তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

জটিল রোগ থেকে মুক্তি দেয় সুস্বাদু ফল জামরুল

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

জামরুল হালকা মিষ্টি স্বাদযুক্ত একটি রসালো গ্রীষ্মকালীন ফল। জামরুল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে খনিজ পদার্থ রয়েছে কমলার তিন গুণ এবং আম, আনারস ও তরমুজের সমান। লিচু ও কুলের সমান এর ক্যালসিয়ামের পরিমাণ এবং আঙুরের দ্বিগুণ। আয়রনের পরিমাণ কমলা, আঙুর, পেঁপে ও কাঁঠালের চেয়েও বেশি।

জামরুলের বৈজ্ঞানিক নাম Syzygium samarangense। ইংরেজি নাম জাভা আপেল। জামরুলের আঞ্চলিক নাম অনেক। যেমন—ঢাকাইয়া ভাষায় এই ফলকে বলা হয় আমরোজ। এ ছাড়া গোলাপজাম, সাদাজাম, মণ্ডল, কোনো কোনো অঞ্চলে লকট নামেও পরিচিত। জামরুল বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে সাদা, হালকা সবুজ ও লাল-গোলাপি রঙেরই বেশি দেখা যায়। দেখতে ঘণ্টাকৃতির বলে এটি Bell Fruit নামেও পরিচিত।

জামরুল বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সামোয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড প্রভৃতি দেশে জন্মে। ক্রান্তীয় অঞ্চলে জামরুলের ব্যাপক চাষ হয়।

ফসফরাসের পরিমাণ আপেল, আঙুর, আম ও কমলার চেয়ে বেশি। জামরুলে রয়েছে প্রচুর পরিমাণে পানি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ডায়াটারি ফাইবার, স্টার্চ, সুগার, চর্বি, কোলেস্টেরল, ভিটামিন ‘সি’, ভিটামিন ‘এ’, ভিটামিন ‘বি১’, ‘বি৩’, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, সালফার।

জামরুল ডায়াবেটিস, ক্যানসার নিয়ন্ত্রণসহ একাধিক পুষ্টিগুণের ভাণ্ডার। সে কারণে নিয়মিত জামরুল খাওয়ার পক্ষেই সওয়াল করছেন বিশেষজ্ঞরা। পুষ্টিবিজ্ঞানীদের কথায়, জামরুলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে খনিজ এবং ভিটামিন। সেই সঙ্গে এই ফলে মজুত আছে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টের খনি। এসব উপাদান একত্রিত হয়েই কিন্তু জামরুলকে এক অনন্য ফলে পরিণত করেছে। তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব জামরুলের একাধিক চোখ ধাঁধানো উপকার সম্পর্কে জেনে নিন।

তৃষ্ণা নিবারণ করে

তৃষ্ণা নিবারণের জন্য এটি একটি দুর্দান্ত ফল। সানস্ট্রোক থেকে এই ফল রক্ষা করে। ডিহাইড্রেশনের ক্ষতিকারক প্রভাবগুলো দূর করে। গ্রীষ্মের তাপ থেকে শরীরকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।

দূরে থাকে ক্যানসার

ক্যানসার নামটা শুনলেই বুকের ভেতরটা ছ্যাঁৎ করে ওঠে। তাই যেনতেন প্রকারে এই অসুখের করাল গ্রাস থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এ কাজে আপনার সহযোদ্ধা হতে পারে জামরুল। এই ফলে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন এ-এর খনি। এই দুই উপাদান ক্যানসার কোষের বৃদ্ধি আটকে দেয়। তাই নিয়মিত এই ফল খেতে ভুলবেন না।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে​

জামরুলে শক্তিশালী অ্যান্টিহাইপারগ্লাইসেমিক বৈশিষ্ট্য রয়েছে। যা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তে শর্করার মাত্রা কমায়। জাম্বোসাইন একটি বায়োঅ্যাকটিভ স্ফটিক অ্যালকালয়েড। যা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। বিশেষ করে, ডায়াবেটিক রোগীদের মাঝে।

