তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক কেশবপুরে মৎস্য ঘেরে শিক্ষকের লাশ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ হাজার রোগী রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ-প্রতিমন্ত্রী শাহে আলম শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা রূপসা-মোংলা মহাসড়কে প্রাণ গেল নারীর দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে আমরা এখন তিনজন বিয়ের মাস কাটতে না কাটতেই সুখবর লালবাগ দেলোয়ার হোসেন খেলার মাঠ সবার জন্য উন্মুক্তের নির্দেশ নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ আতঙ্কিত হবেন না, করোনার মতো হামও কন্ট্রোলে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ফরিদপুরে বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক টাঙ্গাইল সখীপুরে মা হত্যা কারী সেই ছেলে গ্রেফতার তেল সংকটে সেচ বন্ধ: পাহাড়ের কৃষিতে ফসলহানির শঙ্কা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে আওয়ামী সরকারের সচিব উপ-সচিবদের দুর্নীতির মিডিয়াম্যান ফায়ার ফাইটার সাদ্দাম ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত ইনজুরি থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল স্বৈরাচারের প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন এবার ফায়ার সার্ভিসে পিরটালক পদ বাগালেন শাহবাগে ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক আহত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস দুবাই মেরিনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ হামের ভয়াবহ প্রাদুর্ভাব, চ্যালেঞ্জের মুখে হাসপাতালের সেবা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

ঢাকায় তিন দিন টানা সমাবেশ

ঢাকায় তিন দিন টানা সমাবেশ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ কাল থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এ ছুটিতে ঢাকায় তিনটি দল ও সংগঠন পৃথক জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে । এসব কর্মসূচি ঘিরে এই কয়েক দিন রাজধানীতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনাও রয়েছে।

কর্মসূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (০১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ ছাড়াও সভায় ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন রাজধানীর বাইরেও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ ও টাঙ্গাইলসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন।

এরপর দিন শুক্রবার (০২ মে) আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাকায় বড় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে দলটি।

এদিকে শনিবার (০৩ মে) নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ কয়েকটি দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এদিন সভার সভাপতিত্ব করেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব।

হেফাজতে ইসলামের মহাসমাবেশে প্রধান দাবি হলো- তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে করা প্রায় ৩০০টি মামলা প্রত্যাহার। পাশাপাশি, আলোচনায় উঠে আসবে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২১ সালের মার্চ ও ২০২৪ সালের বিভিন্ন ঘটনায় ‘নিহতদের হত্যার বিচার’-এর দাবি, নারীনীতি ও সংশ্লিষ্ট সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের আহ্বান এবং ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের নিপীড়নের প্রতিবাদ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভূমিদস্যু নাজিমের বেপরোয়া কর্মকাণ্ড

স্টাফ রিপোর্টার।। রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদি এলাকার ভূমিদস্যু নাজিম উদ্দিনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। আবুল ফজল নামের এক ভুক্তভোগীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, ঢাকা ক্যান্টনমেন্টের উপর দিয়ে জিল্লুর রহমান ফ্লাইওভার ও ১৫০ ফুট চওড়া মিরপুর ডিওএইচএসগামী সড়ক নির্মাণের ফলে মাটিকাটা মানিকদি এলাকার রাস্তার দুপাশের জমির মূল্য বহুগুণ বেড়ে যাওয়ায় এ এলাকার জমির ওপর বহু মামলার আসামি ভূমিদস্যু নাজিমের দৃষ্টি পড়ে। জোয়ার সাহারা মৌজার সিএস ও এসএ-৬১০, ৬১১, ৬১২, ৬১৩, ৬১৪, আরএস-৫৬১, ৫৬২ ও ৫৬৫ এবং মহানগর-৩৪৩০১, ৩৩৯০৪, ৩৩৯১১, ৩২২৪৮ ও ৩২২৮৯ দাগের প্রায় ১০ বিঘা সম্পত্তির রেকর্ডিয় মালিক এ এলাকার প্রায় ১০০ নিরীহ ব্যক্তি। তাদের নেই কোনো শিক্ষা, নেই কোনো অর্থ, নেই কোনো শক্তি। তাদের এ দুর্বলতার সুযোগে নাজিম মানিকদি এলাকায় কিছু রাজনৈতিক নেতার ছত্রছায়ায় গড়ে তোলে এক বিশাল সন্ত্রাসী বাহিনী।

আরও পড়ুন
language Change