তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

ভবেশ রায়ের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেছেন, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর এবং সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত এমন সংবাদ প্রকাশ করা ঠিক নয়।

গত বৃহস্পতিবার রাতে ভবেশ চন্দ্র রায় (বিরল উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি) মারা যান। তাঁর মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ায় ‘সংখ্যালঘু বা হিন্দু হত্যা’ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ায়, তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন পুলিশ সুপার।

তবে, মৃত্যু নিয়ে এখনও অভিযোগ দাখিল হয়নি। ঘটনার দু’দিন পরেও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দাখিল করা হয়নি। পরিবার জানিয়েছে, ভবেশ চন্দ্র রায়কে দুপুর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে একটি ফোন আসে, এরপর তিনি দুটি মোটরসাইকেলে চারজনের সঙ্গে বাড়ি থেকে বের হন। তবে তাঁকে জোর করে নিয়ে যাওয়া হয়নি—তিনি স্বেচ্ছায় তাদের সঙ্গে গিয়েছিলেন।

রাত ১০টার দিকে ভবেশ চন্দ্র রায়ের মোবাইল থেকে পরিবারের সদস্যদের জানানো হয় যে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং মুমূর্ষু অবস্থায় ফুলবাড়ী হাট পাঠানো হয়। এরপর পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে অচেতন অবস্থায় পান।

মৃত্যুর পরে, পরিবারের সদস্যরা জানান, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য তাদের কাছে নেই এবং তারা ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করছেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানিয়েছেন, ফুলবাড়ী হাটে চিকিৎসক কৃষ্ণ কান্ত ভবেশের বিপি মেপে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন,
“ভবেশ চন্দ্র রায় দুপুর ৫টার দিকে তার প্রতিবেশী যুবক রতনসহ আরও তিনজনের সঙ্গে মোটরসাইকেলে নাড়াবাড়ি হাটে যান। তারা একসঙ্গে আড্ডা দিতেন এবং মাঝে মাঝে মাদক সেবন করতেন। সন্ধ্যা ৭টার দিকে, পান-সিগারেট খাওয়ার পর, তিনি অসুস্থ হয়ে বসে পড়েন। পরে তাকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।”

তিনি আরও বলেন, “এ পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি, ময়নাতদন্তের প্রতিবেদন আসলে সঠিক তথ্য জানা যাবে। তদন্ত অব্যাহত রয়েছে এবং যদি কোনো অপরাধের আলামত পাওয়া যায়, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো হত্যার তথ্য নেই।”

ভারতীয় মিডিয়ার সংবাদ প্রসঙ্গে পুলিশ সুপার আরও বলেন:
“ভারত আমাদের প্রতিবেশী দেশ। সঠিক তথ্য নিশ্চিত না হয়ে যদি কিছু বলা হয়, তা অবশ্যই বিব্রতকর। কোনো ঘটনাটি যদি প্রকৃত না ঘটে থাকে, তবে এরকম সংবাদ পরিবেশন করা উচিত নয়।”

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টারঃ আগামী সোমবার (২০ এপ্রিল) একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন তিনি। একইসঙ্গে  জেলার বেশকিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে জানা গেছে এসব তথ্য। সফরসূচি অনুযায়ী, আগামী ২০ এপ্রিল সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি।  এরপর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। পরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুরস্থ চৌকিরদহ খালে খনন কর্মসূচির উদ্বোধন করার কথা

আরও পড়ুন
language Change