তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক কেশবপুরে মৎস্য ঘেরে শিক্ষকের লাশ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ হাজার রোগী রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ-প্রতিমন্ত্রী শাহে আলম শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা রূপসা-মোংলা মহাসড়কে প্রাণ গেল নারীর দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে আমরা এখন তিনজন বিয়ের মাস কাটতে না কাটতেই সুখবর লালবাগ দেলোয়ার হোসেন খেলার মাঠ সবার জন্য উন্মুক্তের নির্দেশ নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ আতঙ্কিত হবেন না, করোনার মতো হামও কন্ট্রোলে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ফরিদপুরে বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক টাঙ্গাইল সখীপুরে মা হত্যা কারী সেই ছেলে গ্রেফতার তেল সংকটে সেচ বন্ধ: পাহাড়ের কৃষিতে ফসলহানির শঙ্কা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে আওয়ামী সরকারের সচিব উপ-সচিবদের দুর্নীতির মিডিয়াম্যান ফায়ার ফাইটার সাদ্দাম ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত ইনজুরি থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল স্বৈরাচারের প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন এবার ফায়ার সার্ভিসে পিরটালক পদ বাগালেন শাহবাগে ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক আহত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস দুবাই মেরিনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ হামের ভয়াবহ প্রাদুর্ভাব, চ্যালেঞ্জের মুখে হাসপাতালের সেবা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৬

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৬
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টার:
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ৪৮ জনের মতো রোগী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এছাড়া দুর্ঘটনায় আহত ও দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু। হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭ উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ৩ প্লাটুন বিজিবি। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দগ্ধদের দেখতে হাসপাতালে এসেছেন ৪ উপদেষ্টা- ফাওজুল কবির, রিজওয়ানা হাসান, মোস্তফা সারওয়ার ফারুকী এবং আদিলুর রহমান। বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মেট্রোরেলে বহন করার জন্য নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে: পুলিশ সদর দফতর

বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। দুপুর সাড়ে ৩টায় সময় সংবাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংবাদদাতা হায়দার আলী জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অন্তত ৬০ জনকে বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বার্তা:
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।
আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি।
সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত হয়েছেন। বিকেল পৌনে ৪টার দিকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পোস্ট: ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, উত্তরার হাসপাতালগুলোতে রক্ত লাগবে। রক্তদানে আগ্রহীরা এই হাসপাতালগুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন। বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াতের সর্বস্তরের জনশক্তি, এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশ গ্রহণ, আহতদের চিকিৎসা সেবায় সর্বাত্মক সহায়তা করতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান আহবান জানিয়েছেন। উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অন্তত ২৫ জনকে বার্ন ইন্সটিটিউটে নেয়া হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন। মিজানুর রহমান নামে মাইলস্টোন কলেজের একজন কর্মকর্তা সময় সংবাদকে জানান, কলেজ এরিয়ার মাঝে বিমানটি পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। এতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এছাড়া অনেক হতাহত হয়েছেন বলেও জানিয়েছেন। আইএসপিআর জানিয়েছে, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে। মানুষজনকে ছোটাছোটি করতেও দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত হতে পারেনি সময় সংবাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে। ঘটনার সময় শিক্ষার্থী এবং কর্মচারীরা সেখানে ছিলেন। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অনেক অভিভাবক স্কুলের সামনে ছিলেন। তারাও উদ্বিগ্ন হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বহিষ্কৃত যুবলীগ নেতা পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার

  এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই যুবলীগ নেতার নাম মনোয়ার হোসেন মিন্টু। ১ নং চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সোমবার (১৯ জুন) জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম উপজেলার ভাউলাগঞ্জ বাজার থেকে আনুমানিক সন্ধ্যা ৭টায় মিন্টুকে গ্রেফতার করে। দেবীগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গত ৩ জুন (শনিবার) দেবীগঞ্জ থানায় রুনা লায়লা নামে এক নারী তার মেয়ের অশ্লীল ছবি ভাউলাগঞ্জ বাজারে বিভিন্ন ব্যক্তির ফোনে ও কম্পিউটারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে অজ্ঞাত ব্যক্তির নামে এজাহার দায়ের করেন। ওইদিনই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এজাহারটি রেকর্ডভুক্ত করা হয়। যার মামলা নং-৮৫। মামলাটি পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) নিকট হস্তান্তর করা হয়। সেই মামলায় ডিবি’র উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম গতকাল সোমবার মিন্টুকে গ্রেফতার করেন।

আরও পড়ুন
language Change