তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পিরোজপুরে বিএনপির আহ্বায়কের ওপর হামলা বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে আসমা আজিজ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাহাঙ্গীর শিকদার ঘনিষ্ঠ দৃশ্যে কখনোই অভিনয় করিনি : তামান্না ভাটিয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধর্ষণ মামলায় সাক্ষ্য দেয়ায় সাক্ষীর মাকে এসিড নিক্ষেপের রমজান মাসে হাই স্কুল বন্ধের আদেশ স্থগিত হঠাৎ দেশবাসীর জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সার্জারির সময় রোগীর মৃত্যুর অভিযোগ ক্লিনিক ভাঙচুর গুম হওয়া আনিসুর রহমান তালুকদার খোকন মন্ত্রী হওয়ার তালিকায় পুলিশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের হাওয়া: নতুন আইজিপি নিয়ে জোর গুঞ্জন ক্ষমা চাইতে হবে হান্নান আসিফদের: নাছির উদ্দীন ভারতের কাছে ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন সহশিল্পীরা মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড. নাসিমুল গনি মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি আটক বিএনপির মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা সিন্ডিকেট ভেঙে অর্থনীতি সচল করাই চ্যালেঞ্জ শেরপুরে গাছে ঝুলন্ত সাবেক ব্যাংক কর্মচারীর লাশ শেরপুরে পতিত জমিতে সূর্যমুখী চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ ওয়াদুদ ভুইয়া মন্ত্রী হলে উন্নয়নের পাহাড় বয়ে যাবে বিএনপি'র বহিষ্কৃত নেতার নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি নাস্তিক জাহিদ ঢাকায় হামলার শিকার হওয়ার পরে রহস্যজনকভাবে উধাও শেরপুরের কৃষকের ছেলে হলেন ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এমপি ওয়াদুদ ভুঁইয়াকে শুভেচ্ছা জানান ইনসানিয়াত বিপ্লব প্রার্থী নুর ইসলাম শামীম একসঙ্গে ৫ নারীর সঙ্গে প্রেম, প্রেমিককে হাতেনাতে ধরেছিলেন শানায়া তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা থামছে না মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ তারেক রহমানকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি

লাভেলোর অনিয়ম তদন্তের সময় বাড়াল বিএসইসি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

তালিকাভুক্ত খাদ্য খাতের প্রতিষ্ঠান তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ার অধিগ্রহণ, সীমান্ত ব্যাংকের সঙ্গে ঋণচুক্তির বিপরীতে জামানত ও আর্থিক তথ্য প্রকাশ সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখতে চলমান তদন্ত কার্যক্রমে আরও ৪৫ কার্যদিবস সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের এক চিঠির মাধ্যমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট তদন্ত কমিটিও সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি বছরের ১৩ এপ্রিল বিএসইসি প্রথম তদন্ত আদেশ জারি করে। কমিশনের মূল্যায়নে উঠে আসে, তৌফিকা ফুডসের শেয়ার অধিগ্রহণ প্রক্রিয়া, ব্যাংক ঋণের বিপরীতে শেয়ার জামানত এবং আর্থিক প্রতিবেদন প্রকাশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। এসব বিষয় পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীর স্বার্থে গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

কমিশনের নির্দেশে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আল মাসুম মৃধা, সহকারী পরিচালক শরিফুল ইসলাম এবং নাভিদ হাসান খান। পূর্ব নির্ধারিত সময়সীমা ছিল ৬০ কার্যদিবস, যা শেষ হওয়ার আগেই সময় বাড়ানোর আবেদন করে কমিটি।

বিএসইসির তদন্ত আদেশ অনুযায়ী, তদন্ত কমিটিকে কিছু বিষয় নির্ধারণ করে তদন্ত করতে বলা হয়েছে। সেগুলো হলো- তৌফিকা ইঞ্জিনিয়ারিং লিমিটেড কীভাবে ১ কোটি ১৫ লাখ শেয়ার অধিগ্রহণ করেছে; শেয়ার বিক্রির প্রস্তাব কীভাবে অনুমোদিত ও বাস্তবায়িত হয়েছে; লেনদেনটি আন্তর্জাতিক হিসাব মান (IAS 24) অনুযায়ী সংশ্লিষ্ট আর্থিক প্রতিবেদনে যথাযথভাবে প্রকাশ করা হয়েছে কি না; চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সীমান্ত ব্যাংকের পাঠানো চিঠিতে উল্লিখিত ৫০ লাখ শেয়ার জামানত রাখা সংক্রান্ত তথ্যের সত্যতা; স্টক ব্রোকারেজ হাউস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, আইন অনুযায়ী যথাযথ ছিল কি না।

২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরে তৌফিকা ফুডস ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে, যার মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়ায় ১.৪৩ টাকা, যা আগের বছরের ১.২৪ টাকা থেকে বেড়েছে। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) ছিল ১৩.৩৭ টাকা।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া তৌফিকা ফুডসের পরিশোধিত মূলধন ৯৩ কোটি ৫০ লাখ টাকা, মোট শেয়ারের সংখ্যা ৯ কোটি ৩৫ লাখ। ২০২৫ সালের ৩১ মে পর্যন্ত কোম্পানির শেয়ারহোল্ডিং নিম্নরূপ: উদ্যোক্তা/পরিচালক: ৩৮.৬৬%; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী: ২২.৮২% এবং সাধারণ বিনিয়োগকারী: ৩৮.৫২%।

বিএসইসি বলেছে, তদন্ত কার্যক্রমের সময় বাড়ানো হলেও আদেশে উল্লিখিত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। তদন্ত কমিটির কাজ সম্পন্ন হলে তা কমিশনে প্রতিবেদন আকারে জমা দিতে হবে, যা পরবর্তীতে কোম্পানির বিরুদ্ধে সম্ভাব্য ব্যবস্থা নির্ধারণে কাজে লাগবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডিএমপির গুরুত্বপূর্ণ ১৪ ডিসি ও ৫০ থানার ওসি রদবদল

ডিএমপির গুরুত্বপূর্ণ ১৪ ডিসি ও ৫০ থানার ওসি রদবদল

নিজস্ব প্রতিবেদক॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) ও ওসি পদে বড় রদবদল আনা হয়েছে। ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এই রদবদল করা হয়। মূলত এবারই প্রথম ডিএমপিতে লটারির মাধ্যমে ডিসিদের পদায়ন করা হলো। বদলি কর্মকর্তাদের মধ্যে— সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খানকে পিওএম-পশ্চিম বিভাগে, (মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকছুদের রহমানকে প্রটেকশন বিভাগে, মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার আলীকে উত্তরা বিভাগে, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিসি মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে, গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের দক্ষিণ বিভাগে (অতিরিক্ত দায়িত্বে), গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেলকে গোয়েন্দা-মিরপুর বিভাগে, প্রটেকশন বিভাগের ডিসি মইনুল

আরও পড়ুন
language Change