তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস খাগড়াছড়ি জেলা পরিষদের জমকালো শোভাযাত্রা খোকন হত্যার প্রতিবাদে রাস্তায় এলাকাবাসী, মানববন্ধন ট্রাম্পকে পাল্টা হুমকি দিল ইরান শিরীন শারমিনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ফের নেইমারের অস্ত্রোপচার ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আজ থেকে দিনে দুইবেলা সংসদ অধিবেশন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর দায়িত্ব গ্রহণ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আয়নুল হককে সংবর্ধনা বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মেয়েকে ধর্ষণ,গর্ভবতী ও গর্ভপাত করানো পিতা গ্রেফতার। ধনবাড়িতে বিজিডি চাল বিতরণ সম্পন্ন ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ১২ এপ্রিল

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশজুড়ে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। এরই ধারাবাহিকতায় আগামী ১২ এপ্রিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত।

এই কর্মসূচি শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে শেষ হবে মানিক মিয়া এভিনিউতে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি, জাতীয় ক্রিকেট দলের সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ, ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সহ আরও বহু সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

এর আগে, গত সোমবার দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজপথ। শিক্ষার্থীদের এমন সক্রিয় অংশগ্রহণে আন্দোলন নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মানবতার পক্ষ এবং গাজায় নিরীহ মানুষের ওপর চলমান হামলার বিরুদ্ধে অবস্থান নিতে দেশের সচেতন নাগরিকদের এ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। ১২ এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে এ মার্চটি শেষ হবে।

তিনি এ বিক্ষোভে সশরীরে সমাবেশে উপস্থিত থাকার কথা উল্লেখ করে সাধারণ জনগণকেও দলে দলে যোগদানের আহ্বান জানান।

একই দিনে আরেক ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ ভিডিও বার্তায় শতাব্দীর বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে দাড়ানোর ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, ১২ এপ্রিল যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, তাতে তিনি অংশ নেবেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদও ভিডিও বার্তায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আসছে শনিবার বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে সর্বস্তরের মানুষকে ওই বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানান তিনি।

এ ছাড়া এই কর্মসূচিতে দল-মত-নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

এ ছাড়াও এই মার্চে অংশ নেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক (কায়েম) এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার।

কর্মসূচির আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ফেসবুক পেজ ঘুরে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজীসহ আরও অনেক ইসলামিক বক্তা, রাজনীতিবিদ, শিক্ষক, খেলোয়াড়সহ অনেকের ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সবার কণ্ঠে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদের জন্য সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে ধরপাকড়ের মধ্যে বাংলাদেশিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্ট নতুন করে আতঙ্ক তৈরি করেছে। বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় এখন উদ্বেগ আর উৎকণ্ঠার পরিবেশ। সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন। সেখানে দেখানো হয়, বিভিন্ন দেশের অভিবাসীরা কত শতাংশ সরকারি সুবিধা নিচ্ছেন। ওই তালিকায় দেখা যায়, ১৯তম অবস্থানে থাকা বাংলাদেশি পরিবারগুলোর ৫৪শতাংশের বেশি সরকারি সহায়তা পাচ্ছে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য বোঝা। তিনি সরকারি সুযোগ-সুবিধা কমানোর পক্ষে। এ কারণে অনেক অভিবাসীর মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী বলেন, যারা আইন মেনে বৈধভাবে থাকেন, তাদের ভয়ের কিছু নেই। তবে কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে বা অবৈধভাবে সরকারি সুবিধা নিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে

আরও পড়ুন
language Change