিলভা চেলসিতে যোগ দেন। সেখানে ব্লুজদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে এ

আরও পড়ুন
language Change