তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট, আটক ১০০

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক এমপিসহ ১০০ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে মেট্রোপলিটন এলাকায় ৭৯ জন ও জেলা পুলিশের অভিযানে ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এর মধ্যে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার হয়েছেন আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলাম।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার মাটির মসজিদ এলাকার খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে মো. চয়ন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই বাড়িতে প্রায় দুই মাস ধরে স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এছাড়া গত রাতে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে উত্তরা থেকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গাজীপুর মেট্রোপলিটন সদর, গাছা, বাসন, পূবাইল, কোনাবাড়ি, কাশিমপুর, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা থেকে ৭৯ জনকে আটক করা হয়েছে।

অপরদিকে জেলা পুলিশের কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জে ২১ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে কাপাসিয়ায় ৩ জন, কালিগঞ্জে ৪ জন, শ্রীপুরে ৫ জন, কালিয়াকৈরে ৩ জন ও জয়দেবপুর থানা থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন ৮টি থানায় অভিযান চালিয়ে ৭৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান আছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামপুরা সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর রামপুরা দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ১৮ ডিসেম্বর ৬ এর পাতায ৩ কলামে পঁচাতৈলসহ আটকের পর লাখ টাকার বানিজ্যে ব্যব¯’া নেয়নি পুলিশ শিরোনামে দৈনিক সকালের সময় পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়। উক্ত রিপোর্টের জেরে আটককৃত ভুক্তভোগি রাজিবের বাবা নওয়াবসহ ৪/৫ জন অপরিচিত লোক নিয়ে মানবাধিকার কর্মী ও সাংবাদিক মোস্তাফিজুর রহমানের ওপর হামলা চালান। হামলার সময় তাঁকে শারীরিক নির্যাতনসহ সাথে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। হুমকি দিয়ে আরও বলেন,পত্রিকায় রিপোর্ট করছ আমি দেখে নিব। এখন নির্বাচন শেষ এখন আর কোনো ভয়নেই। বিএনপি করি বলে ভয় ছিল। এছাড়াও সে মেরে ফেলার হুমকি দিয়ে শরীরের স্পর্শ কাতর যায়গায় আঘাত করে। বর্তমানে তাঁর পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকিতে রয়েছে। এছাড়াও বাংলাদেশ প্রেস ক্লাব হাহিরঝিল

আরও পড়ুন
language Change