তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে

বিআইডবিøউটিএ’র কর্মচারি নূর আলম একই অফিসে ১৬ বছর

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোটারঃ

দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে একই কর্মস্থলে অফিস করছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডবিøউটিএ) এক কর্মচারি। অভিযোগ রয়েছে, খন্দকার নূরে আলম নামে এই কর্মচারি বিগত ২০০৬ সালের ১১ জুলাই বিআইডবিøউটিএ’তে নিম্মমান সহকারী হিসেব ক্রয় ও সংরক্ষণ বিভাগে যোগদান করেন। সেই থেকে তিনি প্রতিষ্ঠানটির মতিঝিলের প্রধান কার্যালয় অফিস করছেন। পরে অবশ্য পদ পরিবর্তন হয়ে টাইপিষ্ট কাম কম্পিউটার পদে পদোন্নতি পান। দীর্ঘ বছর একই কর্মস্থলে থাকায় তিনি কাউকে পরোয়া করছেন না। বলে বেড়াচ্ছেন, এখানে চেয়ারম্যান বদল হয়, কর্মকর্তা বদল হয় কিন্তু নূরে আলম থেকেই যায়। তার একচ্ছত্র দাপটে কর্মকর্তাও অনেক ক্ষেত্রে অসহায়। কর্মচারি হবার কারনে তিনি ইউনিয়নের সঙ্গেও সম্পৃক্ত। ইউনিয়ন নেতারাও তাকে কদর করে চলেন অজানা আতঙ্কে।
নূরে আলমের গ্রামের বাড়ী টাইঙ্গাল জেলার নাগরপুর উপজেলায়। একেবারেই নিম্ম মধ্যবিত্ত পরিবারের সন্তান। অথচ অফিসের ফাইল গায়েব, তথ্য পাচার, কর্মচারিদের হুমকি দিয়ে সুবিধা আদায় সর্বপরি চাকরির আড়ালে ঠিকাদারি ব্যবসাসহ পেশায় অনৈতিক পন্থায় তিনি আজ অঢেল সম্পদের মালিক। সরকারি চাকুরির বিধান মতে, কোন কর্মচারি একই স্থানে টানা ৩ বছরের বেশি চাকুরি করার সুযোগ নেই। কিন্তু নূরে আলম কোন এক অজানা রহস্যে একই অফিসে কর্মজীবনের অধিকাংশ সময় পার করে চলেছেন।
অভিযোগ রয়েছে, ইউনিয়নের প্রভাব দেখিয়ে কাগজপত্র ঠিক নাই এমন ঠিকাদারী প্রতিষ্ঠানকে তিনি তালিকাভুক্তি করিয়ে থাকেন মোটা অঙ্কের সুবিধা নিয়ে। অফিসের একাধিক কর্মকর্তাকেও তিনি অবৈধ সুবিধা পাইয়ে দিতে সহযোগিতা করেন। যে কারনে ওইসব অসাধু কর্মকর্তারাও অনৈতিক সুবিধা পেয়ে নূরে আলমকে প্রত্যক্ষ ও পরাক্ষভাবে সাপোর্ট করে যাচ্ছেন। নূরে আলমের গ্রামের এক ঠিকারদারী প্রতিষ্ঠান আছে। যেটার স্বত্তাধিকারি একজন নারী। অফিস সময় শেষে ওই নারীকে নিয়ে নিজের দপ্তরে ডেকে একান্তে সময় কাটান বলে অভিযোগ করেছেন বিআইডবিøউটিএ’র একাধিক স্টাফ। তারা বলেন, অনেক সময় আপত্তিকর কিছু চোখে পড়লেও প্রতিবাদের কোনো সুযোগ নেই। কারন নূরে আলমের এতটাই দাপট কেউ প্রতিবাদ করলে উল্টো অভিযোগকারিকেই হেনস্তা হতে হবে। ওই নারীকে নিয়ে নূরে আলম বিভিন্ন দপ্তরে কাজের জন্য তদবির করে বেড়ান। কাজের টাকা দু’জনেই ভাগাভাগি করে নেন। এসব অভিযোগের বিষয় জানতে চাইলে নূরে আলম বলেন, একাধারে ১৬ বছর ধরে একই কর্মস্থলে কাজ করছি বিষয়টা ঠিক এমন নয়। মাঝে দু’একবার এদিকে সেদিক যেতে হয়েছে। নারী প্রসঙ্গ, ঠিকাদারি কাজসহ অন্য অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এসব শুনে আপনার কি লাভ হবে। উপরে অভিযোগ দিয়েও কিছু হবেনা। তার চেয়ে বরং আসুন আমরা একটা চা চক্রে মিলিত হই।
তবে এসব বিষয়ে জানতে চাইলে বিআইডবিøউটিএর’ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেককে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া য়ায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পিকনিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

পিকনিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠিতে শহরের বাঁশপট্টি (কলাবাগান) এলাকায় পিকনিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে নাফিজ নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টম্বর) রাতে ছাদ থেকে পড়ে যাওয়ার পর স্থানীয়রা তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, নাফিজের মৃত্যুর ঘটনায় তার এক বন্ধুকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ মৃত যুবকের সঙ্গে তার বন্ধুদের অবস্থান ও ঘটনাস্থলের পরিস্থিতি যাচাই করছে।স্থানীয়রা জানায়, পিকনিকের সময় নিরাপত্তা ব্যবস্থা অনুপস্থিত ছিল। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তদন্ত শেষে ঘটনার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে ঘটনার পুরো তদন্ত চলছে। নিহতের পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান,

আরও পড়ুন
language Change