তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ ৩০ লাখ থেকে ২.১৬ কোটি-রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে 'লুকোচুরি' শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ৩৬ আসনের বিএনপির ফরম কিনেছেন ১৩০০ জন নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস সাউন্ড কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদ গণপূর্তের আনোয়ারের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতাসহ গ্রেফতার ৭ শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি বেড়াতে গিয়ে জিতলেন ১২ কোটি টাকার লটারি ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন পাহাড়ে কিংবা সমতলে, প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর সহধর্মিনী হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে বিকেলে শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঢাকাসহ সারা দেশে বাড়বে গরম চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

শহরজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশার বিশৃঙ্খলা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

রাজধানীসহ সারা দেশের সব সড়কে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য। কোনো রিকশায় মোটর সংযোজন করা, কোনোটি স্টিল বডি রিকশা, আর অন্যটি অটোরিকশার আদলে ইজি বাইক। দেশের পথঘাট সয়লাব এসব অনুমোদনহীন রিকশায়। রাজধানীসহ বিভাগীয় শহরে এসব রিকশা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও দেদার চলছে বিভিন্ন সড়কে। দ্রুতগতির এসব হালকা বাহনে ঘটছে নানা দুর্ঘটনা, ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। সঙ্গে বিদ্যুৎ অপচয় তো আছেই। সরকারের পক্ষ থেকে এসব বন্ধ করা হলেও চালকদের প্রতিবাদ—আন্দোলনের মুখে এসব বন্ধ করাও সম্ভব হয়নি। রাজধানীতে এমনিতেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানজট লেগেই থাকে। ছোট—বড় গাড়ির যত্রতত্র পার্কিং ও প্রধান সড়কের দুই পাশে ভ্রাম্যমাণ দোকান, ফুটপাথে দোকান, মোড়ে মোড়ে সিএনজি ও অটোরিকশার অস্থায়ী স্ট্যান্ডের কারণে শহরটিতে যানজট স্থায়ী রূপ নিয়েছে। দিনের অধিকাংশ সময় যানজটের কারণে থমকে যায় স্বাভাবিক জীবন। নগরবাসী জানায়, ট্রাফিক পুলিশ ডিউটি করলেও সেটি পরিকল্পিত নয়। ব্যস্ততম সময়ে শহরে যানজটের চিত্র দেখলে বোঝাই যায় না সড়কে আসলে ট্রাফিক পুলিশ কোন ডিউটি করছেন। যানজটের চাপে তারাও দায়িত্ব ছেড়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। অন্যদিকে, ট্রাফিক পুলিশ বলছে, তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। ট্রাফিকের জনবল কম হওয়ায় ব্যস্ততম শহরে মাঝে—মধ্যে একটু যানজট লেগে যায়। তবে যানজটের মূল কারণ সড়কের উল্টো পথ দিয়ে আসা। বারবার জরিমানা মামলা এবং সবাইকে বলার পরও উল্টো পথে গাড়ি ঢ়ুকিয়ে দেয় সেই গাড়ি পিছনে ফেরানো সম্ভব হয় না ফলে যানজট পুরো শহরে ছড়িয়ে পড়ে। এছাড়া শহরে অবৈধ ব্যাটারিচালিত রিকশার দাপট দিনদিন বাড়তে থাকলেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। যার কারণেই এই যানজট। জানা যায়, লাখ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে রাজধানী জুড়ে। এসব রিকশার দৌরাত্ম্যে সড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এত সংখ্যক রিকশা নিয়ন্ত্রণ করতেও হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। সংশ্লিষ্টদের মতে, ঢাকায় এখন যত্রতত্র তৈরি হচ্ছে এ রিকশা। যার কোনো পরিসংখ্যান সরকারি—বেসরকারি কোনো প্রতিষ্ঠানের হাতে নেই। বিশেষজ্ঞরা বলছেন, বেশি আয়ের আশায় এখন অল্প টাকায় রিকশা বানিয়ে অনেকেই সড়কে নেমে পড়ছেন। প্রতিদিন শত শত রিকশা তৈরি হচ্ছে শহরের বিভিন্ন ছোট—বড় কারখানায়। যা ঢাকার সড়কের শৃঙ্খলা নষ্ট করছে। সঠিক পরিসংখ্যান না থাকলেও বিশেষজ্ঞদের ধারণা, ঢাকায় অন্তত ১২ লাখ প্যাডেল রিকশা রয়েছে। আর অবৈধ অটোরিকশা রয়েছে ৬ থেকে ৭ লাখের মতো। এদিকে মেট্রোরেলের স্টেশনগুলোকে ঘিরে গড়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশার আখড়া। যত্রতত্র পার্কিং করে রাখা হচ্ছে তিন চাকার এই অবৈধ বাহনগুলো। স্টেশনের কাছে জটলা করে থাকায় মেট্রোরেলের স্টেশন ঘিরে সৃষ্টি হচ্ছে যানজট ও বিশৃঙ্খলা। এসব বাহনের কারণে স্টেশনের ঠিক সিঁড়ির প্রবেশ মুখেই জটলা বেঁধে অবস্থান নেয় চালকরা। এতে ভারী যানবাহন চলাচলে বাধা পেয়ে সৃষ্টি হয় যানজটের। