তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর দায়িত্ব গ্রহণ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আয়নুল হককে সংবর্ধনা বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মেয়েকে ধর্ষণ,গর্ভবতী ও গর্ভপাত করানো পিতা গ্রেফতার। ধনবাড়িতে বিজিডি চাল বিতরণ সম্পন্ন ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক কেশবপুরে মৎস্য ঘেরে শিক্ষকের লাশ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ হাজার রোগী রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ-প্রতিমন্ত্রী শাহে আলম শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা রূপসা-মোংলা মহাসড়কে প্রাণ গেল নারীর দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে

বান্দরবান এলজিইডিতে চলছে ঘুষের উৎসব

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

বান্দরবান এলজিইডিতে চলছে ঘুষের উৎসব। জুন মাসকে কেন্দ্র করে ঠিকাদারী বিল প্রদানের নামে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউরসহ অন্যান্য প্রকৌশলীরা সরকারের অর্থ বরাদ্দে ঘুষ আদায় করছে। জুন মাস সরকারী হিসাবের শেষ সময় হিসেবে ধরা হয়, এবং এই সময়েই সরকারি উন্নয়ন কাজের ফাইনাল বিল প্রদান করা হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউর ও তার সহকর্মীরা ঠিকাদারদের কাছ থেকে ১৫ শতাংশ হারে ঘুষ আদায় করছেন।

এলজিইডির এক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, অনেক কাজ এখনও শেষ হয়নি, কিন্তু নির্বাহী প্রকৌশলীকে ম্যানেজ করে ঠিকাদাররা পুরো বিল তুলে নিচ্ছেন। এতে কাজের ভবিষ্যত নিয়ে শঙ্কা রয়েছে। জসিম উদ্দিন নামক এক ঠিকাদার অভিযোগ করে বলেন, উন্নয়ন কাজের চেক প্রদান করতে নির্বাহী প্রকৌশলী ১৫ শতাংশ ঘুষ নেন। বিষয়টি এখনো অজানা রয়ে গেছে।

এদিকে, বান্দরবান এলজিইডির টেন্ডার নিয়েও চলছে নানা অনিয়ম। বিএনপি দুই গ্রুপ ও জামায়াতের একটি অংশ মিলে সমঝোতার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকার উন্নয়ন কাজের ঠিকাদারি। আগামী ২৪ জুন ও ২৬ জুন দুটি টেন্ডারের বিজ্ঞপ্তি রয়েছে। এই ঠিকাদারি কাজ ভাগভাটোয়ারা করতেও একাধিক বৈঠক হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত ঠিকাদারদের মধ্যে। এতে মোটা অংকের ঘুষ নিয়ে নির্বাহী প্রকৌশলী পছন্দের ঠিকাদারকে গোপন দরপত্র জানিয়ে দেন। এর বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে ১৫ শতাংশ ঘুষ গ্রহণ করেন তিনি।

এছাড়া, প্রতি বছর সরকারের রাজস্ব আয় ফাঁকি দিতে কিছু ঠিকাদার উপজাতীয় লাইসেন্স ব্যবহার করছে। এই অপকর্মে জড়িত বান্দরবান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। এর ফলে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। পার্বত্য রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলজিইডির তালিকা ভুক্ত উপজাতী এবং বাঙালি মিলে প্রায় ২৫০টি ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স রয়েছে।

পার্বত্য এলাকায় বাঙালীদের জন্য ৫% আয়কর (ইনকাম ট্যাক্স) প্রযোজ্য থাকলেও উপজাতীদের জন্য তা মওকুফ করা হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে গত ১৫ বছর ধরে বান্দরবানের কিছু অসাধু বাঙালি ঠিকাদার সরকারী ৫% রাজস্ব ফাঁকি দিতে উপজাতী লাইসেন্স ব্যবহার করে কম দর দিয়ে কাজ নিয়ে যাচ্ছে। এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মি. মায়াধন কন্সট্রাকশন, এমএম ট্রেডার্স, মেসার্স মিল্টন ত্রিপুরা, মি. ইউটিমং, মেসার্স মার্মা এন্টারপ্রাইজ ইত্যাদি।

