তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

চোর সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা

পাঠক সংখ্যা
638

জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা চোর সন্দেহে ফালু মিয়া (৫০) নামে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিয়ারত আলী নামে এক অটোরিকশা মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) ভোররাতে মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি গুচ্ছগ্রামে (আশ্রয়নকেন্দ্রে) এই ঘটনা ঘটে। নিহত ফালু মিয়ার পিতার নাম আব্দুল জলিল মিয়া।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামুর্কি গুচ্ছ গ্রামের (আশ্রয়নকেন্দ্রের) বাসিন্দা ইন্তাজ আলীর ছেলে জিয়ারত আলীর অটোরিকশা গ্যারেজ রয়েছে। ফালু মিয়া তার অটোরিকশা ভাড়ায় চালান। গত মঙ্গলবার দুপুরে ফালু অটোরিকশা নিয়ে পাকুল্যা বাস স্টেশনে যান। এ সময় একটি চক্রের সদস্যরা যাত্রীর ছদ্মবেশে ফালুকে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্যা সার্ভিস লাইনে নিয়ে যান। কিছুদূর যাওয়ার পর ফালু মিয়াকে হত্যার ভয় দেখিয়ে অটোরিকশাটি ছিনতাই করে চম্পট দেয় তারা। ফালু ফিরে এসে অটোরিকশা মালিক জিয়ারত আলীকে ঘটনাটি খুলে বলে।

তবে বিষয়টি মেনে নেয়নি জিয়ারত। এসময় ক্ষিপ্ত হয়ে ফালুকে চোর অপবাদ দিয়ে বেদম মারধর করে। মারধরে ফালু অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ফালুর মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, অটোরিকশা চুরির অপবাদে জামুর্কি এলাকায় ফালু মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে জিয়ারত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা

এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা

মো: জুয়েল হোসেনঃ রাজনীতি মানে কেবল ক্ষমতার চর্চা নয়, বরং মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। এই দর্শনকেই আবারও প্রমাণ করলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ভিপি আইনুল হক। সম্প্রতি তার নিজস্ব অর্থায়নে এক অসহায় ব্যক্তিকে অটোরিকশা বিতরণের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এটি কেবল একটি যানবাহন নয়, বরং একটি পরিবারের জন্য নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। সিরাজগঞ্জের রায়গঞ্জ-তাড়াশ এলাকায় আলোচনা চলছে এই মানবিক উদ্যোগ নিয়ে। যে পরিবারটি এতদিন অভাব-অনটনে দিনাতিপাত করছিল, সংসদ সদস্যের হাত থেকে অটোরিকশার চাবি পাওয়ার পর তাদের চোখে-মুখে এখন স্বাবলম্বী হওয়ার আনন্দ। অটোরিকশা হাতে পাওয়া সেই ব্যক্তির অমলিন হাসিই বলে দিচ্ছিল, সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিরা এগিয়ে এলে কোনো পরিবারই আর অসহায় থাকবে না। এলাকাবাসীর মতে, ভিপি আইনুল হক প্রমাণ করেছেন নেতৃত্ব

আরও পড়ুন
language Change