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, একই সড়কে ভিন্ন ভিন্ন গতির গাড়ি চললে দুর্ঘটনা ঘটবেই। অটোরিকশা, ইজিবাইকে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে ট্রাক, বাসের সঙ্গে ধাক্কা লাগলে চূর্ণ—বিচূর্ণ হয়ে যাচ্ছে। রাজধানীতে এসব রিকশার সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে ৫ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাফিক ব্যবস্থা কিছুটা ঢিলে হয়ে গেলে সুযোগ পায় এসব অবৈধ যানগুলো। যার দাপটে কাবু হয়ে আছে সড়কের অন্যান্য যান। নিরাপদ হওয়ার পরও যাত্রী কমে গেছে প্যাডেলচালিত রিকশাগুলোতে। অন্যান্য যানবাহনের চালকরাও বেশ ভোগান্তি পোহাচ্ছেন এসব ঝুঁকিপূর্ণ রিকশার জন্য। এদিকে, প্যাডেলচালিত রিকশাচালকরা বলছেন, ব্যাটারিচালিত রিকশা তুলে দেয়া দরকার। রাস্তায় এগুলোর জন্য দুর্ঘটনা বাড়ছে। জোরে এসে প্যাডেলচালিত গাড়িগুলোর সঙ্গে লাগিয়ে দেয়। কিছু বলতে গেলে ঝগড়া বেঁধে যায়। আর তাদের জন্য এখন প্যাডেলের রিকশার যাত্রীও নেই। এদের কোনো কাগজপত্র নেই, লাইসেন্স নেই, প্রশিক্ষণ নেই— রাস্তায় যত জোরে পারে চালায়। অথচ এত জোরে চালানোর ব্রেক নাই তাদের। এ বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, ঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশাগুলো চরম বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কারণ রিকশাচালকদের সড়ক সম্পর্কে জ্ঞান নেই। সড়কের কোনো নিয়মকানুন তারা জানেন না। অনেকেই রাতারাতি চালক বনে গেছেন। এখন এসব ছোট, খুচরা যানবাহন যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। ছোট ছোট যানবাহনগুলো বাসেরও সক্ষমতা নষ্ট করছে। একই সড়কে বাসও চলছে, ব্যাটারিচালিত রিকশাও চলছে। ফলে একজন একজনের সক্ষমতা খেয়ে ফেলেছে। এ যানবাহনগুলো সড়কে অতিরিক্ত চাপ, যানজটও তৈরি করছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাটারিচাধিলত রিকশার কারণে পথচারীরা নিরাপদভাবে রাস্তা পারাপার হতে পারে না। ব্যাটারিচালিত রিকশার কারণে যানজট কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশার কারণে নিয়মিতভাবেই ছোট—বড় সড়ক দুর্ঘটনা ঘটছে। রাজধানী ঢাকার রাস্তাগুলোর প্রায় সবটুকু অংশ অটোরিকশার দখলে। সড়ক দুর্ঘটনা রোধ করা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিরসন করা ও নিরাপদে পথচারী পারাপারের জন্য আইনি পদক্ষেপের মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশাগুলোতে অভিযান চালিয়ে ব্যাটারির ব্যবহার বন্ধ করা উচিত বলে মনে করছেন সড়ক সংশ্লিষ্টরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাভারে বাসে আগুন

সাভারে বাসে আগুন

সাভার সংবাদদাতাঃ সাভারে ফের পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে এখনো কোনোও হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় আলিফ পরিবহন নামে পার্ক করা বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসটি রাস্তার পাশে পার্কিং করে খাবার কিনতে যান চালক। ঠিক সেই সময় সুযোগ পেয়ে দুর্বৃত্তরা গোপনে বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসের বেশিরভাগ অংশই পুড়ে যায়। গত কয়েক দিনের ব্যবধানে সাভারে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ বেড়েছে আশঙ্কাজনকভাবে, রোববার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় ‘ইতিহাস পরিবহন’-এর একটি পার্কিং করা বাসে আগুন দেওয়া হয়, শনিবার রাত সাড়ে ১০টায় গেন্ডা ইউটার্ন এলাকায়

আরও পড়ুন
language Change