গত ০৮/০৫/২০২৫ ইং তারিখে "দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় ১০ বছরে শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দিলেও দেখার কেউ নেই" শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে বাংলাদেশী নিজস্ব প্রতিবেদকের বরাতে আমাদের প্রতিষ্ঠান ফোর্টিস ইন্টারন্যাশনাল লিমিটেড এবং এই প্রতিষ্ঠানের কর্মরত ম্যানেজার মনিরুজ্জামান-কে ইঙ্গিত করে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং। চূড়ান্তভাবে বিভ্রান্তিকর।
আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত উক্ত অভিযোগের কোনো প্রকার প্রামাণিক দলিল বা যথোপযুক্ত তথ্যাদি সংযুক্ত করা হয়নি। শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অর্জিত সুনাম ও সুনিশ্চিত বাজার অবস্থানকে ক্ষুন্ন করার অসৎ উদ্দেশ্যে একটি চক্র এইরূপ মনগড়া সংবাদ পরিবেশন করেছে বলে আমরা মনে করি।
মনিরুজ্জামান এই প্রতিষ্ঠানের একজন বেতনভুক্ত কর্মকর্তা। তাকে বানানো হয়েছে অত্র প্রতিষ্ঠানের কর্ণধর যাহা সুস্পষ্ঠভাবে প্রমাণ করে এটি একটি ভিত্তিহীন মিথ্যা সংবাদ।
ঋঙজঞওঝ ওঘঞঊজঘঅঞওঙঘঅখ খঞউ, একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে- নিবন্ধিত, স্বীকৃত এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি সংস্থা। আমরা বাংলাদেশ সরকারের যাবতীয় কর, শুদ্ধ ও বাণিজ্যিক আইনসমূহ যথাযথভাবে অনুসরণ করে সততার সাথে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি।
আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, একটি সনামধন্য ও সফল ব্যবসা প্রতিষ্ঠানকে অযথা তার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি বিশেষ মহল উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই ধরণের ঘৃণ্য অপতৎপরতা এবং মিথ্যাচার কেবল প্রতিষ্ঠানটির ক্ষতির কারণ নয়, বরং সমগ্র শিল্পখাত ও জাতীয় অর্থনীতির বিরুদ্ধেও একটি নেতিবাচক বার্তা বহন করে।
আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি যে, এহেন মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে আমাদের প্রতিষ্ঠান প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে। যদি সংশ্লিষ্ট মহল এই অপচেষ্টা অব্যাহত রাখে, তবে ফোর্টিস ইন্টারন্যাশনাল লিমিটেড চিহ্নিত জালিয়াত চক্রের মুখোশ উন্মোচন করে, মানহানির কারণে যথোপযুক্ত আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
আমাদের প্রতিষ্ঠান নিয়মিতভাবে সকল সরবরাহকারী, ক্রেতা, ব্যবসায়িক অংশীদার ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট পক্ষকে যথাসময়ে সকল প্রকার পাওনাদি পরিশোধ করে আসছে এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাণিজ্যিক পরিবেশ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশিত এই সংবাদে যে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে, তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টার অংশ।
আমরা এই ধরনের বিভ্রান্তিকর, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার রোধে প্রয়োজনীয়। পদক্ষেপ গ্রহণ করা হয়। আমরা আমাদের সকল সম্মানিত গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, শুভাকাঙ্খী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে অনুরোধ করছি এই অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ করুন এবং আমাদের পাশে থাকুন।
ফোর্টিস ইন্টারন্যাশনাল লিমিটেড
ঢাকা, বাংলাদেশ
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত