তারিখ লোড হচ্ছে...

জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর স্বেচ্ছাসেবকলীগ নেতা সৌমেন সাহা ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে ১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার জ্বালানি সচিবের ভাওতাবাজি ‘সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি’ চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী কেশবপুরে হরিহর নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান চট্টগ্রামে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রংপুরে টিকে গ্রুপের কারখানার বিষাক্ত শিল্পবর্জ্যে মরছে মাছ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৭১ গ্রেফতার জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা ২০২৬ অনুষ্ঠিত শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে গলাচিপায় সর্বসাধারণের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প নলডাঙ্গায় ব্যাটারিচালিত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত দুর্যোগে মানবিক উদ্যোগ: বরকলে বন্যার্তদের পাশে সুবিমল চাকমা নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী, কে হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব জনসংখ্যা দিবস আজ টেলিগ্রামে এইচএসসির প্রশ্ন বিক্রির কারবার মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা  বুলুকে পূর্বের পদে পূর্ণবহাল'এর দাবিতে প্রতিবাদ সভা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৪ শতাংশ ঋণই খেলাপি তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভি... সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে  বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা... কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী মেঘালয়ের পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে সোমেশ্বরী নদী তীরবর্তী মানুষ দুর্গত মানুষের পাশে সরকার, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার কাঁথা,বালিশ নিয়ে বিএনপি,র কার্য়ালয়ে আশ্রয় নিলেন-স্বেচ্ছাসেবকদল নেতা বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন আইপিও প্রক্রিয়া সহজ হবে, পাবলিক ইস্যু রুলস বদলাচ্ছে শিগগিরই সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বর্ষণের আভাস সিলেট-চট্টগ্রামে ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি: বন্যার শঙ্কা

এলজিইডির কুমিল্লা জেলা প্রকল্পের পিডি শরীফ হোসেনের অনিয়ম

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আওতায় বৃহত্তর কুমিল্লা জেলার গুরুত্বপুর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে শরীফ হোসেন কে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেয়া হয়। শরীফ হোসেন প্রেষণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল -৫ (কাওরান বাজার) এ বেশ কিছুদিন কর্মরত ছিলেন।

ডিএনসিসি’তে কর্মরত থাকাবস্থায় শরীফ হোসেনের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকলেও তিনি এলজিইডিতে ফিরে প্রকল্প পরিচালকের মতো একটি গুরুত্বপূর্ণ পদে যোগদান করেন। পুর্বে কর্মস্থলে থাকাকালীণ তার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ভুক্তভোগীরা দুর্নীতি দমন কমিশনে(দুদক) অভিযোগ দিলেও তা আলোর মুখ দেখে নি।

জেলা ও উপজেলা পর্যায়ের অবকাঠামো উন্নয়নে সরকার গৃহিত বিভিন্ন প্রকল্পের কাজ ত্বরানিত করার লক্ষ্যেই প্রকল্পগুলোতে পিডি পদটি সৃষ্টি করা হয়। আবার বিভিন্ন প্রকল্পের পিডিদের স্বেচ্ছাচারিতা,অনিয়ম ও দুর্নীতির কারনে প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়ে থাকে। এসব কারনে প্রতি বছর রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হওয়ার পাশাপাশি উন্নয়ন ব্যহত হয়।

ইতোপূর্বে শরীফ হোসেন মানিকগঞ্জ জেলার সিংগাইরে উপজেলা প্রকেীশলী হিসেবে কর্মরত থাকাকালীণ বিভিন্ন ঠিকাদারের সাথে আতাঁত করে ভূায়া বিল, ভাউচার ও ঠিকাদারী লাইসেন্স ব্যবহার করে নিজেই কাজ করতেন বলে অভিযোগ সুত্রে জানা যায়। অনুসন্ধানকালে অনেক আগের বিষয় হওয়ার কারনে অনেকেই এবিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন।

তবে এলজিইডি ভবনে গিয়ে জানা যায় উপজেলা প্রকৌশলী থাকাকালীণ সময় থেকেই নানা কারনে আলোচিত শরীফ হোসেন। শেরপুরে একটি প্রকল্পে পিডি হিসেবে দায়িত্বরত থাকাবস্থায় প্রকল্পটিতে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়, আর এসব বিষয়ে তার সম্পৃক্ততা থাকার কারনে তাকে শাস্তিমূলক বদলী বান্দরবনে করা হয়েছিল বলে দুদকের অভিযোগে উল্লেখ করা হয়। সেখানে গিয়ে শরীফ হোসেন নানা অনিয়মে জড়িয়ে পড়েন তাই এলজিইডি’র সুনাম অটুট রাখতে তাকে বরখাস্ত করতে কর্তৃপক্ষ বাধ্য হন। শরীফ হোসেনের বিরুদ্ধে সীমাহিন অভিযোগ থাকার পরেও কতৃপক্ষ তাকে নতুন করে পিডি পদে পদায়ন করায় বিস্মিত এলজিইডি’র অনেক কর্মকর্তাই। পিডি পদে যোগদানের পর গোটা প্রকল্পে নিজস্ব একটি বলয় তৈরী করেন শরীফ হোসেন।

