তারিখ লোড হচ্ছে...

মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির

সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ

পাঠক সংখ্যা
638

এম ইদ্রিস আলী
সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদর উপজেলার চৌধুরীপাড়ায় ন্যাচারাল হেলথ সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রমকে ঘিরে চিকিৎসাসেবার আড়ালে সাধারণ রোগীদের সঙ্গে অভিনব প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয়দানকারী হাফিজুর রহমান নানা জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা ও সুস্থতার নিশ্চয়তার প্রচারণা চালিয়ে রোগীদের আকৃষ্ট করছেন।

পরে সাশ্রয়ী মূল্যের চিকিৎসাসেবার প্রলোভন দেখিয়ে রোগীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে এমন ব্যবস্থাপত্র, যার ওষুধ নির্দিষ্ট ওই প্রতিষ্ঠান থেকেই কিনতে হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ডায়াবেটিস থেকে হৃদরোগ, হার্ট ব্লক, পিত্তথলি ও কিডনির পাথর, সিস্ট ও টিউমার, নাকের পলিপাস, টনসিল, পাইলস, ফিস্টুলা ও এনাল ফিসারসহ প্রায় সব ধরনের রোগের সুস্থ সমাধান দেওয়ার দাবি করে প্রচারণা চালানো হচ্ছে। এসব দাবি ও আকর্ষণীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে দূরদূরান্ত থেকে সাধারণ মানুষ সেখানে চিকিৎসা নিতে আসছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, রক্তে শর্করা ও দীর্ঘমেয়াদি শর্করার মাত্রা, রক্তে প্রদাহ, কিডনি ও যকৃতের কার্যকারিতা, কোলেস্টেরল, রক্তের লবণ ও খনিজ, থাইরয়েড, ভিটামিন এবং ইউরিক এসিড পরীক্ষাসহ শরীরের নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের কথা বলা হয়। পাশাপাশি প্রস্রাব ও মল পরীক্ষা, হৃদযন্ত্রের বিভিন্ন পরীক্ষা, এক্স-রে, আলট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান ও এমআরআইসহ শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন জটিল রোগ নির্ণয়ের পরীক্ষার কথাও প্রচারণায় উল্লেখ করা হচ্ছে বলে জানা গেছে।

এখানেই শেষ নয়। সংক্রামক রোগ, ডেঙ্গু, ভাইরাসজনিত যকৃতের রোগ, রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয় এমন ভাইরাস, যক্ষ্মা, রক্তে জীবাণু শনাক্তকরণ, বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া পরীক্ষা, এমনকি ক্যানসার ও জটিল রোগ নির্ণয়ের পরীক্ষার কথাও প্রচারণায় তুলে ধরা হচ্ছে।

টিস্যু পরীক্ষা, সূক্ষ্ম সূচের মাধ্যমে কোষ সংগ্রহ, এন্ডোস্কোপি, কোলনোস্কোপি এবং ক্যানসারের বিশেষ রাসায়নিক উপাদান পরীক্ষার মতো জটিল পরীক্ষার কথাও বলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য,
একটি ন্যাচারাল হেলথ সেন্টার কীভাবে মানবদেহের প্রায় সব রোগ নির্ণয় ও চিকিৎসার নিশ্চয়তা দেয়? এসব পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অনুমোদন, নিবন্ধন, আধুনিক যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ জনবল রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

অভিযোগকারীরা জানান, প্রথমে রোগীদের সাশ্রয়ী মূল্যে চিকিৎসার প্রলোভন দেখানো হলেও পরে ব্যবস্থাপত্রের মাধ্যমে নির্দিষ্ট কিছু ওষুধ দেওয়া হয়। আর সেই ওষুধ অন্য কোথাও থেকে নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকেই কিনতে হবে এমন অভিযোগও রয়েছে। ফলে চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, পুরো কার্যক্রমকে নির্বিঘ্ন রাখতে সেখানে নির্দিষ্ট কিছু দালালও কাজ করছে। তারা বিভিন্ন এলাকা থেকে রোগী সংগ্রহ, রোগীদের সঙ্গে যোগাযোগ এবং প্রতিষ্ঠানমুখী করতে ভূমিকা রাখছে বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে আরও জানা গেছে, সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় রঙিন লিফলেট, ফেস্টুন ও ব্যানার টানিয়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

