তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত

অনিয়মের আধিপত্য গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে

পাঠক সংখ্যা
638

গাজীপুর জেলা প্রতিনিধি :

ব্যক্তিগত কৌশল করে কাটা হচ্ছে সেবাপ্রার্থী জনসাধারণের পকেট। অপরদিকে বাড়ছে হয়রানি ও ভোগান্তি।

খোঁজ নিয়ে জানা যায়, কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে জমির নামজারি ও জমাভাগ এবং বিভিন্ন মোকদ্দমায় কতিপয় কর্মকর্তা-কর্মচারী ঘুষ আদায় করেন। টাকা না দিলে নানাভাবে হয়রানি করা হয়। খারিজের ক্ষেত্রে জমির পরিমাণ অনুযায়ী ঘুষের রেট ও ভিন্ন ভিন্ন।

সম্প্রতি একটি অভিযোগের সূত্র ধরে এসব তথ্য মিলেছে। সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মির নীরবতায় তাদের দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ।

উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা এলাকার আতাউল্লাহ সরকারের ছেলে লিমন সরকার তাদের ওয়ারিশ সম্পত্তির হিস্যা অনুযায়ী নামজারি না হওয়ায় পূর্বের সাতটি নামজারি বাতিলের জন্য একটি মোকদ্দমা করেন। মোকদ্দমা নম্বর ১৪৬/২০২৪। পরে এসিল্যান্ড নূরী তাসমিন ঊর্মি নাগরী ইউনিয়ন ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে শুনানি নিয়ে গত ২১ নভেম্বর রায় ঘোষণা করেন।

এতে বলা হয়, সৃজিত সকল জোত (খারিজ) বাতিল পূর্বক সমূদয় ভূমি (৯ একর) মূল জোতভোক্ত করার আদেশ দেওয়া হলো। একই সঙ্গে মোকদ্দমার সকল পক্ষগণকে তাদের জমির নিজ নিজ মালিকানা হিস্যা ও দখল মোতাবেক নামজারি করার পরামর্শ দেওয়া হয়।

আদেশ পেয়ে চারজন অংশীদার তাদের হিস্যা ও দখল মোতাবেক নামজারির জন্য আবেদন করেন। নথি নম্বরগুলো হলো ৩৯২৬, ৩৯৩২, ৩৯৩৯ ও ৩৯৬৭। এর মধ্যে একটি ৩৯৬৭/২০২৪-২৫ নম্বরের নথি গত ৩০ ডিসেম্বর মঞ্জুর হয়েছে। এখন ও বাকিগুলো মঞ্জুর করা হয়নি।

আবেদনকারীরা বিষয়টি নিয়ে এসিল্যান্ড নূরী তাসমিন ঊর্মির সঙ্গে দেখা করলে সাফ জানিয়ে দেওয়া হয়, যে নামজারি অনুমোদন হয়েছে, সেটা বাতিল করা হবে। বণ্টননামা দলিল ছাড়া কাউকে নামজারি দেওয়া হবে না।

আবেদনকারীরা জানান, ওই নথির জমি বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জমির দালালরা লেনদেন করায় নামজারি দ্রুত হয়েছে। চুক্তিতে না যাওয়ায় তাদের আবেদনগুলো আটকে রয়েছে। অফিস সহকারী কাম মিউটেশন সহকারী আল আমিনের কথা ছাড়া কাজ হয় না। ওই নামজারিও অদ্যাবধি বাতিল করা হয়নি।

তারা বলেন, রায়ে বণ্টননামা দলিলের কোন বাধ্যবাধকতা কথা উল্লেখ করা হয়নি। যেহেতু একই তফসিল, সেহেতু বণ্টননামা দলিল লাগলে সবার লাগবে। একজনের ক্ষেত্রে লাগবে না, অন্যদের ক্ষেত্রে লাগবে-এটা সম্পূর্ণ অযৌক্তিক।

আবেদনকারীরা আরও জানান, তাদের মিসকেসের সময় অফিস সহকারী আল আমিন ৫০ হাজার টাকা দাবি করেছিলেন। পরে তার হাতে ৩৯ হাজার টাকা দেওয়া হয়েছে। টাকা না দিলে হয়রানির যেন শেষ নেই।

এ ব্যাপারে অফিস সহকারী আল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি দৈনিক সবুজ বাংলাদেশ-কে বলেন, লেনদেনের অভিযোগ মনগড়া। মিসকেসটিতে একটি পক্ষকে বাদ দিয়ে রায় নেওয়া হয়েছে। ওই ব্যক্তি কানাডা থেকে রায় স্থগিতের জন্য ই-মেইলে আবেদন করেছেন।

তবে সংশ্লিষ্ট নথিপত্রে দেখা যায়, ই-মেইলে এসিল্যান্ড বরাবর আবেদন পাঠানো ব্যক্তি হলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এখলাস উদ্দিন সরকার। বর্ণিত মোকদ্দমার ১১ জন বিবাদীর মধ্যে তিনি ৩ নম্বর। তার ভাই জসিম উদ্দিন সরকার ১ নম্বর ও আরেক ভাই মেজবাহ উদ্দিন সরকার ২ নম্বরে ছিলেন। অর্থাৎ তাকে পক্ষভুক্ত না করে রায় নেওয়া হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি দৈনিক সবুজ বাংলাদেশ-কে বলেন, মিসকেসের রায় থাকলেও নামজারিতে বণ্টননামা দলিল লাগবে। বণ্টননামা দলিল ছাড়া আবেদন করা যাবে না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রোজায় যেসব বিষয় মেনে চলবেন

রোজায় যেসব বিষয় মেনে চলবেন

স্বাস্থ্য ডেস্কঃ পবিত্র রমজান মাস আসছে। সেই সাথে শুরু হতে যাচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিদের সিয়াম সাধনার ইবাদত রোজা পালন। রোজায় হঠাৎ দীর্ঘ সময় না থাকার পাশাপাশি জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। তাই শরীরকে ইবাদতের জন্য প্রস্তুত করতে বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব দেয়া জরুরি। ডায়েটেশিয়ানরা বলছেন, প্রথম কয়েক রোজায় শরীর নতুন নিয়মে অভ্যস্ত হতে কিছুটা সময় নেয়। তাই রোজার কয়েকদিন আগেই শরীরকে প্রস্তুত করতে ডায়েটে পুষ্টিকর খাবার (ডিম, সবজি, দুধ) যোগ করতে হবে। ডায়েট থেকে অতিরিক্ত ক্যাফেইন বা নোনতা খাবার এখন থেকেই কমিয়ে আনতে হবে। এছাড়া প্রথম রোজায় কয়েকদিন ইফতারে অতিরিক্ত না খেয়ে স্বাস্থ্যকর খাবার, ফলমূল ও পর্যাপ্ত পানি নিশ্চিত করতে হবে। শরীর ক্লান্ত হলে হালকা ব্যায়াম (হাঁটা) করতে হবে, ভারী ব্যায়াম এড়িয়ে চলতে হবে। প্রথম কয়েক রোজায় আরও যেসব বিষয় মেনে

আরও পড়ুন
language Change