তারিখ লোড হচ্ছে...

যশোর বিএডিসি কার্যালয়ে চরম অনিয়ম, একই স্থানে ৭ বছর এক কর্মকর্তা শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ২৮ সদস্যের কমিটি অনুমোদন মাতুয়াইলের পেট কাটা শামীম ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার ৯জনের নাম বাদ দেয়ার সংবাদ সম্মেলন উন্নয়ন ও সুশাসনের ধারা অব্যাহত রাখতে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, মিলবে একাধিক নতুন সুবিধা ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খুব শিগগিরই দেশে ফিরতে চান সাকিব শিক্ষার্থীদের সুখবর: গণিত ও বিজ্ঞানের ভীতি কমাতে চালু হচ্ছে নতুন পদ্ধতি অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে গ্রেফতার গেজিল ওয়াল এবার দেশের সয়াবিন তেলে মিললো ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক ব্রাজিলের প্রেসিডেন্টকে চোর বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন অনশনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল সাংবাদিকের পরিবার কেশবপুরে ইয়াবাসহ যুবক আটক সাতক্ষীরা দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল-আমীনের উদ্যোগে প্রতিবন্ধী হুইলচেয়ার,পেয়ে আনন্দ মুখে ফিরল হাসি স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক নাটোর রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায়দের মাঝে সাতক্ষীরা  বিজিবি'র ত্রাণ সহায়তা প্রদান কক্সবাজার উপকর কমিশনার নুরুর ইসলামের কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর রাঙামাটিতে পিসিএনপির প্রতিবেদন: অপহরণ, হত্যা ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ খুলনায় চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় ভূয়া সাংবাদিক আটক জুলাই নিয়ে আপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে: যোগাযোগ মন্ত্রী চাঁদপুরে বিদ্যালয় কতৃপক্ষের দায়িত্ব অবহেলা শিক্ষার্থীর মৃত্যু চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার  এমপির ফেরদৌসী আহমেদ  ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হ... পুনর্বাসন ছাড়া আজিমপুর কলোনির ৩১ ভবন ভাঙার উদ্যোগ, তদন্তের মুখে প্রকৌশলী ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে আদালতে গিয়ে আইভী বললেন নির্দোষ হয়েও আমি অপরাধী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী আম্মারসহ ছাত্রশিবিরের মারধরের শিকার দুই শিক্ষার্থীকে গ্রেফতার পরীমনির কাছে হারলেন সাকিব দুই ধরনের ব্যাংকই বর্তমানে বেশি ঝুঁকির মুখে রয়েছে : বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯ হাজার, বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার কারাগারে বসে ভিডিও কলের দাবি ভুয়া অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর কোটি টাকার সম্পদ: আয়ের উৎস কোথায়? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ কেশবপুরে প্রশাসনের মাদকবিরোধী অভিযান

জনস্বাস্থ্যে ফের আলোচনায় ‘বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ’

