তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু ঝিনাইগাতী আইনশৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী কেশবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান বদরপুর ইউনিয়ন পরিষদের নতুন বাজেট ঘোষণা! শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কিউবা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত মহানন্দা ব্যাটেলিয়ন  বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বটিয়াঘাটায় পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার রংপুরে উপজেলায় পাগলাপীরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন: নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবিতে বিক্ষোভ ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার বরগুনায় মাথাবিহীন মরদেহ উদ্ধার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

যাত্রাবাড়ী- থেকে বিভিন্ন রোডে লেগুনায় চাঁদাবাজি সবাইকে ‘ম্যানেজ’ করে চাঁদাবাজি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার
প্রভাবশালীদের নাম ভাঙিয়ে টাকা নিচ্ছে পলাশ, বাচ্চু, মনির ও নান্টু বাহিন্।ী অসহায় লেগুনার মালিক চালকেরা, ভোগান্তি যাত্রীদেরও। মাসে অর্ধকোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ। প্রভাবশালীদের নাম ভাঙিয়ে টাকা নিচ্ছে এ বাহিনী’। অসহায় লেগুনার মালিক চালকেরা, ভোগান্তি যাত্রীদেরও। মাসে অর্ধকোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ।
যাত্রাবাড়ী থানার সামনে প্রধান সড়কের প্রায় অর্ধেক আর পিছনের অর্ধেক দখল করে রাখা হয় শতাধিক লেগুনা। যেগুলো যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোড আর স্টাফ কোয়াটার হয়ে বরপা পর্যন্ত চলাচল করে। আর এই সুযোগ কাজে লাগিয়ে এখান থেকে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকা চাঁদা নিচ্ছে স্থানীয় প্রভাবশালী একটি গোষ্ঠী। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের ‘ম্যানেজ’ করেই চলছে বেপরোয়া চাঁদাবাজি। চক্রটির কাছে অসহায় হয়ে পড়েছে লেগুনার চালক ও মালিকেরা। ফলে চাঁদার টাকা পুষিয়ে নিতে নানা বাহানায় মাঝেমধ্যেই বাড়িয়ে দিচ্ছেন লেগুনার ভাড়া। হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই রোডে প্রতিদিন প্রায় আড়াই শ লেগুনা চলাচল করে। পাঁচ কিলোমিটার রাস্তার জনপ্রতি ভাড়া ২০ টাকা। প্রতি গাড়ি থেকে প্রতিদিন চাঁদা নেওয়া হচ্ছে প্রায় ৭০০ টাকা করে। সরকারি দলের নাম ভাঙিয়ে এই চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন পলাশ,বাচ্চু, মনির ও নান্টু নামের কয়েকজন। এমনকি চাঁদার মধ্যেও আছে নানা খাত। পলাশ,বাচ্চু, মনির ও নান্টুর নামে ওঠে ৪৮০ টাকা, ম্যাজিস্ট্রেটের দোহাই দিয়ে এর সঙ্গে যোগ হয় ১০০ টাকা, এ ছাড়া লাইনম্যানদের কথা বলে দিনে রাতে দুইবারে ৬০ টাকা করে নেওয়া হয়। এর বাইরেও আছে বিশেষ চাঁদা, যে হিসেবে প্রতি মাসে আলাদা ১ হাজার টাকা করে দিতে হয় মালিকদের। লেগুনাচালক জাকির অভিযোগ করে বলেন, ‘চাঁদা তো দিতেই হয়। পাশাপাশি মালিকের জমা আর তেল খরচ দিয়ে আমার ও হেলপারের বেতন তেমন একটা থাকে না। কী আর করুম ভাই, পেটের দায়ে তো কাম করতেই হইব।’
