তারিখ লোড হচ্ছে...

পাথরঘাটায় নৌ পুলিশের ঘুষ গ্রহন,ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার দুর্নীতির দায়ে অপসারিত চেয়ারম্যানের মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ সুন্দরবন সুরক্ষায় অঙ্গীকার: আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে মোংলা-রামপালে বেডসের বৃক্ষরোপণ অভিযান কালীগঞ্জে ফের বিদ্যুতের নড়বড়ে খুঁটি, বড় দুর্ঘটনার আশঙ্কা বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক বেনাপোলে ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন, পুত্র আটক এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের রাজনীতির মাঠে এক নক্ষত্র নাদিম চৌধুরী রাঙামাটিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক বাবা-মা  চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি'র চেয়ারম্যান হামিদ রানা ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে? হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ঢাকা প্রেসক্লাবের এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে ছোটদের পত্রিকা কানামাছির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ সাতক্ষীরা তালার ধানদিয়ায় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন  রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এমপি নজরুলের একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর ভিডিও বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে গেন্ডারিয়া থানা রিপোর্টার ক্লাবের মানববন্ধন বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সাংবাদিক নেতার সেতু সংস্কার বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি বিপিজেএফের নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওকৃষি উন্নয়নের প্রণোদনা বিতরণ  কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক  চাঁদপুরের রামচন্দ্রপুরে ডাকাতিয়ার ভাঙ্গন আতঙ্ক চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ পদত্যাগের পর সাহাবুদ্দিনের পুরোনো বক্তব্য ভাইরাল কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌: ব্যবসায়ীকে জরিমানা সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেপ্টেম্বরে: আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দীঘিনালায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনে দীর্ঘমেয়াদি ঝুঁকির তালিকায় বাংলাদেশ

পাঠক সংখ্যা
638

শিমুল হাসান রাফি:
জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ দুর্যোগ, বিপর্যয় আর অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ। গত দুই দশকে বিশ্বের জলবায়ু পরিবর্তনজনিত দীর্ঘমেয়াদি ঝুঁকির তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে সপ্তম। তবে আর্থিক ক্ষতির দিক থেকে দেশের অবস্থান আরও করুণÑ পঞ্চম। এই তথ্য উঠে এসেছে জার্মানভিত্তিক গবেষণা সংস্থা ‘জার্মানওয়াচ’ কর্তৃক প্রকাশিত বৈশ্বিক জলবায়ু ঝুঁকিসূচক ২০২১ প্রতিবেদন থেকে।
২০০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে বিশ্বের ১৮০টি দেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর ফলে সৃষ্ট ক্ষয় ক্ষতির হিসাব নিয়ে এই প্রতিবেদন প্রণয়ন করা হয়। বাংলাদেশ সম্পর্কে বলা হয়, এই ২০ বছরে দেশটি অন্তত ১৮৫টি বড় ধরনের জলবায়ু বিপর্যয়ের মুখে পড়েছে। এর মধ্যে ছিলো তীব্র ঘূর্ণিঝড়, দীর্ঘস্থায়ী বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধস, খরা প্রভৃতি। এসব দুর্যোগে প্রাণ হারিয়েছেন প্রায় ১১ হাজার ৪৫০ জন মানুষ এবং অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ৩৭২ কোটি ডলার সমপরিমাণ।
দীর্ঘদিন ধরে শীর্ষে বাংলাদেশ
২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করছে জার্মানওয়াচ। সূচকে অবস্থান নির্ধারণের জন্য বিবেচনায় আনা হয়Ñ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের সংখ্যা, প্রাণহানি, আর্থিক ক্ষতির পরিমাণ এবং জনসংখ্যার ঘনত্ব। এক্ষেত্রে দেখা যায়, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর শীর্ষে। এরপর কিছুটা উন্নতি হলেও সাম্প্রতিক বছরগুলোতে আবারও ঝুঁকির মাত্রা বেড়েছে।
সাম্প্রতিক তালিকায় বাংলাদেশের আগে রয়েছে পুয়ের্তোরিকো, মিয়ানমার, হাইতি, ফিলিপাইন, মোজাম্বিক ও বাহামা। বাংলাদেশের পরপর অবস্থানে রয়েছে পাকিস্তান, থাইল্যান্ড ও নেপাল।
শুধুমাত্র এক বছরের হিসাবেও বাংলাদেশের ভয়াবহ অবস্থা।
প্রতিবেদনে শুধু ২০১৯ সালের চিত্রও তুলে ধরা হয়েছে। ওই বছরে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির পরিমাণ অনুসারে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম। অথচ এক বছর আগেই, অর্থাৎ ২০১৮ সালে সেই অবস্থান ছিল ৮৮তম। মাত্র এক বছরের ব্যবধানে ৭৫ ধাপ অবনতি ভয়াবহ বিপদের ইঙ্গিত দেয়।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায়ও বাংলাদেশের ঝুঁকি অনেক বেশি। ভারতের অবস্থান ২০তম, শ্রীলঙ্কা ২৩তম, ভুটান ১০৫তম এবং মালদ্বীপ ১৭৪তম স্থানে রয়েছে।
অতীতের দুর্যোগ এখনো দগদগে স্মৃতি
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ওপর সবচেয়ে ভয়াবহ যে জলবায়ুজনিত দুর্যোগগুলো আঘাত হেনেছে, তার মধ্যে রয়েছে- ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়, ১৯৯৫ ও ১৯৯৮ সালের প্রবল বন্যা, ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডর, ২০০৯ সালের আইলা এবং সাম্প্রতিক সময়ে ফণী ও বুলবুলের মতো ঘূর্ণিঝড়। এসব দুর্যোগ বহুজীবন কেড়ে নেওয়ার পাশাপাশি কৃষি, মৎস্য, আবাসন, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামোর ভয়াবহ ক্ষতি করেছে।
বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ আরও কঠিন
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর শুধু একটি বৈজ্ঞানিক বিষয় নয়, এটি রীতিমতো অর্থনীতির গভীর সংকটে পরিণত হয়েছে। আগে যেখানে জলবায়ুজনিত দুর্যোগ ছিল মূলত প্রাকৃতিক বিপর্যয়, এখন তা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় টানা পড়েন সৃষ্টি করছে।
বিশেষজ্ঞরা বলছেন, আগের চেয়ে এখন আরও বেশি প্রস্তুতি, পরিকল্পনা ও দ্রুত প্রতিক্রিয়া নেওয়ার মতো সক্ষমতা গড়ে তুলতে হবে। শুধু রাষ্ট্র নয়, ব্যক্তি, সমাজ, প্রতিষ্ঠান-সবাইকে সম্মিলিতভাবে এই সংকট মোকাবিলায় দায়িত্ব নিতে হবে। কারণ জলবায়ু পরিবর্তনের অভিঘাত একক কোনো সীমান্ত মানে না- এটি এক বৈশ্বিক বাস্তবতা, যার মুখোমুখি এখন বাংলাদেশের মতো জলবায়ুভিত্তিক দেশগুলো ভয়াবহভাবে দাঁড়িয়ে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে

ডেস্ক রিপোর্টঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ দেশের চারটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৯ জুলাই) সকালে এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বুধবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এর আগে, মঙ্গলবার (৮ জুলাই) সকালেও

আরও পড়ুন
language Change