তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ ভবনের নিরাপত্তায় ড্রোন ব্যবহার করবে ইসি চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান বিআরটিএ কর্মকর্তা সৌরভ সাহার নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

তীব্র স্রোতে ভেঙে পড়লো পাটুরিয়া লঞ্চঘাটের জেটি

তীব্র স্রোতে ভেঙে পড়লো পাটুরিয়া লঞ্চঘাটের জেটি
পাঠক সংখ্যা
638

মানিকগঞ্জ সংবাদদাতা:

মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া লঞ্চঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে একটি জেটি ভেঙে পড়েছে। অপর জেটিও ঝুঁকিপূর্ণ অবস্থায়। এতে করে প্রতিদিন হাজারো যাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করতে হচ্ছে। পাটুরিয়া লঞ্চঘাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন এই পথ ব্যবহার করে হাজার হাজার যাত্রী ও যানবাহন পদ্মা নদী পাড়ি দেন। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে এই সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। এবারও যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় এমনটি হয়েছে।

পাটুরিয়া ঘাট এলাকার মো. লাভলু মিয়া বলেন, প্রতি বছর বর্ষা এলেই লঞ্চঘাটের এই অবস্থা হয়। মানুষের যাতায়াতে অনেক সমস্যা হয়। তবুও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। পাটুরিয়া ঘাটের পাশের গ্রাম নালীর বাসিন্দা সুজন মীর বলেন, আজ দেখলাম লঞ্চঘাটের একটি জেটি ভেঙে নদীতে পড়ে আছে। আরেকটি জেটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। যদি ওই জেটিটাও ভেঙে যায় মানুষ আর যাতায়াত করতে পারবে না। পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্নালাল নন্দী বলেন, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে জেটির খুঁটির নিচের মাটি সরে যাচ্ছে। এতে করে দুটি জেটির মধ্যে একটি সম্পূর্ণ ভেঙে পড়ে। অপরর অবস্থাও নাজুক। এখনই ব্যবস্থা না নিলে সেটিও যে কোনো সময় ভেঙে পড়তে পারে।

বিআইডব্লিউটিএ’র আরিচা নদী বন্দরের উপ-পরিচালক মো. সেলিম শেখ বলেন ঘটনাটি আমরা জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এরই মধ্যে আমাদের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। যেহেতু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ তাই যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিকল্প ব্যবস্থা হিসেবে লঞ্চঘাটকে আমরা আমাদের রিজার্ভ ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন বর্ষা মৌসুম চলায় জেটিগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব নয়। আপাতত সেগুলো উদ্ধার করে সংরক্ষণ করা হবে। বর্ষা শেষে উপযোগী পরিবেশ তৈরি হলে জেটিগুলো স্থায়ীভাবে মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বুধবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

বুধবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদকঃ ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল বুধবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। একই কারণে দেশের প্রধান দুই পুঁজিবাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই-এদিন লেনদেন বন্ধ রাখবে। বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হিসেবে নির্ধারিত। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা এবং বার্ষিক হিসাবনিকাশ সম্পন্ন করার লক্ষ্যে এ ছুটি পালন করা হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংকের সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকে। তবে এ সময় ব্যাংকের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম চালু থাকে। হিসাব মিলানোর প্রয়োজনে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকলেও গ্রাহকদের কোনো লেনদেন সম্পন্ন করা হয় না। এ ছাড়া ব্যাংক হলিডেতে

আরও পড়ুন
language Change