বৃহত্তর কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (৩ য় পর্যায়) প্রকল্পটিতে কুমিল্লা জেলার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলাও অর্ন্তভুক্ত। মূলত এই তিনটি জেলার গ্রামীণ ভৌত অবকাঠামো উন্নয়নে সরকারি অর্থ বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত অর্থ পিডি’র অনুমোদন ক্রমেই ব্যবহার করা হয়। ক্ষমতার সর্বেসর্বা শরীফ হোসেনের সাথে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো দরপত্র, অর্থ বরাদ্দ এবং অর্থ ছাড়ের জন্য তার সাথে যোগাযোগ করতে বাধ্য। প্রতিটি বরাদ্দের জন্য সর্বনিম্ন পিডির জন্য ২ শতাংশ, অফিস খরচ ০.৫ শতাংশ, অডিট বাবদ ১ শতাংশ, এবং মাঠ পর্যায়ে আরো ৪-৫ শতাংশ দিতে হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আবার চুড়ান্ত বিলের সময় আরো ৫-৭ শতাংশ হারে কমিশন দিতে হয়। এসব অভিযোগের বিষয়ে কয়েকজন ঠিকাদারের জানান, পিডি স্যাার সরাসরি আমাদের নিকট টাকা নেন না তবে অফিস মারফত দিতে হয়। তবে সব কাজে এক রেট নয়। কাজ ভেদে কমিশনের রেট পরিবর্তিত হয়। চাকরি জীবনে অগাধ সম্পদের মালিক শরীফ হোসেন ও তার স্ত্রী তাহমিনা শরীফ। তার নিজ এলাকা নড়াইল জেলার লোহাগঞ্জ থানার লাহুরিযা ডিগ্ররিচরে আলীশান বাড়ি করেছেন। যার ফিটিংস, টাইলস ও মার্বেল বিদেশী বলে অভিযোগে উল্লেখ করা হয়। আরো উল্লেখ্য পান্থপথে ৮,৯ ও ১০/৩ ফ্রী স্ট্রিট, কাঠালবাগানে একাধিক ফ্ল্যাট রয়েছে স্ত্রী’র নামে। ঢাকা শহরে হাসান এসোসিয়েটের শান্তিনগর মোড়ের পাশ্বেই ৪১ চামেলীবাগ, গ্রীণ পিস ভবনে কয়েক কোটি টাকা ব্যয়ে একাধিক ফ্ল্যাট ক্রয় করেছেন এবং এই ভবনে তিনি বসবাস করেন বলে নিরাপত্তা কর্মীরা জানায়। অভিযোগের বিষয়ে শরীফ হোসেনের বক্তব্যের জন্য অগারগাঁও অফিসে গেলে তার স্টাফরা জানায় তিনি মন্ত্রণালয় গেছেন। ফোনে যোগাযোগের চেস্টা করে তাকে পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

হুমায়ুন কবিরঃ ঢাবি অধিভুক্ত সরকারী সাত কলেজের ২২-২৩ শিক্ষাবর্ষ অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীদের মাঝে ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুউদ্দিন ইমনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ও শুভেচ্ছা জানানো হয়। ২৩ শে নভেম্বর সন্ধ্যায় কলেজের বিভিন্ন হলের অনার্স ১ম বর্ষ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। বিতরণ করা শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পরীক্ষার রুটিন, ফাইল, কাঠ পেন্সিল, কলম, ইরেজার, কাটার ও স্কেল। এসময় ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুউদ্দিন ইমন বলেন,আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন সমাজ করে তোলা। ক্যাম্পাসে একটি ইতিবাচক ধারার রাজনীতি গড়ে তোলা এবং আমরা আগামীতে কোন ধরনের সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্ব দেখতে চাই না। আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে চাই ও ছাত্রসমাজ কেন্দ্রিক নানামুখী কল্যানজনক কাজের মাধ্যমে তাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা ও সচেতনতা বৃদ্ধিকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব এবং

আরও পড়ুন
language Change