ইমরুল কায়েস নামে যাত্রাবাড়ীর এক ব্যবসায়ী বলেন, ‘শুনেছি চাঁদার টাকা বাড়লে লেগুনাচালকেরা মাঝেমধ্যে ৫ টাকা করে ভাড়া বাড়িয়ে দেন। আমার বাসা রায়েরবাগ। আমাকেও কয়েক দিন বেশি দিতে হইছে। কামাল নামের আরেক যাত্রী বলেন, ‘চাঁদার টাকা যদি দিতে না হইত তবে তো বর্তমানে ২০ টাকার ভাড়াও ১৫ টাকা নিতে পারত। চাঁদার জন্যই তো তারা বেশিই রাখে। আপনারা চাঁদার টাকার ভাগ পাচ্ছেন, এই অভিযোগ নিয়ে জানতে চাইলে যাত্রাবাড়ীর দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বলেন, ‘এগুলো কথার কথা। চাঁদা নেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা কয়েকবার চাঁদাবাজদের সরিয়েও দিয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন লেগুনাচালকের অভিযোগ, চাঁদা আদায়ে পলাশ,বাচ্চু, মনির ও নান্টুর সহযোগী বাহার, মিজান, আরিফ ও রাসেল নামে আরও কয়েকজন। তা ছাড়া আগে সাবেক সাংসদ হাবিবুর রহমান মোল্লার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করত একটি গোষ্ঠী। তিনি মারা যাওয়ার পর উপনির্বাচনে সংসদ সদস্য হন কাজী মনিরুল ইসলাম মনু। এরপর বন্ধ থাকে চাঁদাবাজি। কিন্তু দুই মাস পর ফের মালিক-চালকদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করে নিচ্ছে পলাশ,বাচ্চু, মনির ও নান্টু বাহিনী। আরেক লেগুনাচালক বলেন, ‘পলাশ কখনো স্বেচ্ছাসেবক লীগ, কখনো আবার ছাত্রলীগ, এমন পরিচয় দিয়ে চাঁদা তুলে নিচ্ছে। যে কারণে কেউ বাধা দেয় না। তা ছাড়া এখানে চালক-মালিকেরা কিছুই না। কার গাড়ি চলবে আর কারটা চলবে না, সবই ঠিক করে দেয় পলাশ। এ প্রসঙ্গে ওয়ারী জোনের ডিসি জানান, ‘এই চাঁদাবাজদের সঙ্গে প্রশাসনের কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া তদন্ত করে চাঁদাবাজদের বিরুদ্ধেও অভিযান দেওয়া হবে। সার্বিক বিষয়ে ঢাকা-৫ আসনের সাংসদ কাজী মনিরুল ইসলাম মনু বলেন, ‘আমার নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে অনেক আগেই আমি প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি। এরা আওয়ামী লীগেরও কেউ না। অঙ্গসংগঠনেরও যদি কেউ থাকে আমি পুলিশকে বলব ব্যবস্থা নিতে। আমি এদের কোনোভাবে চিনিও না।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাবা হার্ট অ্যাটাকে ছেলে ক্যান্সারে মর্মান্তিক বিদায় একই পরিবারের দুই প্রাণের

বাবা হার্ট অ্যাটাকে ছেলে ক্যান্সারে মর্মান্তিক বিদায় একই পরিবারের দুই প্রাণের

নেত্রকোনা সংবাদদাতা: একদিকে ছেলের ফুসফুস ক্যান্সার, অন্যদিকে অর্থ সংকট—এই দুশ্চিন্তাই এক অসহায় বাবার জীবন কেড়ে নিল। আর বাবার মৃত্যুর মাত্র কয়েকদিন পরই বিনা চিকিৎসায় থেমে গেল মেধাবী কলেজছাত্র সোহান হোসেনের জীবন। নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ মোরসালিন হোসেন সোহান (১৯) দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা মোঃ সোবাহান হোসেন চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসীর সহায়তায় সোহানকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঢাকায় নেওয়ার পথেই সোহান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভাব আর অসহায়তার সঙ্গে লড়াই করতে করতে শেষপর্যন্ত

আরও পড়ুন
language Change