তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের আগে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড চালু করতে চায় সরকার বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় মীরা খান বেতাগীতে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র‍্যালি শেরপুর জেলার ঝিনাইগাতী সদর বাজার সমস্যায় জর্জরিত গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ বসতবাড়ি ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক ০১ বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মুল্যের ভারতীয় পণ্য জব্দ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত -২, আহত -১ ভোক্তা অধিকারের অভিযানে বাধার ঘটনায় ক্যাবের প্রতিবাদ বিমানবন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বাবার চেয়ার পেয়ে প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন বার্তা বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রমজানে ব্যাংক লেনদেনের সময়সূচি পরিবর্তন বিদেশে নারীকর্মী নির্যাতন শিকার দেশে ফেরার আকুতি খেজুর ও মুদিপণ্যে স্বস্তি, সবজির দাম বাড়তি ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন জয়ের চেয়ে আদর্শ বড় প্রশাসনের সঙ্গে আপস করলেন না নাসিরুদ্দিন পাটোয়ারী বিএনপি নেতাকে মাথা ন্যাড়া করে লাঞ্ছিত তারেক রহমানের হাত দিয়েই ‘ইতিবাচক পরিবর্তন’ শুরু রমজানে ১০ লাখ পরিবারকে দুধ ডিম ও মাংস দেবে সরকার চাঁদা না পেয়ে ‘হামলা নাটক’ উদ্ধারকারীকে প্রধান আসামি করে মামলা! ভিড়ের সুযোগে অসদাচরণ ও ভুল বোঝাবুঝি সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে স্কুল ছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচে অনু্ষ্ঠিত উত্তাল উত্তরণ ও নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ বিচারের আগে আওয়ামী লীগকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকল প্রশ্নফাঁস আর ফিরে আসবে না সাউথ লন্ডন ফাউন্ডেশনের উদ্যোগে উপহার বিতরণ রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম চড়া প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু রাজনৈতিক প্রভাবের ছায়ায় গ্রাম পুলিশ নিয়োগ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব তেঁতুলিয়াতে গড়ে উঠেছে টিউলিপ গ্রাম সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ শেরপুরে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নায়িকাদের চেয়ে নায়কদের সঙ্গেই স্বচ্ছন্দ জন আব্রাহাম জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ রোজায় যেসব বিষয় মেনে চলবেন হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু কবে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন? শেরপুরের ঝিনাইগাতী দুধনই তালতলা নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত! 

২০২৫ হজ এজেন্সির ন্যূনতম কোটা নির্ধারণ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

২০২৫ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সিগুলোর জন্য ন্যূনতম কোটা নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (১৬ মার্চ) এ বিষয়ে এক অফিস আদেশ জারি করা হয়, যেখানে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ এর বিধি ২৬ অনুযায়ী লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সির দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা হয়েছে।

সৌদি আরবের রাজকীয় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, ২০২৩ সালে প্রতিটি এজেন্সির জন্য সর্বনিম্ন হজযাত্রী কোটা ছিল ১০০ জন, যা ২০২৪ সালে বাড়িয়ে ২৫০ জন করা হয়। ২০২৫ সালের জন্য এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে প্রতিটি এজেন্সির জন্য এক হাজার জন নির্ধারণ করা হয়েছে।

এতদিন পর্যন্ত লিড এজেন্সির মাধ্যমে ১০০ বা ২৫০ জন হজযাত্রীর জন্য বাড়ি/হোটেল ভাড়া, হজযাত্রী প্রেরণ, মক্কা-মদিনা, মিনা, আরাফা ও মুজদালিফায় তত্ত্বাবধান এবং হজ শেষে দেশে প্রত্যাবর্তনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তবে, ২০২৫ সালে এক এজেন্সির তত্ত্বাবধানে এক হাজার হজযাত্রী রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করা অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

এই পরিবর্তনের ফলে হজ ব্যবস্থাপনায় লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সিগুলোর ওপর বাড়তি দায়িত্ব বর্তাবে। ফলে, এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় এবং পরিকল্পনার মাধ্যমে হজযাত্রীদের সঠিকভাবে সেবা প্রদান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হবে।

এর পরিপ্রেক্ষিতে প্রতিটি লিড এজেন্সির অধীনে এক হাজার ও এর বেশি হজযাত্রীর সুষ্ঠুভাবে হজ পালন নিশ্চিত করার লক্ষ্যে লিড এজেন্সির সঙ্গে সমন্বয়কারী এজেন্সিরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। সে লক্ষ্যে হজ ব্যবস্থাপনায় লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সির প্রধান দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো-

১. লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সি একত্রে লিড এজেন্সি গঠন সংক্রান্ত চুক্তিনামা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে সম্পাদন করবে। যার কপি হজ অফিসের পরিচালককে পাঠাতে হবে।

২. লিড এজেন্সির স্বত্বাধিকারী পরিচালকের (হজ) সঙ্গে লিখিত চুক্তি সম্পাদন করবেন।

৩. সমন্বয়কারী এজেন্সি বিমান টিকেটের অর্থ এবং সৌদি পর্বের যাবতীয় ব্যয়ের অর্থ লিড এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করবে।

৪. সমন্বয়কারী এজেন্সি ও লিড এজেন্সি সমন্বয়ের মাধ্যমে হজযাত্রীদের মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেল ভাড়া করবে।

৫. সমন্বয়কারী এজেন্সি তার এজেন্সির হাজীদের খাবারের আয়োজন নিজ দায়িত্বে করতে পারবে। এ ক্ষেত্রে সব দায়-দায়িত্ব সমন্বয়কারী এজেন্সিকে বহন করতে হবে।

৬. জেদ্দা-মক্কা-মদিনা, মদিনা-মক্কা-জেদ্দা এবং মক্কা-মিনা-আরাফাহ রুটে হজযাত্রী পরিবহনের জন্য সমন্বয়কারী এজেন্সি ও লিড এজেন্সি পরামর্শে নিজস্ব হাজীদের জন্য পরিবহন চুক্তি সম্পাদন করতে পারবে।

৭. নির্ধারিত ফ্লাইট সিডিউল অনুসারে হজযাত্রীর গমন ও প্রত্যাগমনের তথ্য সংশ্লিষ্ট এজেন্সি হজযাত্রীদের অবহিত করবে।

৮. সৌদি আরবে লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সি তাদের সব হজযাত্রীর সেবা নিশ্চিত করবে।

৯. লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সি তাদের হজযাত্রীদের জন্য গাইড নিয়োগ করবে।
১০. লিড এজেন্সি সব হজযাত্রীর অনুকূলে বিমান টিকেট ইস্যুর ব্যবস্থা করবে।

১১. সংশ্লিষ্ট এজেন্সি মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য ভাড়া বাড়ি বা হোটেলের তথ্য মক্কা ও মদিনা হজ অফিসকে অবহিত করবে।

১২. সমন্বয়কারী এজেন্সি সৌদি মোয়াল্লেম কর্তৃক প্রদত্ত খাবার সব হজযাত্রীকে সঠিকভাবে সরবরাহের ব্যবস্থা নেবে।

১৩. গাইড বা মোনাজ্জেমের মোবাইল নম্বর সব হজযাত্রীসহ মক্কা ও মদিনার হজ অফিসকে অবহিত করবে।

২০২৫ সালের হজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন সর্বোপরি হজযাত্রীরা যাতে নির্ধারিত সময়ে হজে গমন করে স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে সক্ষম হন, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সি নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করবে। হজযাত্রীদের প্রতি অবহেলা বা যে কোনো ত্রুটির দায়-দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে। এ ক্ষেত্রে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেঘনায় রাতে আটক করেছে পুলিশ, দুপুরে ছাড়িয়ে নিলেন চেয়ারম্যান

মো. আনোয়ার হোসেন: কুমিল্লার মেঘনা উপজেলায় আসামিদের ছাড়িয়ে নিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। শুক্রবার ৩ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ওমরাকান্দা এলাকা থেকে টহলরত পুলিশ ১টি মোটরসাইকেল, ১টি অটোসহ ৬ যুবককে আটক করে থানায় নিয়ে আসলে দুপুর ১২ টার দিকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয় রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান। বিষয়টি নিশ্চিত করে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বিস্তারিত জানতে উপ পরিদর্শক আব্দুল মান্নানের সঙ্গে  কথা বলুন। আটকৃতরা হলেন রাধানগর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের ইমন (১৮), রাসেল (১৬), আহাম্মদ (১৬), আবু সাঈদ (১৮), রাব্বি (১৮) হাসান (১৮)। এ বিষয়ে উপ-পরিদর্শক আব্দুল মান্নানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, গত কয়েকদিন যাবত ওমরাকান্দা ব্রিজ এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। সম্প্রতি দুটি পিকআপ ভ্যান চুরি হয়। তাই আজ

আরও পড়ুন
language Change