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাম্প্রতিক পদোন্নতি প্রস্তাব নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ১৫ জন কর্মকর্তার পদোন্নতির জন্য সুপারিশ করা হলেও, অভিযোগ উঠেছে- এই প্রক্রিয়ায় জ্যেষ্ঠতার ন্যায্যতা উপেক্ষিত হয়েছে।
খসড়া তালিকায় যাদের নাম রয়েছে, তাদের অধিকাংশই বিগত সরকারের সময়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এই ঘটনায় বঞ্চিতদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পদোন্নতির প্রস্তাব করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশল শাখার আহ্বায়ক নজরুল ইসলাম মিয়া, সদস্য প্রকৌশলী এহতাশামুল রাসেল খান, সদস্য প্রকৌশলী বাহার উদ্দিন মৃধা, প্রকৌশলী নূর আহাম্মদ, প্রকৌশলী বিধান চন্দ্র দেসহ আরও কয়েকজনের নাম পদন্নতির জন্য প্রস্তাব করা হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে বিগত সরকারের সময় সংস্থাটির নিয়োগ, পদোন্নতি, টেন্ডার – বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
বিতর্কিত এসব কর্মকর্তাদের নাম প্রস্তাব করার পেছনে সংস্থাটির প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ’র জড়িত থাকার অভিযোগ উঠেছে। যিনি নিজেও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের এক নম্বর সদস্য ছিলেন। এর আগে তিনি সারাদেশের নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন। তখন তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
এসব অভিযোগের পরেও এই কর্মকর্তাকে গত বছরের ২ এপ্রিল সংস্থার প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেয়া হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক অধিদপ্তরের দায়িত্বে নতুন মুখ আসলেও তিনি ভাগ্যবান। এ বিষয়ে তার মন্তব্য জানতে বার বার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি তাই মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সাধু খাঁ’র বিরুদ্ধে অভিযোগ, বিগত সরকারের বিতর্কিত কর্মকর্তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে পদোন্নতির জন্য প্রস্তাব করেছেন।
জানা যায়, এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও বিতর্কিত এসব কর্মকর্তাদের তালিকা পাঠানো হয়েছিল মন্ত্রণালয়ে। তবে নিয়ম নীতির তোয়াক্কা না করে পাঠানোয় সেবারও পদোন্নতির সেই প্রস্তাব বাতিল করা হয়।
নতুন প্রস্তাবনায় বলা হয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গ্রেড-৪) এর শূন্য পদে পদোন্নতি প্রদানের প্রস্তাব। উপর্যুক্ত বিষয়ে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল) ক্যাডার তফসিলভূক্ত ১৪টি এবং ক্যাডার পদ হিসেবে স্থায়ীভাবে সৃজিত একটি মোট ১৫টি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ রয়েছে (সংযুক্তি-১ ও ২)। ওই ১৫টি পদের বিপরীতে একজন পুরাদস্তুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছেন, যিনি বর্তমানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পূর্ত) পদে চলতি দায়িত্বে কর্মরত। ফলে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর ১৫টি শূন্য পদেই চলতি দায়িত্ব প্রদানের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিদ্যমান শূন্য পদগুলো সরকারি কাজের স্বার্থে দ্রুত পদোন্নতি প্রদানের মাধ্যমে পূরণ করা একান্ত প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়েছে, অত্র অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ১০/০৬/২০২৫খ্রি. তারিখে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চ.দা.) (পূর্ত) ১২/১১/২০২৫খ্রি. তারিখে অবসরোত্তর ছুটিতে গমন করবেন। বর্ণিত কর্মকর্তাদ্বয় অবসরোত্তর ছুটিতে গমন করলে অত্র অধিদপ্তরে প্রধান প্রকৌশলীর একটি পদ ও অতিরিক্ত প্রধান প্রকৌশলীর তিনটি পদই শূন্য হয়ে যাবে। সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর আরো একটি পদ শূন্য হবে এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলীর শূন্য পদ সংখ্যা দাঁড়াবে ১৪+১=১৫ টি।
এছাড়া প্রধান প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী শূন্য পদগুলো পূরণ করার মত কোন পুরাদস্তুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী অধিদপ্তরে বর্তমানে কর্মরত নেই। ফলে অধিদপ্তরের ঊর্ধ্বতন পর্যায়ের পদসমূহে শূন্যতা সৃষ্টিসহ প্রশাসনিক জটিলতা দেখা দিবে। ফলশ্রুতিতে অধিদপ্তরের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা-৬ অর্জনে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচি কর্মপরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে
স্থানীয় সরকার বিভাগের স্মারক নং-৬৮৫ তারিখ-০৩/১১/২০২২ মাধ্যমে ৬০ জন, স্মারক নং ৬৮৬ তারিখ-০৩/১১/২০২২ মাধ্যমে ০৩ জন, স্মারক নং- ২৮২ তারিখ- ১৮/০৪/২০২৪ মাধ্যমে ০১ জন এবং স্মারক নং-১৯৬ তারিখ- ২০/০৪/২০১৫ খ্রি. মাধ্যমে ০২ জন মোট ৬৬ জন সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলী এর শূন্য পদে পদোন্নতি প্রদান করায় অত্র অধিদপ্তরে বর্তমানে ৬৬ (ছেষট্টি) জন নির্বাহী প্রকৌশলী কর্মরত আছেন।
সংশ্লিষ্টরা বলছেন, পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার বিষয় পুরোপুরিভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও, এ ধরনের কোন তালিকা সংস্থাটিতে করা হয়নি। গ্রেডেশন তালিকা না থাকার কারনে ইচ্ছেমতো পদোন্নতির সুপারিশ করা যাচ্ছে।
কর্মকর্তাদের অভিযোগ, গ্রেডেশন তালিকা না থাকায় অতীতে অনেক জ্যেষ্ঠ্য কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়েছেন। অপরদিকে অনেক জুনিয়র কর্মকর্তা তদবির ও অর্থের বিনিময়ে পদোন্নতি বাগিয়ে নিয়েছে। এবারও সেই ধারাবাহিকতায় এগুচ্ছে বর্তমান প্রশাসন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী

শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ট্যুরিস্ট ভিলেজখ্যাত রাধানগরে অবস্থিত শান্তিবাড়ি ইকো রিসোর্টের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী ‘জুন ফর গ্রিন’ কর্মসূচীর দুইদিন ব্যাপী সমাপনী অনুষ্ঠান শনিবার (২৭ জুন) দুপুরে সম্পন্ন হয়েছে। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বৃক্ষবন্ধু মো. আজহারুল ইসলাম খানের সাথে উদ্ভিদ অন্বেষণের মাধ্যমে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এর আগে শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের চারা রোপণের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা ৬টায় শান্তিবাড়ি ইকো রিসোর্টে স্থাপিত ‘পরিবেশের প্রতি আমাদের অঙ্গীকার’ শীর্ষক সিগনেচার বোর্ডে স্বাক্ষর করেন অতিথিবৃন্দ। এরপর ‘পরিবেশ-প্রকৃতি, শ্রীমঙ্গলের পর্যটন-অতীত, বর্তমান ও ভবিষ্যৎ” শীর্ষক গোল টেবিল আড্ডা অনুষ্ঠিত হয়। এতে মডারেটর ছিলেন দেশের প্রখ্যাত লেখক ও গবেষক মারুফ রাসেল।

আরও পড়ুন
language Change