তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ

নিউমার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার গ্রেপ্তার ৯ জন

নিউমার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার গ্রেপ্তার ৯ জন
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার ৯ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাবের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। আসামিরা হলেন শুকুর আলী, রোকন মিয়া, হৃদয় মিয়া, রাকিব, স্বপন, নুর হোসেন লিমন, সাজ্জাদ আহম্মেদ, আলী আকবর এবং সাজিদ হাসান। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক পাভেল আহমেদ তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

তিনি বলেন নিউমার্কেট এলাকায় খোলামেলা জায়গায় এসব অস্ত্র বিক্রি করে। আবার ভাড়াও দেয়। এর আশেপাশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। এসব অস্ত্র সুলভ মূল্যে বিক্রি করে, ভাড়া দিয়ে থাকে। এসব অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি। আসামিদের পক্ষে আবুল কালাম আজাদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন নিউমার্কেট এলাকায় যে কয়টি দোকান আছে আমার এলাকায় বটতলায় এরচেয়ে বেশি বিক্রি হয়। বিক্রি বন্ধ করে দেন। যুগ যুগ ধরে ওই এলাকায় এসব বিক্রি হয়ে আসছে। থানা থেকে অস্ত্র লুট হলো তা উদ্ধার না করে এসব উদ্ধার করছে। রিমান্ড বাতিল চেয়ে তাদের জামিনের প্রার্থণা করছি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গতকাল (শনিবার) নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টঙ্গী বাসস্ট্যান্ড দখল করে আলাউদ্দিন,রুহুল ও রাফির চাঁদাবাজি

মোঃ ইব্রাহিম হোসেন: গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী পূর্ব থানার ৫৭নং ওয়ার্ডের টঙ্গী বাজার বাস স্ট্যান্ড দখল করে আলাউদ্দিন,রুহুল ও রাফির চাঁদাবাজি! সারাদেশে চলমান রয়েছে, চাঁদাবাজ,দখলবাজদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান তবুও থেমে নেই টঙ্গী বাজার বাসস্ট্যান্ডের চাঁদাবাজ আলাউদ্দিন, রুহুল ও রাফির চাঁদাবাজি। টঙ্গী বাজার বাস স্ট্যান্ডে থেকে আব্দুল্লাহপুর ব্রীজ পর্যন্ত চাঁদাবাজ আলাউদ্দিন,রুহুল ও রাফির দখলে। জানা যায়, টঙ্গী পূর্ব থানার আওয়ামী-স্বেচ্ছাসেবক লীগের এক নেতার ছেলের নামে এই চাঁদাবাজি করে যাচ্ছে আলাউদ্দিন, রুহুল ও রাফির। টঙ্গী বাজার বাসস্ট্যান্ডে ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের দোকানপাট বসানোর কারনে সর্বক্ষণ জ্যামজট হট্টগোল লেগেই থাকছে,এ যেনো দেখার কেউ নেই। টঙ্গী বাজার বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়,মিতালী পাম্পের সামনে থেকে শুরু করে আব্দুল্লাহপুর ব্রীজ পর্যন্ত প্রায় ৩/৪ শত বিভিন্ন ধরনের দোকান পাঠ বসিয়ে প্রতি দোকান থেকে ৫০০/৬০০শত টাকা

আরও পড়ুন
language Change