তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

নাগরপুর টিটসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানাজ পারভীন গড়েছেন দূর্নীতির সাম্রাজ্য

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর থেকেই অনিয়ম ও দুর্নীতিতে নিজের দূর্নীতির সাম্রাজ্য গড়েছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী শাহানাজ পারভীন।

গত ২০২৩ সালে জুলাই মাসে শুরু হয় নাগরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১ম ব্যচের প্রশিক্ষণ। শাহানাজ পারভীন ২০২৩ সালের শেষের দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে দুর্নীতির দায়ে জনগণের ইট-পাটকেলের ঠিল ও ধাওয়া খেয়ে সোজা চলে আসেন নাগরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে। ইতিপূর্বে তিনি সিলেট ও টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন।

চিরাচরিতভাবেই ভাবেই নতুন কর্মস্থলে যোগদান করেই রপ্ত করে নেন বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ এর কৌশল।

এর ধারাবাহিকতায়, অর্থ আত্মসাৎ করতে ২০২৫ সালের মে মাসে চাকুরীচ্যুত করেন অটোম্যাকানিক ট্রেডের নাসির উদ্দীন, আহসান হাবীব ও গ্রাফিকস ডিজাইন ট্রেডের আকিমুন্নাহার নামের ৩ জন সৎ প্রশিক্ষক কে। এরা সবাই আজ চাকুরী হারিয়ে পরিবার, সন্তান নিয়ে দিশেহারা।
এদের পরিবর্তে নিয়োগ দেন এলাকায় কম চাহিদা সম্পন্ন সরকারি নিয়োগপ্রপ্ত গার্মেন্টস ট্রেডের শামীম আল মামুন নামের তার কথিত প্রেমিক কে। জনশ্রুত আছে, দুই স্বামীর সংসার ত্যাগ করে শাহানজ পারভীন এখন সহকর্মী শামীম আল মামুনের প্রেমে অন্ধ। দু’জনে মিলে নিয়মিত ভাবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন উৎস থেকে টাকাপয়সা হাতিয়ে নিচ্ছে।

অভিযোগ উঠেছে শাহানাজ পারভীনের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশিক্ষণ কেন্দ্র আগত প্রতিটি প্রশিক্ষণ গ্রহীতার কাছ থেকে আবেদনের ফি বদাবদ ৫০০ থেকে ১০০০ টাকা লোক দিয়ে নিয়ে থাকেন। কখনো আবার জামানত হিসেবে নেন হাজার টাক। তার দায়িত্ব গ্রহণের পর এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আনুমানিক ৬২৫ জন প্রশিক্ষণ গ্রহন করেছে। এসব প্রশিক্ষনার্থীদের কাছ থেকে আনুমানিক ৬ লাখ ২৫ হাজার টাকা নিয়েছেন।

প্রশিক্ষনার্থীদের প্রতি ব্যচের ইন্ডাস্ট্রি ভিজিটের জন্য বরাদ্দ থাকে ৭ হাজার টাকা। এ টাকা কখনোই তিনি প্রশিক্ষনার্থীদের ইন্ডাস্ট্রি ভিজিটের জন্য ব্যয় করেননি। যার আনুমানিক পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৭৫ হাজার টাকা।
এছাড়াও ৬২৫ জন প্রশিক্ষনার্থীর প্রশিক্ষণ শেষে জন প্রতি ৩৫০ টাকা বরাদ্দের দুপুরের খাবারের ব্যবস্থা করার থাকলেও শাহানাজ পারভীন এ কর্মস্থলে যোগদানের পর থেকেই প্রশিক্ষনার্থীদের খাবার বদাবদ জন প্রতি মাত্র ২০-২৫ টাকা ব্যয় করে আসছেন। এ খাতে থেকে শাহানাজের অর্থ আত্মসাৎ এর পরিমাণ দাঁড়ায় ২ লাখ ৬ হাজার ২৫০ টাকা।

