তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা: প্রধানমন্ত্রী মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যাস্ত চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী  নোয়াখালীর পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে নোয়াখালীতে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাসেল

চিন্তামুক্ত থাকার জাপানি ৫ কৌশল

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

দুশ্চিন্তা, উদ্বেগ যেন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। ঘুম ভাঙতেই একরাশ চিন্তা মাথায় চেপে বসে। সময় যত গড়াতে থাকে চিন্তা তত বাড়তেই থাকে। মানসিক চাপ যেন এখন রোজকার নিত্যসঙ্গী। চাকরি, পরিবার, স্বাস্থ্য, আর্থিক অবস্থা, ব্যক্তিগত নানা সম্পর্ক- দুশ্চিন্তার যেন শেষ নেই।

এসব উদ্বেগ, উৎকণ্ঠার কারণে রাতে যেমন ঠিকমতো ঘুম হয় না। তেমনি সারাদিন অশান্তি কাজ করে মনে। স্বাভাবিকভাবেই তাই চিন্তামুক্ত থাকার উপায় খুঁজেন সবাই। মনকে চিন্তামুক্ত রাখতে কেউ পরামর্শ দেন মেডিটেশন করার, কেউবা বলে যোগাসন করতে। তবে জাপানিরা দুশ্চিন্তা থেকে দূরে থাকতে ৫টি কাজ করেন। এসব কৌশল মানলে মনের অস্থিরতা অনেকটাই বশে রাখা যায়। চলুন এসব কৌশল সম্পর্কে জেনে নিই-

দুশ্চিন্তা কাটাতে যেসব কাজ করেন জাপানিরা:
ইকিগাই:
ইকিগাই অর্থ জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা। আপনি কোন কাজটি পছন্দ করেন, কোন খাবার খেতে ভালোবাসেন, কোন জায়গায় ঘুরতে ভালো লাগে এসব খুঁজে বের করুন। সম্ভব হলে সব ভালো লাগার জিনিসের তালিকা তৈরি করুন। চিন্তামুক্ত করতে সেসব কাজ করুন যা আপনি মন থেকে করতে ভালোবাসেন।

যে কাজটি করছেন তার উদ্দেশ্য কী, কোন লক্ষ্যে এগোচ্ছেন, সেটিও জানা জরুরি। এতে কাজটি নিয়ে যতই উদ্বেগ থাকুক না কেন, দুশ্চিন্তা কমই হবে।

শিনরিন-ইয়োকু:
জাপানিদের ভাষায় শিনরিন-ইয়োকু বলতে ‘ফরেস্ট বাদিং’ বোঝায়। তাদের মতে, মন খারাপ থাকলে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো ভালো। সবচেয়ে ভালো হয় যদি পাহাড় বা জঙ্গলে ঘুরতে যেতে পারেন। নয়তো গাছপালা রয়েছে এমন জায়গায় কিছুক্ষণ থাকুন বা হাঁটুন। তাহলেই কমে যাবে দুশ্চিন্তা।

কাইজেন:
অতীত নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করেন না জাপানিরা। যা হয়ে গেছে তা নিয়ে না ভেবে বরং ছোট ছোট পদক্ষেপে সাফল্যের দিয়ে এগিয়ে যেতে হবে। জাপানিদের এই কৌশল মেনে চলতে পারেন আপনিও।

লক্ষ্য স্থির রেখে রোজ একটু একটু করে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। জাপানিরা মনে করেন, দুশ্চিন্তা করা বা উদ্বেগে ভোগার চেয়ে সুন্দর আগামী দিনের পরিকল্পনা নিয়ে ভাবা এবং সেই পথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। এতে দুশ্চিন্তা থেকেও দূরে থাকা যায়।

ওয়াবি-সাবি:
এর অর্থ গতির সঙ্গে তাল মিলিয়ে চলা। নিজেকে যে সব কাজেই নিপুণ ও পারদর্শী দেখাতে হবে তা নয়। বরং নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করলেই সাফল্য মিলবে। অতীত নিয়ে না ভেবে বর্তমান সময়ে বাঁচাতেই বেশি গুরুত্ব দেন জাপানিরা। তাদের মতে, নিজেকে পারদর্শী দেখানোর চেষ্টাতেই মনের চাপ বাড়ে। তাই সে পথে পা না বাড়ানোই ভালো। সবাই সব কাজে দক্ষ হন না, তাই নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করাই ভালো।

জানসিন:
মনঃসংযোগ বাড়ানোর জাপানি পদ্ধতি জানসিন। জাপানিদের মতে, দুশ্চিন্তা হলে মন বিভ্রান্ত হয়, একাগ্রতা কমে যায়। তাই কোনো কাজে মনোযোগ বাড়ালে মানসিক চাপও কমবে। জানসিন মনকে একাগ্র করার উপায়, এতে মনোযোগ ও ধৈর্য বাড়বে এবং মনের অস্থিরতাও কমবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নারী ফুটবল দলকের অভিনন্দন

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী ফুটবল দল। নারীদের এই জয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন। সাফ চ্যাম্পিয়নশিপেরা ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (১৭ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জয় করে বাংলাদেশ। এনিয়ে পাঁচবার সাফের ফাইনালে খেলে শিরোপা হাতছাড়া করে নেপাল। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন দশরথের গ্যালারি ছিল কাণায় কাণায় পূর্ণ। গ্যালারিতে নেপালি সমর্থকদের আধিপত্য। নেপালে থাকা বাংলাদেশি সমর্থকরা সংখ্যায় কম হলেও এসেছেন সাবিনা-কৃষ্ণাদের জন্য গলা ফাটাতে। ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে ভারি বৃষ্টিতে মাঠ হয়ে যায় কর্দমাক্ত। ফলে দুই দলেরই সমস্যা হয় বলের নিয়ন্ত্রণ রাখতে। তারপরও শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়ে যায়

আরও পড়ুন
language Change