স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল-বাখেরা জাহাজে সাতজনকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে বাগেরহাট থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম আকাশ মণ্ডল ইরফান।
আজ বুধবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বহুল আলোচিত চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল-বাকেরা জাহাজে সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।’
র্যাব আরও জানিয়েছে, এ বিষয়ে আজ দুপুরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
গত সোমবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে লাইটার জাহাজ আল বাকেরা থেকে পাঁচজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে গুরুতর আহত আরও তিনজনকে হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেকজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
সবা:স:জু- ৪৮১/২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত