তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

পুলিশ ক্লিয়ারেন্স পেতে ঘুষ দাবি

পুলিশ ক্লিয়ারেন্স পেতে ঘুষ দাবি অভিযুক্ত পুলিশ সদস্য প্রত্যাহার
পাঠক সংখ্যা
638

মাদারীপুর সংবাদদাতা:

মাদারীপুরের ডাসারে পুলিশ ক্লিয়ারেন্স পেতে ২৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগে কালকিনি থানার কম্পিউটার অপারেটরের দায়িত্বে থাকা সোহেল খান নামে এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাতে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায় এক যুবক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য যোগাযোগ করলে অভিযুক্ত সোহেল খান তার কাছে ২৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে সার্টিফিকেট দেওয়া হবে না বলে জানান। পরে ওই যুবক বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানালে ঘটনা প্রকাশ্যে আসে।

নাম প্রকাশ না করে ভুক্তভোগী যুবক জানান, তার পাসপোর্টে থানার ঠিকানা কালকিনি ও জাতীয় পরিচয়পত্রে থানা দেওয়া ডাসার। তিনি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন। কয়েক দফা পুলিশ সুপারের কার্যালয় ও ডাসার থানায় গিয়েও সেবা পাননি। পরে তিনি কালকিনি থানায় যান। কালকিনি থানার কম্পিউটার অপারেটর সোহেল খানের সঙ্গে যোগাযোগ করেন।

পরে তিনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার নিশ্চয়তা দেন। এজন্য পুলিশের এই সদস্যকে ২৫ হাজার টাকা দিতে হবে বলে জানান। পরে ৫ হাজার টাকা পুলিশ সদস্য সোহেলকে দেন ভুক্তভোগী যুবক। ১ জুলাই অনলাইনে আবেদন করে ১৫ দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হবে বলে জানান সোহেল। গত ২০ জুলাই মাদারীপুর পুলিশ সুপার কার্যালয় থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণ করেন এই ভুক্তভোগী।

বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানানো হলে বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়। এরপরই নড়েচড়ে বসে জেলা পুলিশ। পরে অভিযুক্ত সোহেল খানকে ক্লোজড করা হয়। কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, পুলিশ ক্লিয়ারেন্সে এক ব্যক্তির কাছে কনস্টেবল সোহেল খান টাকা দাবি করার অভিযোগ উঠলে পুলিশ সুপার তাৎক্ষণিক অভিযুক্তকে পুলিশ লাইন্সে সংযুক্তির আদেশ দেন। সেই হিসেবে সোহেল খানকে ক্লোজড করা হয়েছে। সেই সঙ্গে ওই ঘটনায় তিনি জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আ’লীগের সাংগঠনিক সম্পাদকসহ চার নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি, ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিম মো. মাহবুব আলম, কোতোয়ালি থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগর ও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক তানজিম রহমান আকাশ দেওয়ান। ডিবি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরাকে গ্রেপ্তার করে ডিবির ওয়ারী বিভাগের একটি দল। অন্যদিকে ডিবির লালবাগ বিভাগের একটি দল রাত ১০টার দিকে কোতোয়ালি এলাকা থেকে মাহবুব আলমকে গ্রেপ্তার করে। এর ঘণ্টাখানেক পর ইসলামপুর এলাকা থেকে সাইফুল

আরও পড়ুন
language Change