তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

রাজউক পরিচালক হামিদুলের ঘুষ বানিজ্য ও অবৈধ সম্পদ

রাজউক পরিচালক হামিদুলের ঘুষ বানিজ্য ও অবৈধ সম্পদ
পাঠক সংখ্যা
638

এম, আলতাফ মাহমুদঃ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৮টি জোনের মধ্যে জোন-৫ এর দায়িত্বে রয়েছেন পরিচালক মো: হামিদুল ইসলাম। তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুটি অভিযোগ জমা পড়েছে। সর্বশেষ অভিযোগের সূত্র ধরে তার দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধানে নামে দৈনিক সবুজ বাংলাদেশের অনুসন্ধানী টিম।

পরিচালক মো: হামিদুল ইসলামের ব্যক্তি ও চাকুরি জীবনের নানা বিষয় নিয়ে অনুসন্ধান করতে গিয়ে জানাগেছে, রংপুর জেলার মিঠাপুকুর থানার রুপসায় তার গ্রামের বাড়ি । তিনি দর্শনে স্নাতকোত্তর সম্মান অর্জন করেছেন। ২০০৭ সালের ৫ ডিসেম্বর সহকারী সচিব হিসেবে চাকরিতে যোগদান করেন। এরপর ২০১৬ সালের ২১ এপ্রিল উপ-পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রকৌশল) হিসেবে প্রথম পদোন্নতি পান। ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি পরিচালক (জোনাল) হিসেবে পদোন্নতি পেয়ে এখন রাজউক জোন-৫ এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০৩৬ সালের ২৪ নভেম্বর অবসরে যাবেন তিনি।

তার এই দীর্ঘ কর্মজীবনে একাধিক দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি ও ২০ এপ্রিল ২০২৫ তারিখে দুটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়েছে। এই অভিযোগের সূত্র ধরে হামিদুল ইসলামের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার রুপসায় সরেজমিনে গিয়ে কয়েকজনের সাথে কথা বলে দৈনিক সবুজ বাংলাদেশের অনুসন্ধানী দল।

গ্রামের বাড়ি রুপসায় হামিদুল ইসলামের কয়েকজন প্রবীণ প্রতিবেশির সাথে কথা বললে তারা জানান, চাকুরিতে যোগদানের তিন চার বছরের মধ্যে তার অর্থনৈতিক ব্যপক পরিবর্তন লক্ষ্য করেন তারা। এরপর ২০১৬-১৭ সালের দিকে তাদের কয়েকজনের ছেলেকে রাজউকে ড্রাইভারী চাকুরি দেয়ার কথা বলে টাকা নিয়েছেন হামিদুল ইসলাম কিন্তু কয়েক বছরেও সম্পূর্ন টাকা তিনি ফেরৎ দেননি। ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মোঃ মাজেদুল ইসলামের দুদক-এ দায়ের করা অভিযোগেও রয়েছে এই তথ্য।

এই অভিযোগের সূত্র ধরে দৈনিক সবুজ বাংলাদেশের অনুসন্ধানী টিম কোন একজন ভুক্তভোগীকে খুঁজতে থাকে। অবশেষে কেরানীগঞ্জের শাহীন নামে এক ভুক্তভোগীকে খুঁজে পায় অনুসন্ধানী টিম। শাহিনের সাথে কথা বললে তিনি জানান, পৈতৃক জমি বিক্রি করে চাকরির জন্য ৫লক্ষ টাকা দিয়েছেন পরিচালক হামিদকে। কিন্তু দুই বছর পর্যন্ত চাকরি হবে হচ্ছে করে আর হয়নি, টাকাও ফেরত পাননি। শাহীন রাজউকের ড্রাইভার হতে না পারলেও এখন ভাড়ায় লেগুনা চালিয়ে উপার্জন করছেন।

কথা হয় আব্দুল্লাহপুরের মতিনের সাথে, তিনি জানান ২০১৭ সালে রাজউকে ড্রাইভার নিয়োগ হচ্ছে জেনে তিনি চাকুরির জন্য চেষ্টা করেন। এক দালালের মাধ্যমে পরিচালক হামিদের কাছে আসেন তিনি । তার সাথেও চাকরির জন্য পাঁচ লাখ টাকার মৌখিক চুক্তি হয়।  তিনি স্ত্রীর গহনা বিক্রি করে এবং বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে দালালের মাধ্যমে পরিচালক হামিদের হাতে টাকা পৌঁছান। দুই বছরেও চাকরি না হলে পরিচালক হামিদুল ইসলামের কাছে টাকা ফেরত চান তিনি, কিন্তু টাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেন হামিদুল ইসলাম। ঘুষের টাকার কোন প্রমাণ না থাকায় হামিদুল ইসলামের বিরুদ্ধে কোন অভিযোগই করতে পারেননি কেউ।

