তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যাস্ত চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী  নোয়াখালীর পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে নোয়াখালীতে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাসেল উপকূলের ঢাল হিসেবে মোংলায় নবলোক পরিষদের বৃক্ষরোপণ উদ্যোগ বিশ্ব বাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা আমতলীতে ভূমি জরিপে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা বাবা খাদ্য অধিদপ্তরের এস. এম. কায়ছার আলীকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিনের যত অবৈধ সম্পদ নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক

শেরপুরের নালিতাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা না মেনে জমিতে হালচাষের অভিযোগ!

শেরপুরের নালিতাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা না মেনে জমিতে হালচাষের অভিযোগ!
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক নালিশী জমিতে হালচাষ করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার মানিকচাঁদ পাড়া গ্রামের জমিতে ওই চালচাষ করার অভিযোগ ওঠে। এ নিয়ে উভয় পক্ষে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

সুত্র জানায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিকচাঁদ পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল খালেক ও একই গ্রামের বাসিন্দা শাহিদ মিয়ার সাথে ১ একর ৫ শতাংশ জমি দিয়ে দীর্ঘদিন যাবত শেরপুর আদালতে মামলা চলছিল। মামলা চলমান থাকায় এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই নালিশী জমিতে কেউ যাতে প্রবেশ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটান তাই উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন শেরপুরের সিনিয়র সহকারী জজ আদালত।

কিন্তু ওই স্থিতাবস্থার আদেশ অমান্য করে বিবাদী শাহিদ মিয়া শুক্রবার সকালে ওই জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করেন।

জানতে চাইলে মামলার বিবাদী শাহিদ মিয়া বলেন, এই জমি আমার। খালেকের বাবার কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছি। তবে তিনি বলেন, এই জমির রেকর্ড সংক্রান্ত সমস্যা রয়েছে। আমি রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা দায়ের করেছি। বর্তমানে ওই মামলা চলমান আছে। তবে আমার জমিতে হালচাষ ও ফসল ফলাতে কোন সমস্যা নেই।

এদিকে, বাদী আব্দুল খালেক বলেন, এই জমি আমার পৈত্রিক সম্পত্তি। ওয়ারিশ সুত্রে এই জমির মালিক আমি। প্রতিপক্ষ শাহিদ মিয়া জাল দলিল করে জমি ক্রয় করার দাবি করছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফসিল বর্ণিত জমিতে কেউ যাতে প্রবেশ করতে না পারে এই মর্মে গত ২২ সেপ্টেম্বর শেরপুরের সিনিয়র সহকারী জজ আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু শাহিদ মিয়া আদালতের আদেশ অমান্য করে শুক্রবার জমিতে হালচাষ করেছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, নালিশী জমি নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা আদালতে চলমান আছে। আদালত থেকেই এর সুরাহা হবে। তবে এখানে যদি কোন প্রকার ফৌজদারি অপরাধ সংগঠিত সে বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সেনাবাহিনীকে দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন পাওয়া কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা প্রয়োগ করতে পারবেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) অর্থাৎ প্রশাসন ক্যাডারের সদস্যগণ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন। এই কর্মকর্তাগণ নিজ অধিক্ষেত্রে ব্যাপক প্রশাসনিক ক্ষমতা ও সীমিত বিচারিক ক্ষমতার অধিকারী। একই রকমের দায়িত্ব পাওয়ায় কমিশন পাওয়া সেনা কর্মকর্তারাও দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মতো ক্ষমতার অধিকারী হলেন।    

আরও পড়ুন
language Change