মোটর ড্রাইভিং ট্রেডের প্রশিক্ষনার্থীদের জন্য প্রতিদিন ২০ লিটার তেল বরাদ্দ থাকলেও কখনোই তিনি ১০ লিটারের বেশী তেল বরাদ্দ করেননি। এবং শিক্ষার্থীদের টিটিসি এর চত্বরের বাইরে গিয়ে ড্রাইভিং এর সুযোগ দেননি কখনোই। এতে করে প্রশ্ন থেকে যায় একজন ড্রাইভিং ট্রেডের শিক্ষার্থী কি তার পূর্ণ বাস্তব শিক্ষা অর্জন করতে পেরেছে?
এছাড়াও তিনি নিয়মবহির্ভূত ভাবে, একক সিন্ধান্তে সকল ক্রয়, ব্যয় ও বরাদ্দের নিয়ন্ত্রণ করে আসছেন। ক্রয় কমিটির সদস্যদের কাছ থেকে জোর করে স্বাক্ষর নিয়ে ইচ্ছেমত বিলি ভাউচার করেন। এভাবেই প্রতিটি অর্থনৈতিক খাত থেকেই তিনি হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ। এসব টাকা দিয়ে ঢাকার অদূরে গাজীপুর চৌরাস্তা হতে সালনা বাজারের আগে কালার টেক নামক এলাকায় দুটি বাড়ির জায়গায় কিনেছেন। সেখানে আয়ন ভিলা নামে একটি দোতলা বাড়ি নির্মান করেছেন। পাশেই অপর একটি জায়গায় ক্রয় করে সেমি পাকা বাড়ি নির্মান করেছেন, যা আগামীতে ৫তলা ভবন নির্মান করবে বলে জানায় তার সহকর্মীরা। প্রশ্ন জাগে একজন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কত টাকা বেতন পেলে এমন দুইটি বাড়ির জায়গা ক্রয় করে একটি দোতলা এবং একটি অধা পাকা বাড়ি নির্মান করা সম্ভব?

নাম প্রকাশ না করার শর্তে তার সহকর্মীরা জানায়,সাবেক প্রথম স্বামী কেরানীগঞ্জের সিদ্দিকুর রহমান এবং ২য় স্বামী ময়মনসিংহের কেন্দুয়ার ওমর ফারুক আহাম্মেদ। শাহানাজ পারভীন এখন এদের কারো সাথেই ঘরসংসার করছেন না শামীম আল মামুন সাহেবের প্রেমের জন্য।

প্রশিক্ষনার্থী আবু বকর, আল আমিন, রানা ও সুপ্তি জানায়, তাদের কোন টি শার্ট, এপ্রোন, সুরক্ষা জুতো, ব্যাগ, হাতমোজা, ব্যচ, নিরাপত্তা চশমা এসবের কিছুই দেয়া হয়নি, যাও দেয়া হয় সেগুলো ব্যবহৃত। ট্রেনিং শেষে তা ফেরত নেয়া হয়। তারা আরো বলেন, আমাদের প্রশিক্ষণ শেষে বিদায় অনুষ্ঠানে আমাদের ১ টি পাঁচ টাকার কেক এবং ১৫-২০ টাকা দামের ১টি সফট ড্রিংক দেয়া হয়েছে। আমরা জানতে পেরেছি আমাদের দুপুরের খাবার জন্য জন প্রতি ৩৫০ টাকা বরাদ্দ ছিলো। আমরা সকল দূর্নীতির প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনে দুদকের হস্তক্ষেপ কামনা করি এবং দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ আশা করি।

নাগরপুর টিটিসি’র চাকুরী হারানো অটোমোবাইল ট্রেডের সাবেক প্রশিক্ষক আহসান হাবীব ও নাসির হোসেন জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানাজ পারভীন প্রতি মাসে বেতনের অর্ধেক টাকা দাবি করেন এবং এ টাকা তখনই বিকাশে পাঠাতে বলেন। শাহানাজ পারভীনকে পরদিন কিছু টাকা দেয়ার জন্য রাজি হলেও চাকরিচ্যুত করা হয় আহসান হাবীবকে। শাহানাজ পারভীনের চাহিদা অনুযায়ী নির্ধারিত সময়ে টাকা না দিতে পারায় ঐ দিনই তাকে বরখাস্ত করা হয়। পরদিন শাহানাজ পারভীনের নির্দেশে প্রতিষ্ঠানে তাকে ঢুকতে দেয়া হয়নি আহসান হাবীবকে। তালে অপমান করে ঘার ধাক্কা দিয়ে টিটিসি চত্বর থেকে বের করে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, “আমি ক্রয় কমিটির সদস্য ছিলাম। আমার কাছ থেকে সাদা বিল ভাউচারে শাহানাজ পারভীন জোর করে স্বাক্ষর নিতেন এবং এসব কাগজের ক্রয় দেখানোর কোন কিছুই তিনি ক্রয় করেননি, সমান্য কিছু জিনিস ভাঙ্গারীর দোকান থেকে কিনে আনতেন তিনি। আমি একজন দক্ষ সার্টিফিকেটধারী প্রশিক্ষক, আমার পরিবর্তে এখানে অদক্ষ এবং ব্লক ও বুটিক ট্রেডের সরকারি চাকুরীজীবী শামীম আল মামুন সাহেবকে নিয়োগ দেয়া হয়েছে, যা সরকারি চাকুরীর বিধিমালার সুস্পষ্ট লঙ্গন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন

সোমবার বেলা ১০টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে তাকে কয়েক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

আরও পড়ুন
language Change