তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা

বিএনপি নেতা মাসুদ হত্যা: আ.লীগ নেতাসহ ৬ জনের যাবজ্জীবন

বিএনপি নেতা মাসুদ হত্যা: আ.লীগ নেতাসহ ৬ জনের যাবজ্জীবন
পাঠক সংখ্যা
638

নড়াইল সংবাদদাতা:

পাঁচ বছর আগে নড়াইল জেলার কালিয়া থানাধীন এলাকার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ রানাকে হত্যা মামলায় একই উপজেলার পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাজল মোল্লাসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলামের আদালত এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া অপর আসামিরা হলো সেতু মোল্লা, লিংকু শেখ, সিরাজুল ইসলাম ওরফে শিপুল মোল্লা, লিঠু মোল্লা ও তপু খান ওরফে হাশিব খান। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

১১ জন বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পাওয়া অপর আসামিরা হলো- তৈয়েবুর গাজী, হুমায়ুন মোল্লা, লিমন মোল্লা, হৃদয় খান, টনি মোল্লা, সোহাগ মোল্লা, হাসমত মোল্ল, নজরুল মোল্লা, রবি মোল্লা, আবুজর মোল্লা ও সম্রাট মোল্লা। এদের মধ্যে প্রথম ৭ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর চার আসামিকে এক বছরের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়াও এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২১ জনকে খালাসের রায় দেন আদালত।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডালিয়া পারভীন সমকালকে এসব তথ্য নিশ্চিত করেন। এদিন রায় ঘোষণার পর আসামিদের মৃত্যুদণ্ড না দেওয়ায় বিচারকের প্রতি ক্ষোভ প্রকাশ করে আদালত চত্বরে বিক্ষোভ করতে থাকেন নিহতের স্বজন ও আসামিদের হামলায় ভুক্তভোগীরা। তারা বিচারককে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে আদালতে বিভিন্ন স্লোগান দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ৫ আগস্ট নড়াইল জেলার কালিয়া থানাধীন এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দু’নলা বন্দুক, শর্টগান, পিস্তল, রামদা, চাপাতি, শাবল, লোহার রড, হকিস্টিক, হাতুড়ি ও বাঁশের লাঠিসহ মারাত্মক অস্ত্রে বে-আইনী ভাবে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা করে ভিকটিম মাসুদ রানাকে মারাত্মক জখম করেন। ভিকটিম মাসুদ রানাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় । ওই ঘটনায় মাসুদ রানার ছোট ভাই মামুন শেখ কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

২০২০ সালের ১২ ডিসেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরের বছর ১ সেপ্টেম্বর আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালীন সময়ে অভিযোগপত্রভুক্ত ৪৭ জনের মধ্যে ৪০ জন সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নবীনগরে বালু মহলের দখল নিতে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৩

বিপ্লব নিয়োগী তন্ময়,নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। নবীনগর পশ্চিমাঞ্চলের বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে ঢুকে পার্শ্ববতী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের সন্ত্রাসীদের অতর্কিত হামলা, গুলি ও বোমাবর্ষণ, ৩ জন গুলিবিদ্ধ বেশ কয়েকজন আহত। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের সোনাবালুয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার ধরাভাঙ্গা গ্রামের মকবুল হোসেন ও মুক্তারামপুরের সোহেল মিয়া। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় এলাকা বাসী ও পুলিশ জানায়, বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ মৌজায় মেঘনা নদী থেকে সম্প্রতি প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে বালু উত্তোলনের ইজারা পায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ শোভনের মালিকানাধীন মুন্সি এন্টারপ্রাইজ। ইজারা পাওয়ার পর মেঘনার জাফরাবাদ ও নতুন চর বালুমহাল থেকে বালু উত্তোলন শুরু করে ইজারাদারের লোকজন। কিন্তু ইজারাদারের লোকজনের অভিযোগ, বালু উত্তোলন শুরুর পর থেকেই

আরও পড়ুন
language Change