পেটের সমস্যা নিপাত যাবে​

বাঙালি আর পেটের সমস্যা যেন সমার্থক! গ্যাস, অ্যাসিডিটি, পেট ফেঁপে যাওয়ার মতো সমস্যায় আমরা নিত্যদিন ভুগতে থাকি। এই সমস্যায় আক্রান্ত হওয়ার পরই টপাটপ গিলে নিই অ্যান্টাসিড।

তবে এই ধরনের ওষুধ খেলে তৎক্ষণাৎ সমস্যা কমে যায় ঠিকই, কিন্তু সমস্যার মূলে কুঠারাঘাত করা যায় না। ফলে সময় সুযোগ পেলেই ফের পেটের সমস্যা চাগার দেয়। তাই এই পেটের সমস্যাকে গোড়া থেকে উপড়ে ফেলতে চাইলে প্রতিদিন একটা করে জামরুল খান। কারণ এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা পেটের স্বাস্থ্য ফেরাতে সাহায্য করবে।

​ব্লাডার ইনফেকশনের খেল খতম​

অনেকেই নিয়মিত ব্লাডার ইনফেকশনের ফাঁদে পড়েন। বিশেষত, মহিলারাই এই সমস্যায় বেশি ভুক্তভোগী। তবে জানলে অবাক হয়ে যাবেন, নিয়মিত জামরুল খেলেই কিন্তু এই অসুখের প্রকোপ কমবে। তাই যারা বছরে একাধিকবার এই ধরনের সমস্যায় ভোগেন, তাদের ডায়েটে অবশ্যই জামরুল থাকা চাই।

হাড় হবে শক্তিশালী​

হাড়ের ক্ষয়জনিত সমস্যার সমাধান করতে চাইলে প্রতিদিন একটি বা দুটি জামরুল খেতেই হবে। এই ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, যা দেহে এই খনিজের ঘাটতি মিটিয়ে দেয়। ফলে হাড় হয় শক্তিশালী। তাই অস্টিওপোরোসিসের সমস্যায় ভুক্তভোগীরা নিয়মিত জামরুল খান।

টিউমারের চিকিৎসা

জামরুল অ্যাপোপটোসিস প্ররোচিত করার ক্ষমতা রাখে। এই ফলে থাকা পানিতে পলিস্যাকারাইড রয়েছে। যা টিউমারের ভলিউম কমাতে উল্লেখযোগ্য ভাবে কাজ করে।

শরীরের ওজন কমায়

জামরুলে থাকা পর্যাপ্ত পরিমাণে ফাইবার খাদ্য সংবহনতন্ত্রের সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পাকস্থলীর হজমশক্তি বাড়ায় এবং শর্করা, চর্বি ও প্রোটিন জাতীয় খাবার সহজে হজম হয়। শরীরের ওজন নিয়ন্ত্রণ করে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মানুষের তৈরি মতবাদ বস্তায় ভরে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে

স্টাফ রিপোর্টার।। মহাগ্রন্থ কোরআনের আইন ব্যতীত সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মানুষের তৈরি আইনে গত ৫৩ বছর দেশ পরিচালিত হয়েছে কিন্তু দেশের মানুষ একদিনের জন্যও শান্তি ও স্বস্তি পায়নি। আজও মানুষ তার অধিকার দাবিতে জীবন ও রক্ত দিতে হচ্ছে। মানুষের তৈরি অর্থনীতি, পররাষ্ট্র নীতি, স্বরাষ্ট্র নীতি ও রাজনীতি জাতি-গোষ্ঠী, ধর্ম বর্ণের বিভাজন করেছে। শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি হয়েছে। তাই মানুষের তৈরি মতবাদ বস্তায় ভরে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে মহাগ্রন্থ কুরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) রাতে পটুয়াখালীর বাউফলের নওমালা উচ্চ বিদ্যালয় মাঠে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী মরহুম মাস্টার ইউনূস বিশ্বাসের কর্মময় জীবনের

আরও পড়ুন
language Change