২০১০ সালের পর থেকে হামিদুল ইসলামের নিজ জেলা রংপুরে অধিক ফসলী জমি ও ঢাকায় একাধিক প্লট ও ফ্লাট কিনেছেন বলে জানাগেছে। এমনকি তার শ্বশুর বড়িতেও সম্পদ গড়েছেন বলে চাউর আছে। রংপুরের লালপুকুর মিঠাপুকুরের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যাক্তি জানিয়েছেন, এই টাকা সে অবৈধ ভাবে আয় করেছেন তার কাছে হিসেব চাইলে সে কখনোই হিসাব দিতে পারবেন না।

২০ আগস্ট ২০২৫ তারিখে হামিদুল ইসলামের একাধিক দুর্নীতি ও অনিয়মের বিষয় উল্লেখ করে মোঃ দিদারুল ইসলাম নামে এক ব্যক্তি অভিযোগ করেন দুদক-এ। এই অভিযোগে বল হয়েছে মোঃ হামিদুল ইসলাম পরিচালক হওয়ায় এবং তার হাতে ইমারত পরিদর্শকদের এড়িয়া বন্টনের ক্ষমতা থাকায় ঘন ঘন এড়িয়া পরিবর্তন করে মাসিক চাঁদা তোলার কথা। নোটিশ বাণিজ্যের সাথে যুক্ত একাধিক ইমারত পরিদর্শক থেকে ১৫-২০ লাক্ষ টাকার বিনিময়ে ইমারত পরিদর্শকদের এড়িয়া বন্টন করেন এরপরেও প্রতিমাসে এড়িয়ার উপর নির্ভর করে ইমারত পরিদর্শকদের থেকে পরিচালক মোঃ হামিদুল ইসলাম ০৫-১০ লক্ষ টাকা নিয়ে থাকেন বলে উল্লেখ করা হয়েছে অভিযোগে। ইমারত পরিদর্শকরা হামিদুল ইসলামের নাম ভাঙ্গিয়ে যেমন টাকা আয় করত  তেমন তাকেও দিত মোটা অংকের টাকা।

দুদক-এ দেয়া অভিযোগে উল্লেখ আছে হামিদুল ইসলামের নির্দেশে রাজউকের এক অথরাইজড অফিসার একাধিক নোটিশ গায়েব করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় । রাজউকের অথরাইজড অফিসার ও ইমারত পরিদর্শকদের বিরুদ্বে অনেক অভিযোগ থাকলেও পরিচালক হামিদুল তাদের বিরুদ্বে কোন ব্যবস্থা নেয়না।

পরিচালক হামিদুল ইসলামের বিরুদ্ধে হওয়া দুদকের অভিযোগের বিষয়ে তার  সাথে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি

পরিচালক হামিদুল ইসলামের বিরুদ্বে একাধিক দুর্নীতি, অনিয়ম, ঘুষ বানিজ্যসহ নানা অভিযোগের বিষয় নিয়ে দৈনিক সবুজ বাংলাদেশের অনুসন্ধানী টিম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম এর সাথে কথা বললে তিনি পরিচালক মনিরুল হককে (উন্নয়ন নিয়ন্ত্রন-১) বিষয়টি ক্ষতিয়ে দেখার দায়িত্ব দিয়েছেন।

পরিচালক মনিরুল হকের (উন্নয়ন নিয়ন্ত্রন-১)  সাথে এই বিষয়ের অগ্রগতি সম্পর্কে জানতে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারে সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দুদক-এ দেয়া দুটি অভিযোগের তদন্ত বিষয়ে যোগাযোগ করা হলে বিষয়টি খতিয়ে দেখবেন বলে দুদক এর  একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুলাই গণহত্যার দায় স্বীকার : রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি

ডেস্ক রিপোর্ট: জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজের অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি তার লিখিত বক্তব্যে আদালতকে জানান, যারা এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের মুখোশ উন্মোচন করতে চান তিনি। এতে তিনি রাজসাক্ষী হয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী ও প্রসিকিউশন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) গঠন করে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য প্রদান ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ ও ৪ আগস্ট দিন ঠিক করেছেন আদালত। মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ

আরও পড়ুন
language Change