তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যাস্ত চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী  নোয়াখালীর পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে নোয়াখালীতে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাসেল উপকূলের ঢাল হিসেবে মোংলায় নবলোক পরিষদের বৃক্ষরোপণ উদ্যোগ বিশ্ব বাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা আমতলীতে ভূমি জরিপে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা বাবা খাদ্য অধিদপ্তরের এস. এম. কায়ছার আলীকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিনের যত অবৈধ সম্পদ নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক

পিরোজপুরের সুনীল হালদারের ‘অবৈধ চাপে’ মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তারা অতিষ্ঠ!

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদক
“আমি মন্ত্রীর লোক,আমার ‘চাপ’ আপনি সামলাতে পারবেন না। আমার কথামত কাজ না করলে বিপদে পড়বেন। আপনাকে খাগড়াছড়ি না হয় বান্দরবান বদলী করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরে আমি যা বলি তাইই হয়। এখন ভেবে দেখেন, আমার কথামত কাজ করবেন না বদলী হবেন।” এতা গেলো বদলীর হুমকি । এর বাইরেও রয়েছে অরো ভয়ংকর তৎপরতা। তিনি প্রায়ই মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের পিডির কাছে ঠিকাদারী কাজ দাবী করেন। ঠিকাদারদের পক্ষে তদবীরও করেন। এমন কি এই দুই অধিদপ্তরের মহাপরিচালকদের কাছেও নানা তদবীর নিয়ে হাজির হন। কখনো কখনো ল্যান্ড ফোনে বা মোবাইল ফোনে অনৈতিক দাবীও জানান। তার এই অনৈতিক ‘চাপে’ মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন । বাধগ্রস্থ হচ্ছে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ। কে এই মহাক্ষমতাধর ব্যক্তি? কি তার পরিচয়? তিনি কি আদৌ মন্ত্রীর একান্ত লোক? নাকি সবই তার মুখের ফাঁকা বুলি? নাকি মন্ত্রীর সুনাম ক্ষুন্ন করতে তিনি কোন বিশেষ মিশনে নেমেছেন? এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে।
এই ব্যক্তির সম্পর্কে খোঁজখবর নিয়ে জানাগেছে, তিনি পিরোজপুর জেলার বাসিন্দা। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা বলে দাবী করে থাকেন। পিরোজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এর এপিএস বলেও পরিচয় দেন। যদিও সরকারি প্রজ্ঞাপনে এমন কোন পদের অনুমোদন নেই। তার ফেসবুকের প্রোফাইলে দেখা যায় তিনি জেএসবি সোনাক্ষী এগ্রোবেজ এর ব্যবস্থাপনা পরিচালক। তাই তিনি নিজেকে কখনো কখনো শিল্পপতি বলেও দাবী করেন। তিনি প্রচার করেন যে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট স.ম রেজাউল করিম তার পকেটের লোক। তিনি যা বলেন মন্ত্রী তাইই করেন। বিনিময়ে তিনি মন্ত্রীর জন্য সংখ্যালঘু ভোট ব্যাংক তৈরী করছেন। মন্ত্রীর বাসা ও অফিসে নাকি তার অবাধ যাতাওয়াত রয়েছে। আর সে কারণেই তিনি বিশেষভাবে পাওয়ারফুল। আবার কোথাও কোথাও তিনি নিজেকে পিরোজপুর জেলা আওয়ামী লীগ,যুবলীগ ও স্বেচ্চাসেবক লীগের নেতা বলেও পরিচয় দিয়ে প্রভাব খাঁটিয়ে থাকেন।
এই ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালকরা। তারা জানান, মন্ত্রী মহোদয়ের নাম ভাঙিয়ে এই ব্যক্তি প্রায় তাদের ওপর অনৈতিক ‘চাপ’ সৃষ্টি করছেন। তার কথা মত কাজ না করলে নানা প্রকার ভয় দেখাচ্ছেন। এমন কি বদলী ও চাকরী খেয়ে ফেলারও হুমকি দিচ্ছেন। হুটহাট করে বিনা পারমিশনে অফিসাদের রুমে ঢুকে সরকারি কাজে ব্যাঘাত সৃষ্টি করছেন। তার এই অত্যাচার সাম্প্রতিক সময়ে সীমা অতিক্রম করেছে। এর একটা বিহিত হওয়া দরকার।
বছরখনেক ধরে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের পিডি ডা: জসিম,ডা: জাহাংগীর,ডা: কবীর,ডা: রাহাত,ডিপিপি ডা: দীপ্র,ডা: মুস্তানুর,ডা: রব্বানী ও সার্বক্ষণিকভাবে পরিচালক প্রশাসন ডা: ইমদাদুল হক তালুকদারকে মন্ত্রীর ভয় দেখিয়ে বিভিন্ন অবৈধ কাজ করতে বাধ্য করেছেন। এ ছাড়া মৎস্য অধিদপ্তরের একাধিক প্রকল্প পরিচালকের ওপর চাপ প্রয়োগ করে অনেক অনৈতিক দাবী হাসিল করেছেন। এ পথে তিনি এখন কোটিপতি বনেগেছেন। সে সব টাকা হন্ডি মাধ্যমে ভারতে পাচারও করেছেন বলে এলাকায় প্রচার রয়েছে।
এ দিকে স্থানীয় এলাকাবাসী জানান, মন্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে সুনীল হালদার মাত্র দুই বছরেই কোটপতি বনে গেছেন। তিনি এখন পিরোজপুরের অসীম ক্ষমতাধর নেতা। তাকে ডিসি এসপিও সমীহ করে চলেন। মন্ত্রী এলাকায় এলে তিনি সব সময় ডানে বামে থাকেন। তার প্রভাবের কাছে জেলা আওয়ামী লীগের অন্যন্য নেতারা চুপসে থাকেন। এত যে আওয়ামী লীগ ও মন্ত্রীর ইমেজের কত বড় ক্ষতি হচ্ছে তা কেউ ঠাহর করতে পারছেন না। এ বিষয়ে মন্ত্রীর আরো সতর্ক হওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।
তার সম্পর্কে জানার জন্য পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি এ কে এম এ আওয়াল এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুনীল হালদার পিরোজপুর জেলা আওয়ামী লীগের কোন পদে নেই।
এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট স. ম. রেজাউল করিম এর বক্তব্য নেওয়ার জন্য তার মুঠো ফোনে কথা বললে তিনি বলেন ,আমি এখন পিরোজপুরে মিটিং আছি। আপনি পরে কথা বলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুনীল হালদার মুঠোফোনে জানান, আমি পিরোজপুর জেলা আওয়ামী লীগের কোন পদে নেই। উপজেলা ভাইস চেয়ারম্যান এর এপিএস এর দায়িত্ব পালন করি। মন্ত্রী মহোদয় আমার শ্রদ্ধেয় নেতা। আমি তার একজন কর্মী মাত্র। এলাকার উন্নয়নের জন্য তার বাসা ও অফিসে যাই তবে তার নাম ভাঙিয়ে আমি কোন সুযোগ সুবিধা নেই না । মন্ত্রীর মহোদয়ের নাম ব্যবহার করে কোন সরকারি কর্মকর্তাকে হুমকি ধামকি দেওয়ার প্রশ্নই ওঠেনা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মানবিক জনকল্যাণ মহিমার উজ্জ্বল দৃষ্টান্তে ভিডিপি জসিম উদ্দিন

