তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি জ্বালানি সংকটে খুলনার ১০ বিদ্যুৎকেন্দ্রের ৬টিই বন্ধ সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে চলছে মেধা ও যোগ্যতার যাচাই খুলনা মফস্বল প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুল আলিম অসুস্থ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা অবহেলিতদের পাশে দাঁড়াতে চান বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জন দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা বদলাচ্ছে অসহায়দের জীবন শেরপুরে মা-বাবার ভালোবাসা পেতে ৬৬ লাখ টাকা কবিরাজকে তুলে দেয় মেয়ে মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফের কাছে জিম্মি চার গ্রামের মানুষ দেশে সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার খালি পেটে রসুন খাওয়ার উপকারীতা মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে আরও এক খুন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা টেক্সটাইল মিলের ইনচার্জ বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এসএসসি পরীক্ষায় থাকছে ‘সাইলেন্ট এক্সপেল’ এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ভোলাহাট প্রেসক্লাবের বনভোজন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তঘেঁষা গারো পাহাড় ধ্বংসের পথে গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! ৫ লাখ কর্মচারী নিয়োগ দেবে সরকার ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন দাকোপে কোটি টাকার পিচঢালা রাস্তা এখন মরণফাঁদ চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ রূপসায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ওয়ার্ড ভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধেরে দাবি জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএনপির টিকিট চান ১২০০ জন পহেলা বৈশাখে চন্দ্রিমা ফিটনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নজরুল গ্রেফতার

পাঠক সংখ্যা
638

 জেলা প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেলপলাতক কয়েদি নজরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

শনিবার (১২ জুলাই) ভোরে উপজেলার বাবেলাকোনা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নজরুল ইসলাম একই গ্রামের নইমুদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪ জামালপুরের কোম্পানি কামান্ডার এটিএম আমিনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শেরপুর জেলা কারাগার থেকে গত বছরের ৫ আগস্ট বিকেলে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নজরুল ইসলাম পালিয়ে যায়। এরপর থেকে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন। এই কয়েদিকে গ্রেফতারে র‌্যাব-১৪ এর একটি দল কাজ করে যাচ্ছিল। সম্প্রতি জেলপলাতক কয়েদি নজরুল ইসলাম নিজ বাড়িতে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল তার বাড়ির আশেপাশে নজরদারি শুরু করে। শুক্রবার সন্ধ্যায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর শনিবার (১২ জুলাই) ভোর রাতে শ্রীবরদী উপজেলার পাহাড়ি গ্রাম বাবেলাকোনায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নজরুল ইসলামকে শনিবার দুপুরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা শেরপুরের কালীগঞ্জে অবস্থিত জেলা কারাগারে আক্রমণ চালায়। সে সময় তারা কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে কারাগারের প্রধান ফটক ভেঙে ফেললে ভিতরে থাকা ৫১৮ জন কারাবন্দির সঙ্গে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নজরুলও পালিয়ে যায়।

 

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অবসরের ঘোষণা সাকিবের

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে এখনও আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি। শুধুমাত্র টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, তবে টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেননি। কিন্তু এবার সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। ভারতে আগামী ১০ মার্চ শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। ভারতের রাজস্থানে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলা টাইগার্স নামেও দল আছে। যে দলে খেলবেন জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবাল, নেতৃত্বে থাকবেন কয়েক বছর আগেই খেলা ছেড়ে দেওয়া মোহাম্মদ আশরাফুল। এই লিগের অফিসিয়াল মিডিয়া পার্টনার স্পোর্টসকিডা জানিয়েছে, শুরুতে সাকিব বাংলাদেশের দলটির প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা কেন হচ্ছে না এ বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। ৩৭ বছর বয়সী সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার এই মুহূর্তে অনিশ্চিত। এর আগে গত বছর আওয়ামী

আরও পড়ুন
language Change