তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল

১৭ বছর পর দেশে জুবাইদা রহমান, উঠবেন বাবার বাসায়

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ রাজকীয় বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

ওই বিমানে লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সঙ্গে এসেছেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

জুবাইদার দেশে ফেরার খবরে ঢাকার ধানমন্ডির ৫ নম্বর সড়কের ‘মাহবুব ভবন’-এ গত কদিন ধরেই চলছিল সাজসজ্জা আর গোছগাছের কাজ। এটি তার বাবা সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন।

তিনি বাবার ধানমন্ডির ওই বাড়িতেই উঠবেন। ভবনটিতে বর্তমানে মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু এবং বড় মেয়ে শাহীনা জামান ও তার পরিবারের সদস্যরা থাকেন। সৈয়দা ইকবাল মান্দ বানু সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন।

১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জুবাইদা রহমান।

ওয়ান ইলেভেনের পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত।

১৭ বছর পর দেশে জুবাইদা রহমান, উঠবেন ধানমন্ডিতে বাবার বাসায়লন্ডন ছাড়ার আগে হিথ্রো বিমানবন্দরে স্বামী-সন্তানের সঙ্গে জুবাইদা রহমান

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জুবাইদার ওই সাজা স্থগিত করে আদালত।

সিলেটে জন্ম নেওয়া জুবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়া পর সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে। পরে তিনি সেখানকার ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি নেন।

জুবাইদার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৮ সালের ৪ নভেম্বর থেকে ১৯৮৪ সালের ৬ অগাস্ট পর্যন্ত বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। এরপর হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময়ে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জুবাইদা রহমানের চাচা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি: সিইসি

স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। আমাদের টাইম লাইন ডিসেম্বর এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে সিডিউল ঘোষণা করতে হবে। টাইম লাইন যাতে মিস না করি সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি। সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সিইসি এসব কথা বলেন। সিইসি বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হয়নি। নির্বাচনের ট্রেনে উঠেছেন কি? এমন প্রশ্নে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন সেদিন থেকে আমরা জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে কাজ করছি। জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দেবেন। সিইসি আরও বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের প্রস্তুতি

আরও পড়ুন
language Change