তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল ‎আটপাড়ায় শিক্ষার্থীদের অনুষ্ঠান নস্যাৎ করতে সাকিবের ভুয়া কমিটি কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয় নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক

নবাব পরিচয়ে প্রতারণা: রাজধানীতে সক্রিয় সংঘবদ্ধ অপরাধ চক্র

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার নবাব পরিচয়ের আড়ালে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তৎপরতা প্রকাশ্যে এসেছে। চক্রটির মূল হোতা হিসেবে উঠে এসেছে খাজা ইকবাল আহসান উল্লাহ নামের এক ব্যক্তি, যিনি নিজেকে নবাব দাবি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। খাজা ইকবাল আহসান উল্লাহ দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছেন। সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে ৬-৭টি মামলা চলমান থাকলেও, আদালতের আদেশ উপেক্ষা করে তিনি মিরপুর, রূপনগর, পল্লবী, বাউনিয়া, সাভারসহ বিভিন্ন এলাকায় ওয়াকফ এস্টেটের জমি ৯৯ বছরের জন্য নামমাত্র মূল্যে লিজ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।
সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য তিনি ভুয়া নবাব টাইটেল ব্যবহার করে এবং নবাব পরিবারের নাম ভাঙিয়ে বিভিন্ন সম্পত্তিতে অবৈধভাবে হস্তক্ষেপ করেছেন। এছাড়া, “নবাবী টেলিভিশন চ্যানেল” নামে একটি প্ল্যাটফর্ম চালু করে নিজেকে বৈধ নবাব প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় বরাবরে অভিযোগ জমা পড়েছে যার সূত্রে পাওয়া যায় খাজা ইকবাল আহসান উল্লাহ নিজেকে নবাব পরিবারের মোতাওয়াল্লী দাবি করেন এবং ভুয়া তথ্য ছড়িয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি সুপ্রিম কোর্টে চলমান মামলা (সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং- ২৮৪৯/২০২১) শুনানির আগেই তিনি প্রভাব খাটিয়ে কোর্ট বায়েস্টের বিনিময়ে কন্ট্রাক্ট নিয়ে নিয়েছেন বলে প্রচার করছেন।
এছাড়া, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্নীয় বলে পরিচয় দেন এবং দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী তার ফুপু। সাবেক প্রধান বিচারপতি এবং বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও প্রচারণা চালান। এমনকি, সজীব ওয়াজেদ জয়, ব্যারিস্টার ফজলে নূর তাপস, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন এবং তাদের আস্থার সুযোগ নিয়ে অর্থ আত্মসাৎ করেন। অভিযোগের বিষয় খাজা ইকবাল আহসানুল্লাহ র সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন ও ঠিকানায় গিয়েও পাওয়া যায়নি।

অনুসন্ধানে জানা যায়, খাজা ইকবাল আহসান উল্লাহর মতো আরেকজন প্রতারক খাজা আলী হাসান আসকারী (আসল নাম আব্দুল কাইউম, পিতা আব্দুস সালাম, সাং ইসলামবাগ) একই কৌশলে ওয়াকফ এস্টেটের জমি আত্মসাৎ করার চেষ্টায় লিপ্ত। জানা গেছে, তিনি আগেও প্রতারণার দায়ে জেল খেটেছেন এবং তার অপরাধমূলক কার্যক্রম বিভিন্ন পত্রিকায় ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। অভিযোগের বিষয় খাজা হাসান আজ কাদের সাথে যোগাযোগ করতে গেলে উনি বলেন যা পারেন করেন আগে অনেক নিউজ হয়েছে আপনি গ্রেফতার হয়েছিলেন কিনা এ বিষয়ে বললে উনি বলেন হ্যাঁ হয়েছিলাম তো কি হইছে ।

ভুয়া নবাব পরিচয়ধারী এই প্রতারক চক্র ওয়াকফা এস্টেট এর সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য সক্রিয় রয়েছে। বিশেষ করে আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের জমি নামমাত্র মূল্যে দেওয়া হবে বলে প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

এই অভিযোগের বিষয় আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেছা ওয়াকফা এস্টেট এর অফিসিয়াল মোতাওয়াল্লী আবুল কালাম আনসারী ( জামাল ) এর সাথে যোগাযোগ করলে তিনি জানান এই প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক থাকার অনুরোধ করেন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে এই প্রতারণার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। তিনি আরো জানান এই চক্রের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে স্টেট এর পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে মামলা চলমান আছে এ থাকা সত্ত্বেও তারা তাদের প্রতারণার জাল বিস্তার করে রেখেছে আমি অনুরোধ করছি গণমাধ্যমকে সচেষ্ট ভূমিকা রাখার জন্য ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ব্যবসায়ীকে হত্যা করে মাটিচাপা

ব্যবসায়ীকে হত্যা করে মাটিচাপা

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার পর টুকরো টুকরো করে মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে মাটিচাপা দেওয়া অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাকির হোসেন প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন। বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী। তিনি জানান, আজ সকালে খবর পেয়ে সবুজবাগের ভাইকদিয়া এলাকায় একটি বালুর ডিবিতে চাপা দিয়ে রাখা টুকরো করা মরদেহটি উদ্ধার করা হয়। এলাকাবাসী বিষয়টি পুলিশকে খবর দিয়েছিল। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের ভাই শফিকুল

আরও পড়ুন
language Change