নানা জটিল রোগের চিকিৎসা ও সুস্থতার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিনের রোগে ভোগা, আর্থিকভাবে অসচ্ছল ও সহজ-সরল মানুষকে লক্ষ্য করেই এ প্রচারণা চালানো হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ন্যাচারাল হেলথ সেন্টার নামের কার্যক্রমটি বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার সাইনবোর্ড ব্যবহার করে পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানে জানা গেছে। তবে একটি নারী অধিকার উন্নয়ন সংস্থার পরিচয় বা সাইনবোর্ডের সঙ্গে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের সম্পর্ক কী, এবং এ ধরনের কার্যক্রম পরিচালনার আইনগত অনুমোদন রয়েছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, চিকিৎসা মানুষের জীবন-মৃত্যুর সঙ্গে সম্পর্কিত একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। তাই সব রোগের চিকিৎসা, জটিল রোগের সমাধান কিংবা সুস্থতার নিশ্চয়তা ধরনের প্রচারণার আড়ালে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রোগীদের বিভ্রান্ত করছে কি না, তা দ্রুত তদন্ত করা প্রয়োজন।

তাদের দাবি, সংশ্লিষ্ট প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করুক। প্রতিষ্ঠানটির বৈধতা, চিকিৎসকের প্রকৃত শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধন, রোগ নির্ণয়ের যন্ত্রপাতির অনুমোদন, ব্যবস্থাপত্র প্রদানের আইনগত ক্ষমতা এবং ওষুধ বিক্রির বৈধ কাগজপত্র যাচাই করা হোক।

অভিযোগ প্রমাণিত হলে চিকিৎসার নামে মানুষের অসহায়ত্বকে পুঁজি করে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত ন্যাচারাল হেলথ সেন্টারের হাফিজুর রহমানের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, চিকিৎসা ও রোগ নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সরকারি অনুমোদন, চিকিৎসকের বৈধ নিবন্ধন এবং প্রযোজ্য আইন ও স্বাস্থ্যবিধি অনুসরণ করা অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমোদনের বাইরে গিয়ে চিকিৎসাসেবা, রোগ নির্ণয় কিংবা জনসাধারণকে বিভ্রান্তিকর প্রতিশ্রুতি দিয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে চিকিৎসা নেওয়ার আগে চিকিৎসকের পরিচয়, যোগ্যতা, প্রতিষ্ঠানের অনুমোদন ও সেবার বৈধতা সম্পর্কে সচেতন থাকারও পরামর্শ দেন তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা

সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা

এম ইদ্রিস আলী সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় জনগণের স্বার্থে কথা বলায় ১০ নং আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলনের উপর ক্ষেপেছেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ও সমবায় কর্মকর্তা মোঃ মুর্শিদ আলম। গত ২৭ জুলাই (সোমবার) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আলোচনা চলার সময় ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন জনস্বার্থের বিষয়ে মন্তব্য করায় তার উপর ক্ষিপ্ত হন এই দুই কর্মকর্তা। আর এই বিষয়টিকে ভিন্ন ভাবে উপস্থাপন করে এই দুই কর্মকর্তা তাদের দোষ ঢাকতে জনপ্রিয় চেয়ারম্যান মিলনকে নিয়ে মিথ্যা কল্পকাহিনী সাজাচ্ছে। সূত্রে জানা যায়, একই স্থানে দীর্ঘদিন চাকরী করার কারনে সমবায় কর্মকর্তা মোঃ মুর্শিদ আলম বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িয়ে পড়েন তিনি। জানাযায়, তিনি নিজেকে ছাত্র

আরও পড়ুন
language Change