তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

প্রেস ক্লাবে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

প্রেস ক্লাবে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

স্বতন্ত্র আইন-কাউন্সিল গঠনের দাবিতে টানা ২০ দিন ধরে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে, লক্ষ্মীপুর রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ, বগুড়া হামদর্দ ইউনানি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২০ জুলাই) লাগাতার কর্মসূচি হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনটি প্রতিষ্ঠানের প্রায় ৩০০-এর অধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের ছাত্র প্রতিনিধি মো. ইসমাইল হোসেন বলেন, আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস এবং অ্যাকাডেমিক কার্যক্রম পুরোপুরি বর্জন করেছেন, ফলে মিরপুর-১৩ নম্বরে অবস্থিত সরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাসে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে দেশের সকল ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক এবং সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনসমূহ এই মানববন্ধনে অংশ নিয়েছেন।

আরেক ছাত্র প্রতিনিধি আপন মোল্লা বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে আলাদা কাউন্সিল ছাড়া ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৯৯৬ সালের স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালায় বিএমডিসির আদলে একটি স্বতন্ত্র কাউন্সিল গঠনের সুপারিশ থাকলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।

এই পরিস্থিতির কারণে চিকিৎসকদের রেজিস্ট্রেশন, উচ্চশিক্ষা, নিয়োগ ও পেশাগত নিরাপত্তা নিয়ে নানা ধরনের আইনি ও কাঠামোগত জটিলতা তৈরি হয়েছে।

গত ১৭ জুলাই কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী তাদের জানান, দ্রুত একটি অধ্যাদেশ জারি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ২২ জুলাই আইন-সম্পর্কিত সকল পক্ষের অংশগ্রহণে একটি জরুরি সভা ডেকেছেন। ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ হিসেবে বিষয়টি উপদেষ্টা পরিষদে উপস্থাপন করে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে।

শেষ বর্ষের শিক্ষার্থী মিশন বলেন, ১৯৯৬ সালে বলা হয়েছিল, অস্থায়ী রেজিস্ট্রেশনসহ একটি পৃথক কাউন্সিল গঠন করা হবে। কিন্তু ২৯ বছরেও তা বাস্তবায়ন হয়নি। ফলে আমাদের শিক্ষা ও পেশাগত জীবনে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হচ্ছে। শুধু আশ্বাসে নয়, এবার আমরা আইন নিয়েই ক্যাম্পাসে ফিরব।

এদিকে, চলমান আন্দোলনের কারণে ৩৬তম ব্যাচে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম প্রায় ব্যর্থ হতে চলেছে। সরকারিভাবে ভর্তি শুরুর তারিখ ছিল ১৩ জুলাই, কিন্তু আন্দোলনের কারণে কেউই ভর্তি হতে পারেননি। উল্লেখযোগ্যভাবে, প্রতিবছর ইউনানি ও আয়ুর্বেদিক বিভাগে মোট ৫০ জন শিক্ষার্থী ভর্তি হন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কাউন্সিল গঠনের আগে কেউই ভর্তির সুযোগ পাবেন না। তারা সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। পরিষ্কার ভাষায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন, নতুন ভর্তি সময়সূচি ঘোষিত হলেও আমরা ক্যাম্পাসে থেকেই তা প্রতিহত করব। আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না একটি স্বতন্ত্র কাউন্সিল বাস্তবে গঠিত হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিজিবি’র অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক-১

বিজিবি’র অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক-১

মাহিদুল ইসলাম ফরহাদঃ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে ফেন্সিডিল এর বিকল্প বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং ০১টি মোবাইলসহ একজনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোর ৫:৩০ ঘটিকার সময় তেলকুপি বিওপি হতে একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৭৯/৫-এস হতে মাত্র ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল ০১ জন আসামী মোঃ সাকিবুল হাসান (১৯), পিতা-মোঃ মনিরুল ইসলাম, গ্রাম-জমিনপুর, পোষ্ট-বিনোদপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ফেন্সিডিল এর বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ ও ০১টি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়। এছাড়াও অভিযানের সময় ০৩ জন আসামী পালিয়ে যায়। বিজিবি’র

আরও পড়ুন
language Change