মানবিক জনকল্যাণ মহিমার উজ্জ্বল দৃষ্টান্তে ভিডিপি জসিম উদ্দিন

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বাংলাদেশ আনসার ও ভিডিপির ইউনিয়ন দলনেতা মোঃ জসিম উদ্দিন সামাজিক সেবার মাধ্যমে এলাকায় এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন। তিনি নিজের উদ্যোগ ও ব্যক্তিগত খরচে ২নং চেঙ্গি ইউনিয়ন থেকে ১নং লোগাং ইউনিয়নে স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে একটি সাকু নির্মাণ করে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করেছেন। সাধারণ মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এই জনদরদী ব্যক্তি শুধু সেতু নির্মাণেই সীমাবদ্ধ থাকেননি। একই ইউনিয়নের আনসার কোম্পানি কমান্ডার জমীর উদ্দিনও এই সামাজিক কাজে তার সহযাত্রী হিসেবে পাশে দাঁড়িয়েছেন। মোঃ জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। তিনি একজন পরোপকারী ও সমাজসেবক হিসেবে সমাজে সুপরিচিত। কৃষিকাজের পাশাপাশি তিনি নিয়মিতভাবে অসচ্ছল পরিবারকে সহায়তা করেন, চিকিৎসা সহায়তা ও শিক্ষার্থীদের

আরও পড়ুন
language Change