তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

শহীদ পরিবারের পাশে জামায়াতে ইসলামী: বরগুনায় আট পরিবারকে নগদ সহায়তা প্রদান

শহীদ পরিবারের পাশে জামায়াতে ইসলামী: বরগুনায় আট পরিবারকে নগদ সহায়তা প্রদান
পাঠক সংখ্যা
638

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় জুলাই-আগস্ট মাসের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া আটজনের পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বরগুনা পৌরসভার একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এক শুভেচ্ছা সাক্ষাৎ অনুষ্ঠানে এই সহায়তা হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন জামায়াত নেতারা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই সহায়তা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের পরিবারকে পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের বরগুনা জেলা আমীর মাওলানা মোঃ মহিব্বুল্লাহ হারুন বলেন, “শহীদ পরিবারকে কেবল আর্থিক সহায়তা নয়, তাদের শূন্যতা পূরণে জামায়াতে ইসলামী সর্বদা পাশে থাকবে। যারা গণহত্যা চালিয়ে চোরের মতো পালিয়ে যায়, তারা বীর হতে পারে না। অথচ জামায়াতের নেতারা বীরের মতো ফাঁসির মঞ্চে গেছেন, দেশ ছাড়েননি। তাই জনগণ আমাদের ওপর আস্থা রাখে এবং আমরা সেই আস্থার মর্যাদা রক্ষা করব।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এস এম আফজালুর রহমান, জেলা বাইতুলমাল সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন এবং সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন।

বক্তারা বলেন, “এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের ছিল না, ছিল বৈষম্য, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রাণের দাবি। শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগায়।

তারা শহীদ পরিবারগুলোর জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ ও বিচার নিশ্চিতের দাবি জানান।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি আন্দোলনে সক্রিয় ছাত্র-জনতা, পেশাজীবী প্রতিনিধি দল এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান: আমীর খসরু

দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান: আমীর খসরু

ডেস্ক রিপোর্টঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপিসহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। ওনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। শুক্রবার (২০ জুন) বাদ আসর রাজধানীর কাটাবনের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। লন্ডনে গত ১৩ জুন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে কবে ফিরবেন, সেটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখানে থেকেই বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে পরামর্শক্রমে দল পরিচালনা করছেন

আরও পড়ুন
language Change