তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল ‎আটপাড়ায় শিক্ষার্থীদের অনুষ্ঠান নস্যাৎ করতে সাকিবের ভুয়া কমিটি কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয় নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক

৩২ বছর পর অপহৃত ছেলের মর্মস্পর্শী প্রত্যাবর্তন

৩২ বছর পর অপহৃত ছেলের মর্মস্পর্শী প্রত্যাবর্তন
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্ক:
মাত্র দুই বছর বয়সে অপহৃত হওয়া এক ছেলে ৩২ বছর পর আবার ফিরে পেয়েছে তার বাবা-মাকে। ২ বছর বয়সে অপহৃত ওই বালক এখন রীতিমতো যুবক। তার নাম মুহাম্মদ আসিফ। তিনি বলেন, আমার জীবনে একটাই চাওয়া ছিল- যেন কোনোদিন আমার মা-বাবাকে খুঁজে পাই। জিরগা অনুষ্ঠানে সঞ্চালক সালিম সাফির সামনে তিনি বলেন, সেই স্বপ্ন পূরণ হলো। এই পুনর্মিলন সম্ভব হয়েছে সমাজকর্মী ওয়ালিউল্লাহ মারুফের নিরলস প্রচেষ্টায়। তিনি জানিয়েছেন, বহু বছর ধরে অপহৃত শিশু বা নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করে যাচ্ছেন। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই এসব ভিডিও হারিয়ে যাওয়া পরিবারগুলোকে একত্র করতে সাহায্য করে।

অনুষ্ঠানটির শুরুতেই সাফি বলেন, আজকের দিনটা আমার জন্য গর্বের ও আনন্দের। কারণ ৩২ বছর আগে অপহৃত হওয়া একটি ছেলে আমাদের অফিসেই তার প্রকৃত মা বাবার সঙ্গে সাক্ষাৎ করেছে। এটি আমাদের জন্য এক সম্মান। ১৯৯২ সালে ইসলামাবাদের বারী ইমাম এলাকা থেকে অপহরণ করা হয়েছিল ছোট্ট মুহাম্মদ সিদ্দিককে। অপহরণের পর তার নাম পাল্টে নতুন নাম রাখা হয় মুহাম্মদ আসিফ। তার বাবা-মা কখনও তাকে খোঁজা বন্ধ করেননি। প্রতিদিন তাদের মনে হয়েছে- আজও হয়তো ফিরে আসবে সেই সন্তান। আসিফ জানান, তাকে অপহরণ করেছিল এক মহিলা। তার ছিল তিন ভাই ও মা। পরে তাকে নিয়ে যাওয়া হয় সরগোধা জেলার ঝানোরিয়া নামের একটি গ্রামে। সেখানে গিয়ে সে আরেক অপহৃত ছেলের সঙ্গে পরিচিত হয়। তাকে তিনি ‘বড় ভাই’ বলে উল্লেখ করেন। সেই ছেলেটিই প্রথম বলে দেয়, তারা আসলে অপহৃত। আসিফ বলেন, আমরা জানতাম না অপহৃত হয়েছি। কিন্তু কেউ ভালোবাসতো না আমাদের। লোকজনরা বলত আমরা দেখতে ওই পরিবারের মতো না। একসময় সন্দেহ দানা বাঁধে। তখন ওই পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে যায়।

৯ বা ১০ বছর বয়সে আসিফ দ্বিতীয়বার পালিয়ে গিয়ে আবার ঝানোরিয়ায় ফেরেন। সেখানেই এক সদয় আইনজীবীর আশ্রয়ে আসেন। তিনি তাকে স্কুলে পাঠান, বড় করে তোলেন। পড়াশোনায় আগ্রহ না থাকলেও আসিফ পরিণত হন একজন দক্ষ ইলেকট্রিশিয়ানে। ২০১৭ সালে বিয়ে করেন এবং নিজের উপার্জনে বাড়ি কেনেন। আসল পুনর্মিলনের সূচনা হয় এক স্বর্ণকারের দোকানে। সেখানে কারও সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, আমি চাই আমার প্রকৃত মা-বাবাকে খুঁজে পেতে। সেই ব্যক্তি তাকে পরিচয় করিয়ে দেন ওয়ালিউল্লাহ মারুফের সঙ্গে। এরপর ধীরে ধীরে তার জীবনের দীর্ঘ-প্রতীক্ষিত জট খুলতে থাকে। আসিফ বলেন, ওয়ালিউল্লাহ ভাই আমার কাছ থেকে সব তথ্য নেন এবং শেষ পর্যন্ত আমার প্রকৃত বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেন।

এই পুনর্মিলন কেবল একটি পরিবারেরই ৩২ বছরের যন্ত্রণার অবসান নয়, বরং হাজারো নিখোঁজ সন্তানের পরিবারকে নতুন করে আশা জুগিয়েছে। জিরগা অনুষ্ঠানে সবার চোখেই ছিল অশ্রু। কিন্তু সেই অশ্রু ছিল আনন্দের। সমাজকর্মী মারুফ বলেন, আমাদের সমাজে অনেক সন্তান আজও খুঁজে ফিরছে তাদের হারিয়ে যাওয়া শিকড়। এই কাজের মাধ্যমে আমি শুধু তাদের সঙ্গে তাদের পরিবারকে আবার জুড়তে চাই- যেন তারা আবার ফিরে পায় ভালোবাসা ও পরিচয়ের অধিকার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক॥ আজ ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন তিনি। পাকিস্তানের লাহোর থেকে প্রায় ৮০ মাইল দূরে লায়ালপুর শহরের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন শেখ মুজিব। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। এরপর দিল্লি হয়ে ঢাকায় ফেরেন। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগ ও দলের বিভিন্ন সহযোগী সংগঠনসহ বিভিন্ন দল ও সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে

আরও পড়ুন
language Change