তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আবারও নারীঘটিত কেলেঙ্কারিতে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সানভীর

আবারও নারীঘটিত কেলেঙ্কারিতে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সানভীর
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রিয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ আবারও নারী কেলেঙ্কারির ঘটনায় আলোচনায় এসেছে। এবার অভিযোগের তীর উঠেছে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীরের দিকে। সম্প্রতি অভিনেত্রী ইশরাত জাহান রীতিকা এক ভিডিও বার্তায় সানভীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি অব্যবস্থাপনা ও হুমকির শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

রীতিকার দাবি, তিনি এক বছরের বেশি সময় ধরে সানভীরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন এবং বর্তমানে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সম্পর্কের শুরুতে সানভীর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন তিনি সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন এবং রীতিকার খোঁজখবর না নিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন।

ভিডিও বার্তায় রীতিকা আরও জানান যে, হঠাৎ একটি ভিডিও কলে তিনি সানভীরকে অন্য এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর তিনি সানভীরের বাসায় গেলে তার ওপর হামলা চালানো হয়। রীতিকা অভিযোগ করেন, “আমি অন্তঃসত্ত্বা অবস্থায় তার বাসায় গেলে তার বাবা, মা, বডিগার্ড, দারোয়ান ও গৃহকর্মীরা আমাকে মারধর করে, চুল ধরে টেনে বের করে দেয়, এমনকি পেটে লাথিও মারা হয়। আমার চালককেও তারা মারধর করে।”

তিনি আরও বলেন, ঘটনার ভিডিও ধারণ করে তাকে হুমকি দেওয়া হয়েছে যেন তিনি মুখ না খোলেন। রীতিকা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “আমার যদি কিছু হয়, তাহলে এর জন্য দায়ী থাকবে সাফিয়াত সোবহান সানভীর, তার বাবা-মা এবং বসুন্ধরা গ্রুপ।”

নির্যাতনের ঘটনা প্রসঙ্গে রীতিকা জানান, সানভীরের প্রতি রাতে দুজন মেয়ে প্রয়োজন হয় এবং এই মেয়েদের যোগান দেন ‘অনু’ নামের এক নারী। রীতিকা আরও উল্লেখ করেন যে, অনু যাত্রাবাড়ী থেকে ৩ হাজার টাকায় যৌনকর্মীও এনেছেন সানভীরের জন্য। পঞ্চম শ্রেণি পাশ করা এই অনু এখন সানভীরকে ব্যবহার করে ফ্ল্যাট ও গাড়ির মালিক হয়েছেন। তিনি এখন ২৪ লাখ টাকার প্রিমিও গাড়ি ব্যবহার করেন।

এদিকে, ২০২১ সালে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের অন্য ছেলে সায়েম সোবহান আনভীর কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া হত্যা মামলার সূত্রে আলোচনায় আসেন। ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। মুনিয়ার পরিবার অভিযোগ করে, আনভীর বিয়ের প্রলোভন দেখিয়ে মুনিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং পরে হুমকি দিয়ে সম্পর্ক থেকে সরে আসেন, যা মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচিত করে। মুনিয়ার ফ্ল্যাট থেকে ছয়টি ডায়েরি ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ। তদন্তে সিসিটিভি ফুটেজে আনভীরের উপস্থিতিও উঠে আসে।

বসুন্ধরা পরিবারের আরেক সদস্য, ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীরের বিরুদ্ধেও বিভিন্ন সময় নারীঘটিত বিতর্কের অভিযোগ উঠেছে। একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। জানা গেছে, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের সঙ্গে বিক্রমপুরের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। এছাড়াও সূত্র জানিয়েছে, ইংরেজি মাধ্যমে পড়া শিক্ষার্থীদের সঙ্গেও তার অবৈধ সম্পর্ক রয়েছে।

২০২৩ সালের ৩০ এপ্রিল আরাফা প্রধান মিথিলা নামের এক কিশোরীকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে ধর্ষণের পর মারধর করে আটকে রেখে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছিল বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীরের বিরুদ্ধে। পরবর্তীতে পুলিশের সহায়তায় মেয়েটি উদ্ধার হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। একটি নামমাত্র মামলা দায়ের করে এত বড় স্পর্শকাতর ঘটনা ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ আছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খাগড়াছড়িতে ইটভাটার রাক্ষুসেদের থাবায় ৪ সাংবাদিক কারাগারে!

  নিজস্ব প্রতিবেদক- খাগড়াছড়ি দিঘিনালা উপজেলায় হাইকোর্টের নির্দেশনায় বন্ধ করে দেওয়া (ফোর বিএম অবৈধ ইট ভাটা) প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কার্যক্রম চালাচ্ছিলেন অভিযোগ পেয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে ৪ সাংবাদিকে সদর থানায় চাঁদাবাজির মামলা দিয়ে জেল হাজতে পাঠালেন বন্ধ করে দেওয়া অবৈধ ইট ভাটার মালিক কথিত সাংবাদিক মোঃ আলমগীর হেসেন। পুলিশ ইট ভাটার বৈধতা আছে কিনা তা যাচাই টুকু করার চেষ্টা করেনি! যাচাই ছাড়াই গ্রেফতার করে মামলা নিলেন নিয়ে ০৪ জনকে গ্রেফতার দেখিয়ে, ০৭ জনকে এজাহার ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে মামলা নেন খাগড়াছিড়ি সদর থানা পুলিশ। গত জানুয়ারি মাসেই হাইকোর্টের নির্দেশে যখন ফেব্ররুয়ারি মাসেই সরকারিভাবে অভিযান চালিয়ে যখন বন্ধ করে দিয়েছেন তখন সেই ইট ভাটায় চাঁদাবাজির অভিযোগ উঠতে পারে কি? গত ০৫ জানুয়ারি ২০২৫ইং তারিখ পার্বত্য তিন জেলার

আরও পড়ুন
language Change