তারিখ লোড হচ্ছে...

জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর স্বেচ্ছাসেবকলীগ নেতা সৌমেন সাহা ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে ১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার জ্বালানি সচিবের ভাওতাবাজি ‘সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি’ চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী কেশবপুরে হরিহর নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান চট্টগ্রামে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রংপুরে টিকে গ্রুপের কারখানার বিষাক্ত শিল্পবর্জ্যে মরছে মাছ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৭১ গ্রেফতার জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা ২০২৬ অনুষ্ঠিত শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে গলাচিপায় সর্বসাধারণের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প নলডাঙ্গায় ব্যাটারিচালিত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত দুর্যোগে মানবিক উদ্যোগ: বরকলে বন্যার্তদের পাশে সুবিমল চাকমা নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী, কে হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব জনসংখ্যা দিবস আজ টেলিগ্রামে এইচএসসির প্রশ্ন বিক্রির কারবার মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা  বুলুকে পূর্বের পদে পূর্ণবহাল'এর দাবিতে প্রতিবাদ সভা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৪ শতাংশ ঋণই খেলাপি তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভি... সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে  বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা... কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী মেঘালয়ের পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে সোমেশ্বরী নদী তীরবর্তী মানুষ দুর্গত মানুষের পাশে সরকার, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার কাঁথা,বালিশ নিয়ে বিএনপি,র কার্য়ালয়ে আশ্রয় নিলেন-স্বেচ্ছাসেবকদল নেতা বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন আইপিও প্রক্রিয়া সহজ হবে, পাবলিক ইস্যু রুলস বদলাচ্ছে শিগগিরই সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বর্ষণের আভাস সিলেট-চট্টগ্রামে ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি: বন্যার শঙ্কা

লভ্যাংশ না দেওয়া আলহাজ্জ টেক্সটাইলের অস্বাভাবিক দর নিয়ে প্রশ্ন

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের কথা থাকলেও তা পরিপালন করেনি আলহাজ্জ টেক্সটাইল। কোম্পানি পরিচালকদের শেয়ার রয়েছে মাত্র ১২.৭৮ শতাংশ। গত দুই বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশও দেয়নি এই কোম্পানি। টানা দুই বছর বন্ধ থাকা কারখানা ১৫ জুন থেকে চালু হলেও ইপিএস আহামরি নয়। তবু শেয়ারদর গত চার মাসের ব্যবধানে বেড়েছে ১০৭ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছের ১১ এপ্রিল আলহাজ্জ টেক্সটাইলের শেয়ার দর ছিল ৩০.৭ টাকা। মঙ্গলবার (৩১ আগস্ট) শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৩.৫ টাকা। অর্থাৎ গত চার মাসে শেয়ারটির দর বেড়েছে ৩২.৮ টাকা বা ১০৭ শতাংশ।

গত ২৯ আগস্ট দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে আলহাজ্জ টেক্সটাইলসকে চিঠি দেয় ডিএসই। ওই চিঠির জবাবে আলহাজ্জ টেক্সটাইলস কর্তৃপক্ষ জানায়, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক বাড়ছে।

উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার থাকার বিধান থাকলেও সেটি পরিপালন করেনি আল-হাজ্জ টেক্সটাইলস। চলতি বছরের ৩১ জুলাই শেষে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে মাত্র ১২.৭৮ শতাংশ। সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণে ব্যর্থ হওয়ায় গত মে মাসে কোম্পানির পরিচালনা পর্ষদকে তলব করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

জানা গেছে, দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর আগামী ১৫ জুন থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানা চালু করেছে। এর আগে মূলধনের সমস্যা, বাজারে পণ্যের চাহিদা না থাকা এবং গুদাম মজুদ পণ্যে থাকায় নতুন পণ্য রাখার জায়গার অভাব দেখিয়ে ২০১৯ সালের ২৫ জুন এক মাসের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ। প্রথমে এক মাসের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়। কারখানা বন্ধ থাকায় ২০১৯ ২০২০ সালে শেয়ারহোল্ডারদের কে নো লভ্যাংশ দেয়নি আলহাজ্জ টেক্সটাইল।

প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ১৯৮৩ সালে তালিকাভুক্ত হয় আল-হাজ্জ টেক্সটাইল। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মুলধন ২২ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। সঞ্চিতি ঘাটতি ৩ কোটি ৪১ লাখ টাকা। এবং প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৫৪৯টি।

প্রতিবেদনে তথ্যানুসারে, গত তিন মাসে অর্থাৎ জানুয়ারি-মার্চ শেষে আল-হাজ্জ টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২০ টাকা; নয় মাসে (জুলাই ২০- মার্চ২১) ইপিএস হয়েছে ০.৩৮ টাকা। এছাড়া গত ৫ বছরের ইপিএস পর্যালোচনা করে দেখা গেছে, প্রতি বছরই কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে। ২০১৫ সালে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল ১.৩৬ টাকা; ২০১৬ সালে ছিল ১.৫৩ টাকা; ২০১৭ সালে ছিল ১.৭৪ টাকা; ২০১৮ সালে ছিল ০.৪৮ টাকা এবং ২০১৯ সালে উৎপাদন বন্ধ থাকায় ইপিএস প্রকাশ করেনি। ২০২০ সালে টেক্সটাইলটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে .৯৩ টাকা।

প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ৫ বছরের ব্যবধানে কমেছে। ২০১৫ সালে আল-হাজ্জ টেক্সটাইল এনএভি ছিল ১৩.৯৩ টাকা; ২০১৬ সালে ছিল ১৩.৫৪ টাকা; ২০১৭ সালে ১৩.৫৯ টাকা; ২০১৮ সালে ১২.৩৮ টাকা; ২০১৯ সালের তথ্য দেয়া নেই এবং ২০২০ সালে প্রতিষ্ঠানটির এনএভি আরও কমে দাঁড়িয়েছে ৮.৪৫ টাকা।

মুনাফাও ধারবাহিক কমে এখন লোকসানে আলহাজ্জ টেক্সটাইল। ২০১৫ সালে কোম্পানিটির নিট মুনাফা ছিল ২ কোটি ৭ লাখ টাকা; ২০১৬ সালে মুনাফা ২ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকা; ২০১৭ সালে ৩ কোটি ২ লাখ টাকা;২০১৮ সালে মাত্র ৯৬ লাখ ৭০ হাজার টাকা; এবং ২০২০ সালে কোটি ৬ লাখ ৭০ হাজার টাকা লোকসান হয়েছে প্রতিষ্ঠানটির। ২০১৯ সালের তথ্য প্রকাশ করেনি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কর্ণফুলী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

কর্ণফুলী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের নগরের কর্ণফুলী ইপিজেডের (কেইপিজেড) জ্যান্ট অ্যাক্সেসরিজের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন লেগেছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন লাগা কারখানাটি ছিল ফোমের। এই আগুন আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে। কর্ণফুলী ইপিজেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মশিউদ্দিন বিন মিসবাহ জানান, আমাদের ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট পুরোপুরি কাজ করেছে। আধা ঘণ্টা আগে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমার ধারণা করা কঠিন, মালিকপক্ষ ভালো বলতে পারবেন। ফোম কারখানার মালিক মোহাম্মদ জহির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা এখনো দৌড়ের ওপর আছি। ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এখন হিসেব করা সম্ভব না। পরে

আরও পড়ুন
language Change