তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক কেশবপুরে মৎস্য ঘেরে শিক্ষকের লাশ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ হাজার রোগী রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ-প্রতিমন্ত্রী শাহে আলম শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা রূপসা-মোংলা মহাসড়কে প্রাণ গেল নারীর দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে আমরা এখন তিনজন বিয়ের মাস কাটতে না কাটতেই সুখবর লালবাগ দেলোয়ার হোসেন খেলার মাঠ সবার জন্য উন্মুক্তের নির্দেশ নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ আতঙ্কিত হবেন না, করোনার মতো হামও কন্ট্রোলে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ফরিদপুরে বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক টাঙ্গাইল সখীপুরে মা হত্যা কারী সেই ছেলে গ্রেফতার তেল সংকটে সেচ বন্ধ: পাহাড়ের কৃষিতে ফসলহানির শঙ্কা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে আওয়ামী সরকারের সচিব উপ-সচিবদের দুর্নীতির মিডিয়াম্যান ফায়ার ফাইটার সাদ্দাম ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত ইনজুরি থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল স্বৈরাচারের প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন এবার ফায়ার সার্ভিসে পিরটালক পদ বাগালেন শাহবাগে ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক আহত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস দুবাই মেরিনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ হামের ভয়াবহ প্রাদুর্ভাব, চ্যালেঞ্জের মুখে হাসপাতালের সেবা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

জোয়ারের পানিতে ২০ গ্রাম প্লাবিত বেড়িবাঁধ না থাকায় ব্যাপক ক্ষতি

জোয়ারের পানিতে ২০ গ্রাম প্লাবিত বেড়িবাঁধ না থাকায় ব্যাপক ক্ষতি
পাঠক সংখ্যা
638

পিরোজপুর সংবাদদাতা:

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা পিরোজপুরের ইন্দুরকানীর নদীতীরবর্তী এলাকাগুলোতে অস্বাভাবিক উচ্চতায় জোয়ার দেখা দিয়েছে। এতে উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। ফসল পানির নিচে তলিয়ে গেছে, দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবার। টেকসই বেড়িবাঁধ না থাকায় দীর্ঘদিন ধরে দুর্যোগে ক্ষতির মাত্রা প্রতিবারই ভয়াবহ আকার ধারণ করছে।

সরেজমিনে দেখা গেছে, বলেশ্বর ও কঁচা নদীর তীরবর্তী ইন্দুরকানী, পাড়েরহাট, বালিপাড়া, টগড়া, চাড়াখালী, কালাইয়া, ঢেপসাবুনিয়া, সাঈদখালী, চরবলেশ্বর, সাঈদখালী চর, কলারন, চন্ডিপুর, সেউতিবাড়িয়া, উত্তর ভবানীপুর, গাবগাছিয়া, পত্তাশী ও চরনি পত্তাশীসহ অন্তত ২০টির বেশি গ্রাম অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বাড়ি-ঘরে পানি ঢুকে রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। পানিতে ডুবে গেছে রাস্তাঘাট।অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে।

উত্তর ভবানীপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান জানান, মাঠে পানি আটকে তার বীজতলা নষ্ট হয়ে গেছে। এখন পানি না নামলে নতুন করে বীজতলা করা যাচ্ছে না। উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান জানান জোয়ারের পানিতে উপজেলার আশি শতাংশ আমনের বীজতলা প্লাবিত রয়েছে। পানি না নামা পর্যন্ত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়।

স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের অভিযোগ, নদীতীর সংরক্ষণের জন্য কোনো টেকসই বেড়িবাঁধ না থাকায় বছরের পর বছর এমন দুর্যোগে পড়ছে মানুষ। বালির বস্তা ও কাঁচা মাটি দিয়ে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও তা দীর্ঘস্থায়ী সমাধান নয়। পাড়েরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন স্লুইসগেট না থাকায় টগড়া, টেংড়াখালি ও লাহুড়ি গ্রাম প্লাবিত হয়েছে। টগড়ায় যে বেড়িবাঁধ করা হয়েছে তা ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে টেকসই বেড়িবাঁধ প্রয়োজন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বা এলজিইডি’র পক্ষ থেকে এ অঞ্চলে নদীতীর সংরক্ষণের জন্য এখনও কোনো বড় প্রকল্প নেওয়া হয়নি। বরাদ্দের অভাবে এ অঞ্চলের মানুষ যুগের পর যুগ ধরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন্দুরকানী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন তালুকদার বলেন নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করেছি। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুত রয়েছে। তা ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিতরণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এলিট গ্রাহকদের জন্য ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’

এলিট গ্রাহকদের জন্য ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’

নিজস্ব প্রতিবেদকঃ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে একসঙ্গে নিয়ে রবি আজিয়াটা পিএলসি আয়োজন করেছে ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’। রবি এলিট গ্রাহকদের জীবনযাত্রায় আরো উন্নত অভিজ্ঞতা দিতে আয়োজিত এই ফেস্টে প্রচলিত অফারের বাইরেও থাকছে প্রিমিয়াম সুবিধা, নির্বাচিত ডিল ও নানা আয়োজন, যা পাওয়া যাবে ফ্যাশন, লাইফস্টাইল, ট্রাভেল, ডাইনিং এবং ওয়েলনেসের মতো ক্যাটাগরিতে। এ বছরের সুপার ফেস্টে লাইফস্টাইল, হসপিটালিটি, হেলথকেয়ার, অটোমোটিভ ও ফ্যাশন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়সহ দেয়া হচ্ছে নানা বিশেষ অফার। একাধিক বিশেষ সুবিধা যুক্ত হয়েছে। আগামী দুই সপ্তাহ রবি’র ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধারাবাহিকভাবে এসব অফার পাওয়া যাবে, যাতে এলিট সদস্যরা আরও সহজে ও সুবিধাজনকভাবে সেবা নিতে পারেন। অনুষ্ঠানে চলমান সহযোগিতার স্বীকৃতি হিসেবে অংশীদার প্রতিষ্ঠানগুলোকে স্মারক ক্রেস্ট ও সম্মাননা উপহার প্রদান করে রবি। বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার

আরও পড়ুন
language Change