তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু ঝিনাইগাতী আইনশৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী কেশবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান বদরপুর ইউনিয়ন পরিষদের নতুন বাজেট ঘোষণা! শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কিউবা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত মহানন্দা ব্যাটেলিয়ন  বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বটিয়াঘাটায় পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার রংপুরে উপজেলায় পাগলাপীরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন: নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবিতে বিক্ষোভ ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার বরগুনায় মাথাবিহীন মরদেহ উদ্ধার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ, আটক ১ জন

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ, আটক ১ জন
পাঠক সংখ্যা
638

মৌলভীবাজার সংবাদদাতা:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনীসহ একটি ট্রাক জব্দ ও ট্রাক চালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে এই বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ ট্রাকটি জব্দ এবং ট্রাক চালক জেলার রাজনগর উপজেলার মুটুকপুর গ্রামের মো. লালন মিয়াকে (২৮) আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, উপপরিদর্শক (এসআই) হীরক চক্রবর্তী, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুল ভাসানীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে চোরাই পণ্যবাহী ট্রাকটি আটক করেন। পরে ট্রাকটিতে তল্লাশী করে ২৩ হাজার ৬৬০ Clop-G Cream, ৫ হাজার ৭৬০ Melnor Crem, ৫ হাজার ১৮৪ পিস Skinbrite Cream, ৪ হাজার ৮০০ পিস Elosone-HT Cream, ৪ হাজার ৫০০ পিস Derobin Ointment, ৬০০ পিস Skinshine Cream এবং ২৮৮ পিস Patanhali Alie Vera Gal জব্দ করে। এছাড়া ট্রাকের ভেতর থেকে ৩০০ কেজি খালি কার্টুন ও একটি নীল রঙের তেরপালও উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭৩ লক্ষ ৪৮ হাজার ৮২০ টাকা। এ সময় ট্রাক চালক মো. লালন মিয়াকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত লালন মিয়া জানায়, রুবেল মিয়া নামের জনৈক ব্যক্তি ভাঙারির আড়ালে ভারতীয় চোরাই পণ্য সিলেটের চালিবন্দর এলাকা থেকে এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। তারা মালামালের উপর খালি কার্টুন ও তেরপাল দিয়ে কভার করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃত লালন মিয়া, পলাতক রুবেল এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫-ই ও ২৫-উ ধারায় মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে নির্বাচন সম্পন্ন; সভাপতি, আকরাম, সম্পাদক এম এ ফরিদ

নিজস্ব প্রতিবেদক :  গত ০৮ অক্টোবর ২০২২ইং রোজ শনিবার, গাজীপুর জেলা শহরের রাজবাড়ি রোডস্থ ফুড পার্কে দিনব্যাপী শান্ত সুষ্ঠু এবং উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ্যাড: মো. আতাউর রহমান আকাশ ও সহকারী কমিশনার এ্যাড.লাবীব উদ্দিন ও কবি আবু নাসির খান তপন নির্বাচন পরিচালনা করেন। ক্লাবের উপদেষ্টা এ্যাড:দেওয়ান মো. আবুল কাশেম ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি+ মোঃ আকরাম হোসেন, কার্যকরী সভাপতি-আবুল বাশার পলাশ, সহ-সভাপতি- মনির হোসেন সরকার, সহ- সভাপতি-হাজী রুহুল আমিন দেওয়ান, সহ-সভাপতি – মোঃ সাইফুল ইসলাম মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক – মো. নুরুজ্জামান শেখ, যুগ্ন-সাধারণ সম্পাদক-এইচ.এম মামুনুর রশিদ আরাবী, যুগ্ন – সাধারণ সম্পাদক -মো. জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক -বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক – মো. আলী শিকদার, দপ্তর

আরও পড়ুন
language Change