তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা

ক্রেতাদের সঙ্গে টেকনোর প্রতারণা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
গত ১০ এপ্রিল নতুন দুটি ফোন উন্মোচন করেছে টেকনো; ক্যামন ৪০ এবং ক্যামন ৪০ প্রো। প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, ফোন দুটি প্রি-অর্ডার করলে ক্রেতারা পাবেন বাড়তি উপহার। ক্যামন ৪০ কিনলে সঙ্গে পাওয়া যাবে টেকনো ব্র্যান্ডের ব্যাকপ্যাক। আর ক্যামন ৪০ প্রো কিনলে পাওয়া যাবে টেকনো ওয়াচ ৩ মডেলের স্মার্টওয়াচ।

পর্যায়ক্রমে ক্রেতাদের কাছে ডিভাইসগুলো পৌঁছাতে শুরু করেছে টেকনো। তবে উপহার এবং ডেলিভারির সময়সীমা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।

অর্ডার করেও এখন পর্যন্ত অনেক ক্রেতা কাঙ্ক্ষিত ফোনটি বুঝে পাননি। যারা ফেসবুকে টেকনো ইউজার্স গ্রুপে ফোন হাতে পেয়ে পোস্ট করছেন, তাদের পোস্টের নিচে এ ধরনের প্রচুর মন্তব্যের দেখা পাওয়া গেছে।

‘ফোনের স্টক নেই’—এমন মন্তব্যও করেছেন কেউ কেউ। উদ্বেগের বিষয় হলো—অনেক ক্রেতাই ছবি দিয়ে বলেছেন যে তারা টেকনো ওয়াচ ৩ পাননি। কেউ কেউ এর বদলে পেয়েছেন ওরাইমো ওয়াচ।

এ বিষয়ে এক ব্যবহারকারী ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন, ‘টেকনো প্রথম ১০০০ অর্ডারের সঙ্গে ওয়াচ দেওয়ার পরিকল্পনা করেছিল, প্রথম দিনই অর্ডার ১০০০ পেরিয়ে যায়।

এই মন্তব্যের উত্তরে অনেকেই লিখেছেন, বিষয়টি অর্ডারের সময়ই আরো পরিষ্কাভাবে জানানো উচিত ছিল।

এ বিষয়ে টেকনোর ভাষ্য, টেকনো ওয়াচ ৩ মডেলটি স্টক সাপেক্ষে আগে এলে আগে পাবেন ভিত্তিতে ক্রেতারা পাবেন—সেটা অর্ডারের শর্তে উল্লেখ করা হয়। কাঙ্ক্ষিত মডেলের ওয়াচ না পেয়ে ফেসবুকে বেশ কিছু ক্রেতা ক্ষোভ প্রকাশ করেছেন।

তারা টেকনো ইউজার্স গ্রুপে লিখেছেন, এভাবে ইচ্ছামতো কথা পরিবর্তন করার কারণে তারা ভবিষ্যতে আর টেকনো কেনার প্রতি আগ্রহী হবেন না। কিছু ক্রেতা লিখেছেন, তারা কোনো স্মার্টওয়াচই পাননি।

টেকনোর পক্ষ থেকে এ বিষয় শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। তবে কেউ কেউ পরে ওরাইমো ওয়াচ বুঝে পেয়েছেন।

ওয়াচকাণ্ড ছাড়াও ব্যাকপ্যাক নিয়েও কিছু ক্রেতা পোস্ট করেছেন। বিশেষ করে, যারা কুরিয়ারে ফোন গ্রহণ করেছেন, তাদের মধ্যেই এমন পোস্ট বেশি দেখা গেছে। টেকনোর সঙ্গে যোগাযোগ করার পর ব্যাগ বুঝে পেয়েছেন কেউ কেউ। তবে একে ক্রেতা ভোগান্তি বলাই যায়।

এক ক্রেতা লিখেছেন, তিনি ক্যামন ৪০ প্রো প্রি-অর্ডার করেছেন দুটি। একটির সঙ্গে ওয়াচের বদলে পেয়েছেন ব্যাগ। এমনটা করায় তিনি টেকনোর ওপর আস্থা রাখতে পারছেন না বলে জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আনিসুল হকের নিয়োগকৃতরা নিবন্ধন অধিদপ্তরে বহাল তবিয়তে

স্টাফ রিপোর্টার॥ হাসিনা পতিত সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পরিবারতন্ত্র সাব-রেজিস্টার অফিসে এখনো বহাল তবিয়তে রয়েছে। মন্ত্রীর আপন ফুফাত ভাই ও তার বাসার কাজের লোককেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোঠায় ম্যানুয়ালের বিধি বর্হিভূতভাবে নিয়োগ ও বদলী করা হয়েছে। নিয়োগ দেয়া ছাত্রলীগের নেতারা এখনো সাব-রেজিস্ট্রি অফিসে প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। সাব-রেজিস্টার কর্মচারীরা প্রকাশ্যে করো নাম না নিলেও এই ইঙ্গিতে তাদেরকে ‘ভূতের আঁচড়’ বলে অবিহিত করছেন। আর এদের পৃষ্ঠপোষকতায় রয়েছে জেলা রেজিস্ট্রার নিজেই। সূত্র জানায়, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক (আইজিআর) কার্যালয়ে নিয়োগপ্রাপ্ত নেতারা সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পালিয়ে থাকার পর ধীরে ধীরে তারা কর্মস্থলে ফেরেন। এতে প্রায় কোটি টাকা লেন-দেনের তথ্য পাওয়া যায়। তাদের এই অবৈধ নিয়োগ বাতিল এবং গ্রেফতারের দাবিতে আইন বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ আইজিআর

আরও পড়ুন
language Change