তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

বাংলাদেশকে চাপে ফেলার জন্য পুশ ইন শুরু করেছে ভারত: মির্জা ফখরুল

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর বাংলাদেশকে চাপে ফেলার জন্য সমস্ত বর্ডারে পুশ ইন শুরু করেছে ভারত। শুধু তাই নয়, এখন পর্যন্ত বাংলাদেশ তার পানির ন্যায্য হিস্যা পায়নি এবং বর্ডারে মানুষকে গুলি করে হত্যা করছে ভারত।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার আলেম-ওলামাদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আল্লাহর অশেষ রহমতে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে, জনগণের রক্তের বিনিময়ে ও মাদরাসার ছেলেদের রক্তের বিনিময়ে আমরা সেই অবস্থা থেকে বের হয়ে এসেছি। আল্লাহ আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, এখন তোমরা একটু সিধা রাস্তায় চলার সুযোগ করে নাও। সৎ পথে চলার রাস্তা বের করো এবং জনগণ যত ভালো থাকে, সুস্থ থাকে তারা যেন তাদের অধিকার পায় সেই ব্যবস্থা করো। এজন্য আমরা সব দলগুলো এক হয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, ড. ইউনুসের নেতৃত্বে।

তিনি বলেন, এরইমধ্যে বাংলাদেশ শত্রুরা, ইসলামের শত্রুরা বিভিন্নভাবে বিভাজনের সৃষ্টির চেষ্টা করছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক- ইউটিউবে এমন এমন কথা প্রচার হয় ও এমন তথ্য দেওয়া হয় এতে জাতি আরও বিভক্ত হয়ে যায়।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার কথায় কথায় জঙ্গি খুঁজে বেড়াতো। ফজরের নামাজ মসজিদে পড়ার অপরাধে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে ধরে নিয়ে যেতো। এটা হলো সারা দেশের চিত্র। এমনকি জঙ্গি সাজানো হয়েছে। মাদরাসার এতিম ছেলেদের ধরে নিয়ে ঘরের মধ্যে রেখে বিভিন্ন লিফলেট লিখে হাতে ধরিয়ে বলতো তারা জঙ্গি, সেখানে র‍্যাবের লোকেরা বন্দুক-পিস্তল দিয়ে হত্যা করেছে। এই ঘটনাগুলো পতিত আওয়ামী লীগ সরকার ঘটিয়েছে। দু-একটা নয়, অসংখ্য জায়গায়।

তিনি বলেন, আমি শেখ হাসিনার আমলে ১৩ বার জেলে গেছি, ৪ বছর জেলে ছিলাম। মামলা হয়েছিল ১২১টা। একইভাবে ঠাকুরগাঁওয়েও ৭ হাজার মামলা হয়েছে এবং যাদের নামে মামলা হয়েছে তারা সবাই সাধারণ মানুষ কোনোদিন আদালতের বারান্দায় পর্যন্ত উঠেনি। তাদের একটাই অপরাধ তারা হাসিনার পক্ষ নেয়নি।

এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটা আলাপ হয়েছে, সেই আলাপে একটা নির্বাচনের সময় ঠিক হয়েছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শপথ অনুষ্ঠানে ডা. জুবাইদা ও জাইমা

শপথ অনুষ্ঠানে ডা. জুবাইদা ও জাইমা

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সকল সদস্য সকাল ১০টা ৪২ মিনিটে শপথ গ্রহণ করেন।শপথ অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে তারেক রহমানের সঙ্গে ছিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান। এ ছাড়া বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের নির্বাচিত সংসদ সদস্যরাও জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি জোটের ২১২ জন, জামায়াত ঐক্যের ৭৭ জন, স্বতন্ত্র ৭ জন এবং ইসলামী আন্দোলনের একজন নির্বাচিত সদস্য অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
language Change