তারিখ লোড হচ্ছে...

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড় জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল ভালো কাজের স্বীকৃতি: কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাসে জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ঢাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা চার দিনের টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ২০৪ আশ্রয়কেন্দ্র ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে: প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের রাজনীতিতে ব্যক্তি-বন্দনার অসুস্থ সংস্কৃতি হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেফতার জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক ভোলাহাটে ১৪'শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের  উদ্বোধন  ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু ১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা শিশু ধর্ষণ ও হত্যার বিচারে কঠোর অবস্থানে সরকার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট দীর্ঘদিনের পলাতক, ৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে-শেষ রক্ষা হলো না ফখরুলের ৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ২২ লাখ টাকা লুট

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ ২২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ২টা ১৫ মিনিট পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী এলাকার বিএডিসি কোল্ড স্টোর সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাড়ির মালিক ইছাম উদ্দিন (৭০) গুরুতর আহত হয়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহত ইছাম উদ্দিন একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িটির ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়ির ভেতরে ডুকেই প্রথমে একে একে প্রতি ইউনিটের দরজা ভেঙে ধারাল অস্ত্র দিয়ে সবাইকে একটা রুমের ভেতর জিম্মি করে ফেলে। পরে প্রতিটি রুমে ঢুকে প্রথমে নগদ অর্থ পরে স্বর্ণালংকারসহ লুট করে। এ সময় আসবাবপত্র মেঝেতে ফেলে ভাঙচুর চালায় ডাকাত দলের সদস্যরা।

বাড়ির ভাড়াটিয়া ও বিকাশ ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, রাত ২টার পরে আমার ঘরে ৪-৫ জন লোক দেশীয় ধারাল অস্ত্র নিয়ে প্রবেশ করে আমাকে জিম্মি করে ফেলে। এরপর আমার রুমের আলমারি, র‍্যাকসহ সব ভাঙচুর করে এছাড়া দোকানের বিকাশের ক্যাশ ব্যাগ থেকে নগদ ৩ লাখ ৫৪ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। সর্বোচ্চ ১০-১৫ মিনিটের মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটে গেল।

তিনি আরও বলেন, আমার অনেক কষ্টের জমানো টাকায় অন্য জায়গায় কেনা বাড়ির দলিলের কাগজপত্র ও নগদ টাকা সবকিছু নিয়ে আমাকে পথের ভিখারি বানিয়ে গেছে ডাকাতদল।

আরেক ভাড়াটিয়া বলেন, আমার ঘরে প্রথম ঢুকেই দ্বিতীয় দরজা খোলার জন্য ভাঙচুর করে একপর্যায়ে বাধ্য হয়ে খুলে দিলে আমার স্ত্রীর স্বর্ণালংকার ও টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে।

একই কথা জানান ১নং ওয়ার্ড বিএনপির সদস্য আমির উদ্দিন। তিনি বলেন, আমি যতদূর জানি এখানে তিনজন ভাড়াটিয়া। ডাকাত দলের সদস্যরা বাড়ির প্রধান গেট দিয়ে বের হয়ে মেইন রোডে উঠে ছোট্ট একটি কাভার্ড ভ্যানে করে পালিয়ে যায়।

বাড়ির মালিক ইছাম উদ্দিন বলেন, মঙ্গলবার রাত ২টা ১৫ মিনিটের দিকে আমার বাড়িতে অজ্ঞাত ১০-১২ জন লোক এসে অস্ত্র দিয়ে আমাদের জিম্মি করে ডাকাতি করে। বাড়িতে ঢুকে সব ভাড়াটিয়ার টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ সব আসবাবপত্র নিয়ে গেছে। এসময় দেশীয় অস্ত্র দিয়ে আমার কাছ থেকে নগদ ৪ লাখ টাকা নিয়েছে। এছাড়া অন্যান্য ভাড়াটিয়াদের জিম্মি করে ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে। এ ঘটনায় আমার বাড়ির এক ভাড়াটিয়াকে থানায় আটক করা হয়েছে। আমার বাড়িতে আনুমানিক ২০-২২ লাখ টাকার মতো ডাকাতি হয়েছে। আমি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহায়তা চাই।

এ বিষয়ে বাড়ির মালিকের ছেলে জহিরুল ইসলাম মোবাইলফোনে বলেন, আমি ব্যবসায়িক কাজে ঢাকায় আছি। দেশের আইনশৃঙ্খলা এতো অবনতি হয়েছে কল্পনাও করতে পারিনি। আমার বাবা অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছে। বাড়িতে থাকা সবকিছুই লুটপাট করেছে। আমি আসছি এসে আইনি যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা নেব।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি তাৎক্ষণিক। এ বিষয়ে আমরা খোঁজ নিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এছাড়া একজন আটক করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট

কাগজ-কলমে গভীর নলকূপ স্থাপন ও মান পরীক্ষা হলেও বাস্তবে অস্তিত্বহীন হাজারো স্পটজ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিতর্কিত প্রধান প্রকৌশলী নিয়োগে অধিদপ্তরে অস্থিরতা ও ক্ষোভআর্সেনিকমুক্ত পানির দোহাই দিয়ে ল্যাবরেটরি পরীক্ষায় কোটি কোটি টাকার জালিয়াতিনিম্নমানের সামগ্রী ব্যবহারে অচল অধিকাংশ পানির উৎস, জনমনে তীব্র অসন্তোষঅফিসার-ঠিকাদার যোগসাজশে কয়েক হাজার কোটি টাকা লোপাটের মহোৎসবমন্ত্রণালয় ও দুদকের নজরদারিতে প্রধান প্রকৌশলীসহ সিন্ডিকেটের রুই-কাতলারাস্টাফ রিপোর্টার॥ দেশের প্রান্তিক জনপদে সুপেয় ও নিরাপদ পানি পৌঁছে দেওয়ার রাষ্ট্রীয় অঙ্গীকার এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) শীর্ষ পর্যায়ের প্রশাসনিক বিশৃঙ্খলা এবং এক শ্রেণির অসাধু কর্মকর্তা ও শক্তিশালী ঠিকাদার সিন্ডিকেটের সীমাহীন লুটপাটের কারণে চরম হুমকির মুখে পড়েছে। অধিদপ্তরে নতুন প্রধান প্রকৌশলী নিয়োগের পর থেকেই এই সমালোচনা ও অস্থিরতা এক নজিরবিহীন রূপ ধারণ করেছে, কারণ অভিযোগ উঠেছে যে তিনি জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এবং অন্তত ডজনখানেক যোগ্য কর্মকর্তাকে

আরও পড়ুন
language Change