তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভবেশ রায়ের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেছেন, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর এবং সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত এমন সংবাদ প্রকাশ করা ঠিক নয়।

গত বৃহস্পতিবার রাতে ভবেশ চন্দ্র রায় (বিরল উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি) মারা যান। তাঁর মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ায় ‘সংখ্যালঘু বা হিন্দু হত্যা’ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ায়, তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন পুলিশ সুপার।

তবে, মৃত্যু নিয়ে এখনও অভিযোগ দাখিল হয়নি। ঘটনার দু’দিন পরেও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দাখিল করা হয়নি। পরিবার জানিয়েছে, ভবেশ চন্দ্র রায়কে দুপুর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে একটি ফোন আসে, এরপর তিনি দুটি মোটরসাইকেলে চারজনের সঙ্গে বাড়ি থেকে বের হন। তবে তাঁকে জোর করে নিয়ে যাওয়া হয়নি—তিনি স্বেচ্ছায় তাদের সঙ্গে গিয়েছিলেন।

রাত ১০টার দিকে ভবেশ চন্দ্র রায়ের মোবাইল থেকে পরিবারের সদস্যদের জানানো হয় যে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং মুমূর্ষু অবস্থায় ফুলবাড়ী হাট পাঠানো হয়। এরপর পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে অচেতন অবস্থায় পান।

মৃত্যুর পরে, পরিবারের সদস্যরা জানান, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য তাদের কাছে নেই এবং তারা ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করছেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানিয়েছেন, ফুলবাড়ী হাটে চিকিৎসক কৃষ্ণ কান্ত ভবেশের বিপি মেপে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন,
“ভবেশ চন্দ্র রায় দুপুর ৫টার দিকে তার প্রতিবেশী যুবক রতনসহ আরও তিনজনের সঙ্গে মোটরসাইকেলে নাড়াবাড়ি হাটে যান। তারা একসঙ্গে আড্ডা দিতেন এবং মাঝে মাঝে মাদক সেবন করতেন। সন্ধ্যা ৭টার দিকে, পান-সিগারেট খাওয়ার পর, তিনি অসুস্থ হয়ে বসে পড়েন। পরে তাকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।”

তিনি আরও বলেন, “এ পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি, ময়নাতদন্তের প্রতিবেদন আসলে সঠিক তথ্য জানা যাবে। তদন্ত অব্যাহত রয়েছে এবং যদি কোনো অপরাধের আলামত পাওয়া যায়, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো হত্যার তথ্য নেই।”

ভারতীয় মিডিয়ার সংবাদ প্রসঙ্গে পুলিশ সুপার আরও বলেন:
“ভারত আমাদের প্রতিবেশী দেশ। সঠিক তথ্য নিশ্চিত না হয়ে যদি কিছু বলা হয়, তা অবশ্যই বিব্রতকর। কোনো ঘটনাটি যদি প্রকৃত না ঘটে থাকে, তবে এরকম সংবাদ পরিবেশন করা উচিত নয়।”

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিল যুবদল নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট: রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে যুবদল নেতাকর্মীরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বোয়ালিয়া থানার শহররক্ষা বাঁধ সংলগ্ন বড়কুঠি আইন কলেজ মাঠ থেকে তাকে আটক করা হয়। ছাত্রলীগ নেতা সুমন আলী (২৮) নাটোরের বাগাতিপাড়ার মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে। তিনি বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বড়কুঠি শহর রক্ষা বাঁধ সংলগ্ন আইন কলেজ মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ছাত্রলীগ নেতা সুমন। ওই সময় আইন কলেজ মাঠে যুবদলের একদল নেতাকর্মী বসে আড্ডা দিচ্ছিল। তাদের একজন ছাত্রলীগ নেতা সুমনকে চিনে ফেলে। যুবদল নেতাকর্মীরা চারদিক থেকে ঘিরে ধরে সুমনকে মারধর শুরু করে। কলেজ মাঠে এনে আরেকদফা পেটানো হয় তাকে। এতে সুমনের গায়ের শার্ট ছিড়ে যায় ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম

আরও পড়ুন
language Change