অভিযোগ রয়েছে, কিছু বাঙালি ঠিকাদার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সাথে যোগসাজশ করে ৫% আয়কর ফাঁকি দিয়ে উপজাতীয় নামের লাইসেন্সে টেন্ডারে অংশগ্রহণ করছে এবং কাজ হাতিয়ে নিচ্ছে। এভাবে কাজ পেতে তারা নির্বাহী প্রকৌশলীকে মোটা অংকের ঘুষ দেয়। এর ফলে বহু অভিজ্ঞ ঠিকাদার এই সিন্ডিকেটের কারণে কাজ পাচ্ছেন না।

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউরকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেনি।

অন্যদিকে, স্থানীয় ঠিকাদাররা দাবি করেন যে, তারা বারবার অভিযোগ দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁরা অভিযোগ করেন, “প্রকল্পগুলোর কাজ ঠিকমতো হয়নি, অথচ বিল উত্তোলন করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী এসব কাজের জন্য প্রকৃত ঠিকাদারদের উপেক্ষা করে গোপনে সমঝোতার মাধ্যমে অল্প কাজ করা ঠিকাদারদের কাছে কাজ পাচ্ছেন।”=

অপর দিকে, বান্দরবানের আলীকদম উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। ৭০% বিল নিয়ে কাজের মেয়াদ শেষ হলেও কাজ সম্পন্ন হয়নি। ২০২৩-২৪ অর্থ বছরে আলীকদম উপজেলা সদরের পানি সংকট নিরসনে ক্যায়াং ঝিড়ি খাল খনন প্রকল্পের কাজ শুরু হয়েছিল। প্রকল্পটির মাধ্যমে হিন্দু পাড়া, নাজির চেয়ারম্যান পাড়া, বাজার পাড়া, থানা পাড়া, আলীম উদ্দিন পাড়া, পোস্ট অফিসসহ কয়েকটি পাড়ার অন্তত ১০ হাজার মানুষ উপকৃত হওয়ার কথা ছিল। কিন্তু কাজটি সম্পন্ন না হওয়ার কারণে স্থানীয় জনগণের দুর্ভোগ বেড়েছে।

এছাড়া প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল প্রায় ৭২ লাখ টাকা, কিন্তু কাজটি এখনও শেষ হয়নি। ইউনি ব্লক স্থাপন, ওয়াকওয়ে ও বিনোদন কেন্দ্র তৈরি করার কথা থাকলেও খালটি খনন করার বাইরে কিছুই করা হয়নি। প্রকল্পের মেয়াদও শেষ হয়ে গেছে এবং খালটির দুই পাড় ভেঙ্গে পড়ে। ফলে সরকারী টাকা অপচয় ছাড়া তেমন কিছু দৃশ্যমান হচ্ছে না।

এলজিইডির কর্মকর্তারা, বিশেষ করে সহকারী প্রকৌশলী জয় সেন ও উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, এই প্রকল্পের তদারকি করতে ব্যর্থ হয়েছেন। এতে সরকারের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রকল্পটির দায়িত্বে থাকা ঠিকাদার মো. কায়সারের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এইসব অনিয়ম এবং দুর্নীতির কারণে বান্দরবান এলজিইডিতে উন্নয়ন কাজের মান অত্যন্ত নিম্নমানের হয়ে পড়েছে। ঠিকাদাররা সরকারের টাকা আত্মসাৎ করার জন্য নানা চক্রান্তে লিপ্ত থাকছে, যার ফলে প্রকল্পের কাজ সম্পন্ন হচ্ছে না এবং স্থানীয় জনগণের দুর্ভোগ বেড়েছে। এটি সরকারের জন্য এক বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদকঃ সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীর ঢল নামছে। বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে তারা জিয়া উদ্যানে উপস্থিত হচ্ছেন। শুক্রবার (০২ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা খালেদা জিয়ার কবর জিয়ারত করতে পৌঁছাচ্ছেন। এর আগে খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শমিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেছেন। তখন কিছু সময়ের জন্য জনসাধারণের প্রবেশ বন্ধ থাকলেও পরে উন্মুক্ত করা হয়। বেগম খালেদা জিয়ার কবর প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষেরও ঢল দেখা যায়। নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ কবর জিয়ারত করে ফুল অর্পণ করছেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন। খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশের তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক

আরও পড়ুন
language Change