তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক কেশবপুরে মৎস্য ঘেরে শিক্ষকের লাশ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ হাজার রোগী রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ-প্রতিমন্ত্রী শাহে আলম শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা রূপসা-মোংলা মহাসড়কে প্রাণ গেল নারীর দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে আমরা এখন তিনজন বিয়ের মাস কাটতে না কাটতেই সুখবর লালবাগ দেলোয়ার হোসেন খেলার মাঠ সবার জন্য উন্মুক্তের নির্দেশ নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ আতঙ্কিত হবেন না, করোনার মতো হামও কন্ট্রোলে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ফরিদপুরে বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক টাঙ্গাইল সখীপুরে মা হত্যা কারী সেই ছেলে গ্রেফতার তেল সংকটে সেচ বন্ধ: পাহাড়ের কৃষিতে ফসলহানির শঙ্কা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে আওয়ামী সরকারের সচিব উপ-সচিবদের দুর্নীতির মিডিয়াম্যান ফায়ার ফাইটার সাদ্দাম ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

সার্জেন্টের ওপর মোটরসাইকেল তুলে দিলেন শিক্ষার্থী

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

রাজধানী ঢাকার রামপুরা ব্রিজের ঢালে সিগন্যাল অমান্য করা মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন রাজু (৩৫) নামে এক পুলিশ সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক ফাহিম (২০) ও আরোহী আসিফ মজুমদারকে (২০) আটক করা হয়েছে।

বুধবার (১৪ মে) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

মতিঝিল ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়ে তিনি বলেন, “বিকেলের দিকে রামপুরা টিভি সেন্টারের পাশে ডিউটি করছিলেন সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু। এ সময় দুই যুবক জিক্সার মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সিগন্যাল দেন তিনি। তারা সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় সার্জেন্ট আনোয়ারের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেয়। এতে সার্জেন্ট আনোয়ার গুরুতর আহত হন।”

তিনি জানান, সার্জেন্ট আনোয়ারকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি দেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

হারুন অর রশিদ আরও বলেন, “এ ঘটনায় মোটরসাইকেল চালক ফাহিম ও আরোহী আসিফ মজুমদারকে আটক করে রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা দুজনই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন ফাহিম।”

এ ঘটনায় রামপুরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল আজিজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা

শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা

মিজানুর রহমান, শেরপুরঃ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোঃ ফাহিম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে নকলা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। শুক্রবার (১৩ মার্চ) নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্যে এমপি ফাহিম চৌধুরী নকলা-নালিতাবাড়ীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের ভালোবাসা নিয়েই তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয় এবং উপস্থিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আরও পড়ুন
language Change