তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন

তীব্র স্রোতে ভেঙে পড়লো পাটুরিয়া লঞ্চঘাটের জেটি

তীব্র স্রোতে ভেঙে পড়লো পাটুরিয়া লঞ্চঘাটের জেটি
পাঠক সংখ্যা
638

মানিকগঞ্জ সংবাদদাতা:

মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া লঞ্চঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে একটি জেটি ভেঙে পড়েছে। অপর জেটিও ঝুঁকিপূর্ণ অবস্থায়। এতে করে প্রতিদিন হাজারো যাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করতে হচ্ছে। পাটুরিয়া লঞ্চঘাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন এই পথ ব্যবহার করে হাজার হাজার যাত্রী ও যানবাহন পদ্মা নদী পাড়ি দেন। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে এই সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। এবারও যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় এমনটি হয়েছে।

পাটুরিয়া ঘাট এলাকার মো. লাভলু মিয়া বলেন, প্রতি বছর বর্ষা এলেই লঞ্চঘাটের এই অবস্থা হয়। মানুষের যাতায়াতে অনেক সমস্যা হয়। তবুও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। পাটুরিয়া ঘাটের পাশের গ্রাম নালীর বাসিন্দা সুজন মীর বলেন, আজ দেখলাম লঞ্চঘাটের একটি জেটি ভেঙে নদীতে পড়ে আছে। আরেকটি জেটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। যদি ওই জেটিটাও ভেঙে যায় মানুষ আর যাতায়াত করতে পারবে না। পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্নালাল নন্দী বলেন, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে জেটির খুঁটির নিচের মাটি সরে যাচ্ছে। এতে করে দুটি জেটির মধ্যে একটি সম্পূর্ণ ভেঙে পড়ে। অপরর অবস্থাও নাজুক। এখনই ব্যবস্থা না নিলে সেটিও যে কোনো সময় ভেঙে পড়তে পারে।

বিআইডব্লিউটিএ’র আরিচা নদী বন্দরের উপ-পরিচালক মো. সেলিম শেখ বলেন ঘটনাটি আমরা জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এরই মধ্যে আমাদের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। যেহেতু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ তাই যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিকল্প ব্যবস্থা হিসেবে লঞ্চঘাটকে আমরা আমাদের রিজার্ভ ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন বর্ষা মৌসুম চলায় জেটিগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব নয়। আপাতত সেগুলো উদ্ধার করে সংরক্ষণ করা হবে। বর্ষা শেষে উপযোগী পরিবেশ তৈরি হলে জেটিগুলো স্থায়ীভাবে মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু

ডেস্ক রিপোর্ট: সংস্কার, বিচার ও পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে প্রথম পর্ব। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জাতীয় মহাসমাবেশ চলছে। সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত আছেন। এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে শুরু করেন। মৎস্যভবন ও শাহবাগ থেকে অনেকেই পায়ে হেঁটে এসেছেন মহাসমাবেশে। প্রথমপর্বে সারাদেশ থেকে আগত জেলা-মহানগরের নেতারা বক্তব্য রাখছেন। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ উপস্থিত আছেন। এরআগে গতকাল শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম মাঠ পরিদর্শনে গিয়ে জানান, সারাদেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। এছাড়া লঞ্চ

আরও পড়ুন
language Change