তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতেই দেশে জাতীয় নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমেই বিএনপি জনগণের ভোটে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে চায়।

বুধবার (২ জুলাই) শাহআলী ও হাতিরঝিল থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে—দেশের সকল ক্ষমতার উৎস সাধারণ মানুষ। তাই আমাদেরকে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের মতামত নিতে হবে এবং সেই পথেই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

আলোচনায় আমিনুল হক ১৭ বছরের রাজনৈতিক ইতিহাস স্মরণ করে বলেন, “গত ১৭ বছরে আওয়ামী লীগের দোসররা বিএনপির নেতাকর্মীদের ওপর চরম দমন-পীড়ন চালিয়েছে। একদিনের জন্যও শান্তিতে থাকতে দেয়নি। এই ইতিহাস আমাদের মনে রাখতে হবে।”

সদস্য নবায়নের বিষয়ে কড়া সতর্কতা জানিয়ে তিনি বলেন, “যারা আওয়ামী স্বৈরাচারের দোসর, যারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগ করেছে—তাদের সদস্য পদ নবায়ন করা যাবে না। যারা বিএনপির নাম ব্যবহার করে সুবিধা নিয়েছে বা ব্যবসা করেছে স্বৈরাচারের সঙ্গে—তাদের সদস্যপদও নবায়ন হবে না।”

তিনি আরও বলেন, “সত্যিকারের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরাই সদস্যপদে অগ্রাধিকার পাবে। যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, তারাই দলের আসল সম্পদ।

এসময় আমিনুল হক ফরম আদায়কারীদের দিকেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “আওয়ামী স্বৈরাচারের দোসরদের যদি কোনো আদায়কারীর স্বাক্ষরে সদস্যপদ নবায়ন হয়, তাহলে সেই আদায়কারীর বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “বিএনপি কখনো অন্যায়, চাঁদাবাজি, বিশৃঙ্খলা বা দখলদারিত্বকে প্রশ্রয় দেয় না। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ এলে প্রথমে আইনগত ও পরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, “আমরা আওয়ামী লীগের মতো স্বৈরাচার নই। বিএনপির রাজনীতি জনগণের জন্য, উন্নয়নের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য।”

হাতিরঝিল থানা বিএনপি আহবায়ক নাজমুল হক মাসুম ও শাহআলী থানা বিএনপি আহবায়ক এস এম কায়সার পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, মহানগর সদস্য হুমায়ুন কবির রওশন, শামীম পারভেজ, নূরুল হুদা ভূইয়া নূরু, হাফিজুর রহমান শুভ্র, মনিরুল আলম রাহিমী, মোজাম্মেল হোসেন সেলিম, ইব্রাহিম খলিল, সাবেক সদস্য মুহাম্মদ হানিফ মিয়া, শাহআলী থানা বিএনপি যুগ্ম আহবায়ক সেলিম দেওয়ান গিয়াস, সোলায়মান দেওয়ান, হাতিরঝিল থানা বিএনপি যুগ্ম আহবায়ক সফিউদ্দিন শাহীন মাহমুদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, মিরপুর থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াজ উদ্দিন প্রমুখ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চন্দনাইশে হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু

এস.এ.এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যূরো: চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রিজের দক্ষিণ পাশে সোমবার বেলা সাড়ে ৩টার সময় দোহাজারী হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে একটি সিএনজি একটি “ডাম্পার পিকআপের” সাথে ধাক্কা খেয়ে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এই সময় ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে এক ব্যাক্তি পুড়ে অঙ্গার হয়ে যায়। অগ্নিদগ্ধে অঙ্গার হয়ে নিহত সিএনজি চালকের নাম মো: আব্দুস সবুর। সে সাতকানিয়া উপজেলার ইছামতি আলীনগর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি খান মোহাম্মদ ইরফানের মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি দূর্ঘটনার সত্যতা জানালেও তবে দোহাজারী হাইওয়ে থানার পুলিশের ঐদিকে কোনো ডিউটি ছিলোনা বলে তিনি জানান।  

আরও পড়ুন
language Change