তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

মাগুরায় তিন কিলোমিটার রাস্তায় কাদা ও জলাবদ্ধতা

মাগুরায় তিন কিলোমিটার রাস্তায় কাদা ও জলাবদ্ধতা
পাঠক সংখ্যা
638

জেলা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার ১নং গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের জোড়া ব্রিজ থেকে ইছাপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল অবস্থা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করছে।

রোববার (১০ আগস্ট) সরেজমিনে দেখা যায়, পুরো রাস্তাজুড়ে বড় বড় গর্ত ও কাদার স্তূপে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, দিনমজুরসহ হাজারো মানুষ প্রতিদিন এই রাস্তায় চলাচল করলেও ঝুঁকি নিতে হচ্ছে ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকদের। ফলে দুর্ঘটনাও ঘটছে প্রায়ই।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রশিদ বলেন, শুকনো মৌসুমেও এই রাস্তায় স্বাভাবিকভাবে যাতায়াত করা যায় না। যানবাহনের গতি ব্যাহত হওয়ায় অনেক সময় বিকল্প পথে যেতে হয়, এতে সময় ও খরচ দুটোই বাড়ছে।

কৃষক আকমল হোসেন বলেন, ফসল বাজারে নিতে দ্বিগুণ ভাড়া দিতে হয়। ধান, চাল বা সবজি বিক্রি করেও লাভ থাকে না।

ভ্যানচালক আমিরুল বলেন, ভাঙা রাস্তা আর কাদার কারণে গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়েছে। চালালে গাড়ির মোটর বারবার নষ্ট হয়ে যায়। রাস্তাটা ইটের সলিং করলেও দুর্ভোগ থেকে মুক্তি পেতাম।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটির কারণে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতি হচ্ছে। দ্রুত রাস্তাটি পাকা করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) শ্রীপুর উপজেলা অফিসের উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ

ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ সিমেক্সের দুটি ভবনে অনিয়মের পরও ঘুষের বিনিময়ে নির্মাণকাজ ‘চালিয়ে যাওয়ার’ সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে রাজউক জোন ৫/১-এর ইমারত পরিদর্শক আবদুল ছাত্তারের বিরুদ্ধে। অভিযোগ সংশ্লিষ্ট ভবন দুটি হলো- ২৪/১-এ, খিলজি রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ও ৬/১, ৪-৬/১৭, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্র মতে, ভবন পরিদর্শনে ত্রুটি ধরা পড়লেও আবদুল ছাত্তার ঘুষ নিয়ে কিভাবে ইমারত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যাবে সেই পথ বাতলে দিয়ে পরামর্শ দেন। যে সকল ভবন মালিকরা ঘুষ না দিতে চান তাদের ফাইল আটকে রাখা বা নেতিবাচক রিপোর্ট দেওয়ার অভিযোগও রয়েছে আবদুল ছাত্তারের বিরুদ্ধে। এই সকল অভিযোগ বিষয়ে ইমারত পরিদর্শক আবদুল ছাত্তার বলেন, আমি এগুলো ভিজিট করেছি। খিলজি রোডের ভবনটি একবার উচ্ছেদ করা হয়েছিল। আমরা মোবাইল কোর্ট পেলে আবারও ওই ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা

আরও পড়ুন
language Change